ছোট্ট একটা আণুবীক্ষণিক জীব নভেল করোনাভাইরাসের কাছে হেরে যাচ্ছে পুরো দুনিয়া। গুঁড়িয়ে দিচ্ছে মানবজাতির সভ্যতা ও বিজ্ঞানের দম্ভ। কোন ওষুধ নেই, প্রতিষেধক নেই। শুধুই মৃত্যুর অপেক্ষা। বিজ্ঞানীরা উঠেপড়ে লেগেছেন একটা ওষুধ বা ভ্যাকসিন তৈরিতে। এখনও সফলার মুখ দেখেননি। নির্দিষ্ট কোন ওষুধ আবিষ্কার না হওয়ায় নানা রকমের ওষুধ দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। প্লাজমা থেরাপি, হাইড্রোক্লোরোকুইন, রেমডেসিভির, এইডসের ওষুধ, ফ্লু -এর ওষুধে কাজ করছে এমন নানা সম্ভাবনার কথা বিভিন্ন সময়ে ছড়িয়েছে। এই তালিকায় সর্বশেষ সংযোজন 'স্টেম সেল থেরাপি'। তবে ক্লিনিক্যাল পরীক্ষায় এর একটাও এখনো সঠিক বলে প্রমাণিত হয়নি।
এবার কভিড-১৯ চিকিৎসায় নতুন দিশা বলা হচ্ছে 'স্টেম সেল থেরাপি'। এরই মধ্যে নাকি এই পদ্ধতি প্রয়োগ করে প্রাণে বেঁচেছেন ৭ জন কভিড রোগী। এদের মধ্যে ৬ জন ইজরায়েলের। একজন আমেরিকার বাসিন্দা। মৃত্যুপথযাত্রী এই ৭ জন কভিড-১৯ আক্রান্তের ফুসফুস থেকে শুরু করে হার্ট, কিডনি, লিভার সবই প্রায় অকেজো হয়ে গিয়েছিল। গতানুগতিক চিকিৎসায় সাড়া পাওয়া যাচ্ছিল না। শেষ চেষ্টা হিসেবে তাদের দেওয়া হয় প্রসূতি মায়ের প্ল্যাসেন্টা থেকে সংগ্রহ করা বিশেষ ধরনের কোষ বা স্টেম সেল। চিকিৎসা পরিভাষায় যাকে বলা হয় ‘প্লুরিস্টেমস অ্যালোজেনিক প্ল্যাসেন্টাল এক্সপ্যান্ডেড সেল’ বা ‘পিএলএক্স সেল’। এ বার কাজ হল ম্যাজিকের মতো।
স্টেম সেল থেরাপি কী?
ভারতের বিখ্যাত সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও ভায়রোলজিস্ট অমিতাভ নন্দীর মতে, 'সন্তান জন্মানোর পর মায়ের শরীর থেকে যে প্ল্যাসেন্টা বেরিয়ে আসে, তার মধ্যে রয়েছে এই সব স্টেম সেল। বিজ্ঞানীরা এখান থেকে কোষ নিয়ে তাকে পরিণত করেন স্মার্ট কোষে। এমন ভাবে প্রোগ্রামিং করা হয় যে, সেই কোষ যে শরীরে যাবে, সেই শরীরের প্রয়োজন বুঝে, ঠিক তার মাপ মতো ওষুধ তথা প্রোটিন নিঃসরণ করবে। স্টেম সেল থেরাপি মূলত এটিই।'
কী ভাবে কাজ করে এটি?
অমিতাভ নন্দীর কথায়, ভাইরাসের পরিমাণ খুব বেড়ে গেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তাকে ধ্বংস করার চেষ্টায় কখনো কখনো অতি সক্রিয় হয়ে ওঠে। ফলে প্রচুর পরিমাণে সাইটোকাইন রাসায়নিকের প্রবাহ শুরু হয়, যাকে বলে সাইটোকাইন স্টর্ম। এদের মধ্যে কিছু রাসায়নিক প্রদাহ ঘটিয়ে ফুসফুসের প্রচুর ক্ষতি করে। ফলে অক্সিজেন সরবরাহ কমে গিয়ে অকেজো হতে শুরু করে গুরুত্বপূর্ণ সব প্রত্যঙ্গ। দেখা দেয় মাল্টি অরগ্যান ফেলিওর। রোগী মারা যান। প্রোগ্রামিং করে তৈরি করা কোষ ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করালে তারা শরীরের ভিতরে প্রোটিন তথা ওষুধ তৈরি করে। ওষুধ বলতে দু'ধরনের প্রোটিন। একটি প্রদাহ কমায়। আরেকটি অতিসক্রিয় রোগ প্রতিরোধ ব্যবস্থাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। একে বলে ‘ইমিউন মডিউলেশন’। ফলে অক্সিজেনের পরিমাণ ফের নিয়ন্ত্রণে আসে। প্রদাহের প্রকোপ কমাতে শুরু করে। অকেজো হতে থাকা প্রত্যঙ্গরা ফিরে পায় তাদের কার্যক্ষমতা। তবে এই স্টেম সেল পরীক্ষার প্রাথমিক ধাপটুকু কেবল সারা হয়েছে। তাতে সাড়া মিলেছে ভাল। আরো অনেক পর্যায় এর বাকি। তবেই কভিড-১৯ এর বিরুদ্ধে এই স্টেম সেল থেরাপি বিশ্বব্যাপী সমাধান হয়ে উঠতে পারবে কি-না বোঝা যাবে।
ইজরায়েল ও আমেরিকার এই সাত জন রোগীর বেলায় ইজরায়েলের 'প্লুরিস্টেম থেরাপিউটিক' নামক সেল থেরাপি সংস্থার বিজ্ঞানীরা এই প্রক্রিয়াটি সম্পন্ন করেন। সংস্থার ডিরেক্টর ইয়াকি ইয়ানায় গণমাধ্যমকে জানিয়েছেন, 'সাধারন ওষুধপত্রে যেমন ডোজ আগে থেকে ঠিক করা থাকে, সেই মাত্রাতেই শরীরের ভিতরে গিয়ে প্রোটিন থেকে ওষুধ তৈরি করতে পারে এই স্টেম সেল বা পিএলএক্স সেলগুলো।
চিকিৎসকরা আশা করছেন 'স্টেম সেল থেরাপি' করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি কার্যকরি অস্ত্র হতে পারে। শুক্রবার, রিজেরনারেটিভ মেডিসিন কম্পানি 'মেসোব্লাস্ট' গুরুতর ফুসফুস প্রদাহে আক্রান্ত ৩০০ জন কভিড-১৯ রোগীর উপর এই থেরাপির পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে। স্টেম সেল চিকিৎসা কভিড-১৯ রোগীদের মধ্যে কিভাবে কাজ করে সেটা নির্ধারণ করাই হবে এই পরীক্ষার উদ্দেশ্য।
সূত্র- ডব্লিউএলএনএস, আনন্দবাজার।
পাটগ্রামে নকল সেমাই বিক্রির দায়ে জরিমানা, ৮ জনের অর্থদণ্ড
২৮ এপ্রিল, ২০২০ ১৪:৫৭
নির্বোধের তালিকায় নাম উঠল উমর আকমলের : রমিজ রাজা
২৮ এপ্রিল, ২০২০ ১৪:৫৬
হবিগঞ্জে করোনা উপসর্গে মৃত সিএনজিচালকের করোনা নেগেটিভ
২৮ এপ্রিল, ২০২০ ১৪:৫৬
করোনাকালের দিনগুলো আনন্দে কাটান এভাবে...
২৮ এপ্রিল, ২০২০ ১৪:৫৪
ময়মনসিংহে কণ্ঠশিল্পী সালমার সাফিয়া ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ
২৮ এপ্রিল, ২০২০ ১৪:৫২
গত ২৪ ঘণ্টায় সুস্থ ৮, মৃত্যু ৩
২৮ এপ্রিল, ২০২০ ১৪:৫১
বানিয়াচংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৮ এপ্রিল, ২০২০ ১৪:৫০
ধানক্ষেতে নারীর মরদেহ
২৮ এপ্রিল, ২০২০ ১৪:৪৫
দেশে মৃত্যু বেড়ে ১৫৫, মোট শনাক্ত ৬৪৬২
২৮ এপ্রিল, ২০২০ ১৪:৪৪
ময়মনসিংহ মেডিক্যালে ২৩ ডাক্তার, ১৭ নার্স ও ১২ কর্মী করোনা আক্রান্ত
২৮ এপ্রিল, ২০২০ ১৪:৪২
সূচি মেনে টি-টোয়েন্টি বিশ্বকাপ অসম্ভব : বিসিসিআই
২৮ এপ্রিল, ২০২০ ১৪:৪২
উদ্দেশ্য ছিল মোবাইল ফোন চুরি, চিনে ফেলায় খুন
২৮ এপ্রিল, ২০২০ ০০:০৫
গণস্বাস্থ্য কেন্দ্রের কিট পরীক্ষার জন্য নেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
২৮ এপ্রিল, ২০২০ ০৩:২৬
শেখ হাসিনার প্রস্তাব আমেরিকা ও চীনের খেলা
২৭ এপ্রিল, ২০২০ ২৩:৪৪
বিশ্বের 'দীর্ঘ মানব' কক্সবাজারের জিন্নাত আর নেই
২৮ এপ্রিল, ২০২০ ১০:২৮
বাংলাদেশ থেকে করোনার বিদায় মে মাসেই
২৮ এপ্রিল, ২০২০ ০০:১৩
চলে গেলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী
২৮ এপ্রিল, ২০২০ ০৭:২০
দোকানপাট খোলা রাখা যাবে ৪টা পর্যন্ত
২৮ এপ্রিল, ২০২০ ০১:০৮
বিশ্ব কি ধ্বংসের পথে! কি বলেছিলেন স্টিফেন হকিং?
২৮ এপ্রিল, ২০২০ ১০:০৩
সুরাইয়া তারকা উদিত হলে করোনা কি দূর হয়ে যাবে?
২৮ এপ্রিল, ২০২০ ১০:৪৭
করোনা থেকে শিশুদের দেহে বিপজ্জনক উপসর্গ দেখা দিচ্ছে
২৮ এপ্রিল, ২০২০ ০৮:১৩
ছোট ব্যবসায়ীদের দেওয়া হবে ২ শতাংশ সুদে ঋণ
২৮ এপ্রিল, ২০২০ ০১:০৭
প্রেমিকার সঙ্গে দেখা করতে পুলিশের অনুমতি চাইলেন ফজল
২৮ এপ্রিল, ২০২০ ১১:০৫
এবার সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসক দম্পতি
২৮ এপ্রিল, ২০২০ ০২:১০
নামাজে দেখে কোরআন তিলাওয়াত : ইসলাম কী বলে?
২৭ এপ্রিল, ২০২০ ২৩:৫৩
লিফটের নিচে মিলল নিখোঁজ চিকিৎসকের মরদেহ
২৮ এপ্রিল, ২০২০ ১২:৫৪
ট্রায়াল চলতেই চার কোটি ভ্যাকসিন তৈরি করছে ভারতের কম্পানি
২৮ এপ্রিল, ২০২০ ১২:২১
প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, ভাশুর পলাতক
২৮ এপ্রিল, ২০২০ ০০:২১
একমাত্র কন্যাকে দেখাই হলো না প্রবাসী লিটনের
২৮ এপ্রিল, ২০২০ ১১:৪০
করোনা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রত্যয়ী মাঠ প্রশাসন
২৭ এপ্রিল, ২০২০ ২৩:৫১
চট্টগ্রামে চিকিৎসক ও পুলিশসহ ৯ জনের করোনা শনাক্ত
২৮ এপ্রিল, ২০২০ ০৭:৫৮
মন্তব্য