• ই-পেপার

সীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীতে গৃহবধূ খুন, ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা

আবহাওয়া পূর্বাভাস

আবহাওয়া পূর্বাভাস

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৫.২ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩৫.০ডিগ্রি সে.। রাজশাহী ৩৬.০ডিগ্রি সে.। রংপুর ৩৩.৩ডিগ্রি সে.। খুলনা ৩৫.৪ডিগ্রি সে.। বরিশাল ৩৫.৪ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩৪.৭ডিগ্রি সে.। সিলেট ৩৫.৩ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৬.১ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৭.৭ডিগ্রিহ্ন সে.। রাজশাহী ২৭.০ডিগ্রি সে.। রংপুর ২৫.৪ডিগ্রি সে.। খুলনা ২৫.৪ডিগ্রি সে.। বরিশাল ২৫.৯ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৬.৪ডিগ্রি সে.। সিলেট ২২.৫ডিগ্রি সে.

ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

 

শূন্য হাতে ফিরলেন ১৬ কাতারপ্রবাসী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শূন্য হাতে ফিরলেন ১৬ কাতারপ্রবাসী

কাতার থেকে শূন্য হাতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরেছেন ১৬ প্রবাসী। গতকাল মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টা ৩৫ মিনিটে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে তাঁরা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।

ফেরত আসা প্রবাসীরা জানান, কাতারে নথিপত্রহীন প্রবাসীদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছে স্থানীয় পুলিশ। অনেক প্রবাসী বৈধ নথিপত্র বা আকামা তৈরির চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। আবার বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অনেকে ধরপাকড়ের শিকার হচ্ছেন।

কাতারফেরত শিল্পী বেগম অভিযোগ করে বলেন, চার বছর আগে গৃহকর্মীর কাজে কাতার গিয়েছিলেন তিনি। শুরু থেকেই মালিক ঠিকমতো বেতন দিতেন না। বর্তমানে কাজ না থাকায় এবং আকামার মেয়াদ বাড়াতে না পেরে মালিক নিজেই তাঁকে পুলিশের হাতে তুলে দেন।

একই বিমানে ফেরা নূর উদ্দিন আক্ষেপ করে বলেন, ‘আমার আকামার (বৈধ কাগজপত্র) মেয়াদ এখনো ১০ মাস আছে। কিন্তু কর্মস্থল থেকে আমাদের কয়েকজনকে ধরে নিয়ে যায় পুলিশ। ৯ দিন জেল খাটার পর আজ এক কাপড়ে শূন্য হাতে দেশে পাঠিয়ে দিয়েছে।’

ঋণের বোঝা মাথায় নিয়ে ফিরেছেন নাটোরের রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘সাড়ে চার লাখ টাকা খরচ করে বিদেশ গিয়েছিলাম। শুরুতে কাজ পেলেও পরে সংকট দেখা দেয়। মালিক নিয়মিত বেতন দিতেন না। এখন পাওনা টাকা না পেয়েই খালি হাতে ফিরেছি।’

 

যশোরে ফ্যামিলি কার্ডে অনিয়ম

জেলা সমাজসেবা উপপরিচালকসহ বরখাস্ত ৪

যশোর অফিস
জেলা সমাজসেবা উপপরিচালকসহ বরখাস্ত ৪

ফ্যামিলি কার্ড কর্মসূচির উপকারভোগী বাছাইয়ে অনিয়মের অভিযোগে যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকসহ চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাঁদের বদলিপূর্বক স্ট্যান্ড রিলিজ করা হয়েছিল।

সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৭ জুন অভিযুক্ত চার কর্মকর্তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। তাঁরা হলেন যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হারুন অর রশীদ, সহকারী পরিচালক সাইফুল ইসলাম, সহকারী পরিচালক ইতি দত্ত সেন এবং যশোর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান তুহিন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের জন্য এক হাজার ৯৮০ জনের তালিকা প্রস্তুত করা হয়েছিল। এরপর গত ১৪ মে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি প্রতিবেদনে দেখা যায়, তালিকাভুক্তদের মধ্যে অন্তত ৬২ জনকে আর্থিকভাবে সচ্ছল। এর পরিপ্রেক্ষিতে তদন্ত ও প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে তাদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

গ্রাহকের অজান্তে তাঁর নামে ইস্যু করা ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রায় পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সারোয়ার হোসেন (৪০) নামের সাবেক এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার সিআইডির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য-প্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার বিকেলে রাজধানীর গুলশান থানার ৩২ নম্বর রোডের কমার্শিয়াল কোভ ভবন এলাকা থেকে সারোয়ারকে গ্রেপ্তার করা হয়। সিআইডি জানায়, ২০১৭ সালে একটি বেসরকারি ব্যাংকে সিনিয়র রিলেশনশিপ অফিসার হিসেবে কর্মরত থাকাকালে এক গ্রাহকের নামে ইস্যু করা ক্রেডিট কার্ড ব্যাংকে জমা না দিয়ে নিজের কাছে রেখে দেন সারোয়ার।

রাজধানীতে গৃহবধূ খুন, ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা | কালের কণ্ঠ