• ই-পেপার

আন্দোলনকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, তদন্তের আওতায় ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত

চলমান সংঘাতে ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় চালিয়ে যাচ্ছে। সর্বশেষ গত সোমবার লেবাননে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে তেহরান ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেলআবিবে। এতে ইসরায়েলের রামাট ডেভিড বিমানঘাঁটির একটি হ্যাঙ্গার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৯ জুন) ইসরায়েলের সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, গত সোমবার স্যাটেলাই কর্তৃক তোলা একটি ছবিতে হ্যাঙ্গারটি যেখানে অবস্থিত ছিল। সেই স্থানে একটি কালো দাগ দেখা যাচ্ছে। যা ৫ জুনের ছবির সাথে তুলনা করলে, দেখা যায় তাতে কোন দাগ ছিল না। 

একটি পর্যবেক্ষণকারী সংস্থার বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্র থেকে দেখা গেছে, উত্তর ইসরায়েলের রামাট ডেভিড বিমান ঘাঁটির একটি হ্যাঙ্গার ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।

বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির সময় হ্যাঙ্গারটিতে আঘাত হানা হয়ে থাকতে পারে। 

তবে প্রতিবেদনে বলা হয়েছে, আঘাতের সময় কাঠামোটির ভেতরে কী ছিল? কতটা ক্ষতির হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে ক্রেতা জানলেন ভবনই ৩২ তলা

অনলাইন ডেস্ক
৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে ক্রেতা জানলেন ভবনই ৩২ তলা
সংগৃহীত ছবি

চীনের শানসি প্রদেশে এক অভিনব আবাসন জালিয়াতির ঘটনা সামনে এসেছে। চার বছর আগে এক ব্যক্তি একটি বহুতল ভবনের ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন। তবে পরে জানতে পারেন, ভবনটি আসলে ৩২ তলার। এই প্রতারণার শিকার হয়ে ওই ক্রেতা এখন নিজের জমানো টাকা ফেরত পাচ্ছেন না, মেলেনি কোনো আইনি ক্ষতিপূরণও। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট

হতাশ ওই ক্রেতার নাম শেন। তিনি চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানসি প্রদেশের শিয়ান শহরের বাসিন্দা। ২০১৩ সালে শিয়ান শহরের উপকণ্ঠে একটি গ্রামীণ এলাকায় নির্মাণাধীন ওই ভবনে ৯০ বর্গমিটারের একটি ফ্ল্যাট বুকিং দেন তিনি। প্রতি বর্গমিটারের দাম ধরা হয়েছিল ২ হাজার ৬৪৬ ইউয়ান (প্রায় ৪০০ মার্কিন ডলার)।

স্থানীয় বাজারদরের চেয়ে এই ফ্ল্যাটের দাম ছিল প্রায় এক-তৃতীয়াংশ কম। কম দামের কারণ হিসেবে জানা গেছে, ফ্ল্যাটটি ছিল ‘সীমিত সম্পত্তির অধিকার’ (লিমিটেড প্রোপার্টি রাইটস) নীতিমালার আওতাধীন। চীনে গ্রামীণ সমবায় জমিতে গড়ে ওঠা অননুমোদিত আবাসন প্রকল্পগুলোকে অনানুষ্ঠানিকভাবে এই নামে ডাকা হয়। এই ধরনের ফ্ল্যাট কেনাবেচা আইনিভাবে বৈধ নয় এবং কোনো আইনি সুরক্ষা পাওয়া যায় না। তবে দাম সস্তা হওয়ায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত অনেকেই ঝুঁকি নিয়ে এই ফ্ল্যাটগুলো কেনেন।

চুক্তি অনুযায়ী, ২০১৩ সালে শেন ১ লাখ ১৭ হাজার ৭০০ ইউয়ান ডাউন পেমেন্ট বা অগ্রিম পরিশোধ করেন। ডেভেলপার কম্পানি তাকে আশ্বাস দিয়েছিল, প্রকল্পের প্রয়োজনীয় সরকারি কাগজপত্র ও শংসাপত্র পরে ঠিক করে নেওয়া হবে। যদিও দেশটির আইন অনুযায়ী অবৈধ প্রকল্পের বৈধতা পাওয়ার কোনো সুযোগ নেই।

২০১৫ সালের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। পরে ২০১৭ সালে ডেভেলপার কোম্পানি শেনকে জানায় ভবনটির কাজ শেষ হয়েছে এবং বাকি টাকা পরিশোধ করতে বলে। কিন্তু শেন ফ্ল্যাটের চাবি না পাওয়া পর্যন্ত বাকি টাকা দিতে অস্বীকৃতি জানান।

এর কয়েক মাস পরই আসল সত্যটি সামনে আসে। ডেভেলপার কোম্পানি শেনকে জানায়, ভবনটিতে ৩৪ তলা বলে কিছু নেই, সেটি আসলে ৩২ তলা। কোম্পানি তাকে ৩২ তলায় একটি ফ্ল্যাট নেওয়ার প্রস্তাব দিলেও সে সময় বাকি টাকা জোগাড় করতে পারেননি শেন। এর দুই মাস পর তাকে জানানো হয়, ৩২ তলার ফ্ল্যাটটিও অন্য কারও কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।

টাকা ফেরত পাওয়ার কোনো উপায় না দেখে শেন স্থানীয় কর্তৃপক্ষের কাছে সালিশের আবেদন করেন। সালিশি আদালত ডেভেলপার কোম্পানিকে শেনের বাকি ৪৭ হাজার ৭০০ ইউয়ান এবং সেই সঙ্গে ২৭ হাজার ইউয়ান সুদ ও ৪৭ ইউয়ান জরিমানা দেওয়ার নির্দেশ দেন।

আদালতের নির্দেশের পরও এখন পর্যন্ত শেন তার পাওনা টাকা ফেরত পাননি। পরে তিনি স্থানীয় দেওয়ানি আদালতের শরণাপন্ন হলে আদালত ওই ডেভেলপারের ওপর ‘ভোগ-ব্যয় নিষেধাজ্ঞা’ (কনসাম্পশন রেস্ট্রিকশন অর্ডার) জারি করে। তবে তদন্তে দেখা গেছে, ওই ডেভেলপারের নামে ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা বা অন্য কোনো স্থাবর সম্পত্তি নিবন্ধিত নেই। ফলে শেনের টাকা আদায়ের বিষয়টি এখন সম্পূর্ণ অনিশ্চিত।

এই ঘটনাটি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এই ধরনের সস্তা ও অবৈধ ফ্ল্যাট কেনার ঝুঁকি নিয়ে সতর্কবার্তা দিচ্ছেন। তবে অনেক সাধারণ ক্রেতা বলছেন, প্রতি মাসে ফ্ল্যাট ভাড়ার টাকা দেওয়ার চেয়ে এমন ঝুঁকি নেওয়া ছাড়া তাদের কোনো উপায় থাকে না।

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ, পুলিশের গুলিতে হতাহত বেড়ে ৩০

অনলাইন ডেস্ক
পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ, পুলিশের গুলিতে হতাহত বেড়ে ৩০
ছবি : রয়টার্স

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর গুলিতে হতাহত বেড়ে ৩০ হয়েছে। এতে ২০০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সম্প্রতি অঞ্চলটিতে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে আসছিল ‘জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি’ (জেএএসি) নামে একটি সামাজিক সংগঠন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান সরকার আন্দোলন পরিচালনাকারী সংগঠন জেএএসিকে নিষিদ্ধ ঘোষণা করে। 

জোটটিকে নিষিদ্ধের ঘটনায় রাওলাকোটে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর বল প্রয়োগ করলে সংঘর্ষ বেধে যায়। এতে নিরাপত্তা বাহিনীর গুলি চালালে এক ব্যবসায়ী প্রাণ হারান। 

ব্যবসায়ীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে গত রবিবার রাওয়ালকোট শহরে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। 

রাওয়ালকোট প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সরদার ওয়াহিদ খান বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, পুলিশের গুলিতে নিহত ব্যবসায়ীর মরদেহ রাওয়ালকোটের একটি হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালের বাইরে জেএএসির সমর্থকরা জড়ো হয়েছিল।

তিনি আরো বলেন, ‘নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়। এতে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে মারণাস্ত্র দিয়ে হামলা চালায়। অভিযান চলাকালে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।

প্রশাসনের দাবি, গত কয়েক দিনের বিক্ষোভে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। ৭০ জন আহত হয়েছে। 

তবে স্থানীয় বাসিন্দা ও জেএএসি সমর্থকরা সরকারি হতাহতের বিরোধিতা করে জানান, পুলিশের গুলিতে হতাহত দাঁড়ায় ৩০ জনে। আহত ২০০-এর বেশি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাকিস্তান প্রশাসন পুরো অঞ্চলে অতিরিক্ত আধা-সামরিক বাহিনী মোতায়েন করেছে, ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ করে দিয়েছে এবং বড় ধরনের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

মানবাধিকার সংগঠনগুলি বারবার উভয় পক্ষকে আলোচনায় বসে বিরোধ মেটানোর আহ্বান জানিয়েছে।

হরমুজ প্রণালিতে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত

অনলাইন ডেস্ক
হরমুজ প্রণালিতে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত
ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার হওয়া দুই ক্রু সদস্যই সুস্থ আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হেলিকপ্টারটি ইরান-নিয়ন্ত্রিত হরমুজ প্রণালিতে বিধ্বস্ত হয়। পরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি ড্রোন পানিতে তাদের খুঁজে পেয়ে দুজন ক্রু সদস্যকে উদ্ধার করে। 

প্রায় দুই ঘণ্টার মধ্যে তাদের উদ্ধার করা হয় এবং তারা এখন স্থিতিশীল অবস্থায় আছেন। তবে এখনো জানা যায়নি হেলিকপ্টারটি কিভাবে বিধ্বস্ত হয়েছে। এটি ইরানি হামলায় ভূপাতিত হয়েছে কি না, নাকি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ট্রাম্প বলেছেন, এ বিষয়ে তদন্ত চলছে এবং পরে বিস্তারিত প্রতিবেদন জানানো হবে।

তিনি নিউইয়র্কের জন এফ. কেনেডি বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘পাইলটরা ভালো আছেন, কেউ আহত হননি।’

ইরান ও ইসরায়েল সোমবার জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর তারা একে অপরের ওপর হামলা বন্ধ করেছে এবং ৮ এপ্রিল ঘোষণা হওয়া একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে ফিরে গেছে।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার ইসরায়েলি হামলায় তাদের দুজন বিমান প্রতিরক্ষা সদস্য নিহত হয়েছেন। তাদের জানাজা মঙ্গলবার দুপুরে তেহরানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, ইরানের পাল্টা হামলার পর ইসরায়েলের পক্ষ থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা বন্ধের পর মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম আগের দিনের বেশিরভাগ বাড়তি মূল্য হারায়। এর আগে দুই দেশের পাল্টা হামলার কারণে তেলের দাম বেড়ে গিয়েছিল। তবে ইরান সতর্ক করে বলেছে, ইসরায়েল যদি লেবাননে তাদের মিত্র হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যায়, তাহলে তারা আবার সংঘর্ষ শুরু করবে।

এদিকে মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের শহর টাইরের বাসিন্দাদের জন্য সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করে, সম্ভাব্য হামলার আশঙ্কায়। এই নির্দেশে শহরের খ্রিস্টান অধ্যুষিত এলাকাও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আগে এই ধরনের সতর্কতার বাইরে ছিল। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ওই এলাকায় হিজবুল্লাহ সদস্যরা সক্রিয় রয়েছে, তবে এর কোনো প্রমাণ তারা প্রকাশ করেনি।

সর্বশেষ সংবাদ