• ই-পেপার

সর্বোচ্চ সাফল্যে চোখ মেক্সিকোর

ওয়ানডে সিরিজ

মোসাদ্দেক-নাহিদে ২১ বছর পর বাংলাদেশের অস্ট্রেলিয়া বধ

ক্রীড়া প্রতিবেদক
মোসাদ্দেক-নাহিদে ২১ বছর পর বাংলাদেশের অস্ট্রেলিয়া বধ
নাহিদ রানা ও মোসাদ্দেক হোসেনের উদযাপন। ছবি: মীর ফরিদ, মিরপুর থেকে

১৮ জুন ২০০৫, সোফিয়া গার্ডেন্স, কার্ডিফ। মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরি। 

এতটুকু বললেই সবাই বুঝে নেন কোন ম্যাচের কথা বলা হচ্ছে। রিকি পন্টিংয়ের মহাপরাক্রমশালী দলের বিপক্ষে ঐতিহাসিক এক জয়। 

এত দিন সেটিই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের একমাত্র জয় ছিল। অবশেষে আজ এলো দ্বিতীয়টি; ২১ বছর পর আরেক জুনেই!

মোসাদ্দেক হোসেন সৈকতের অলরাউন্ড নৈপুণ্য ও নাহিদ রানার গতিতে ধরাশায়ী হলো অস্ট্রেলিয়া। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশ জিতল ৮৬ রানে। 

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৮৪ রান করেছিল বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়া ৪২.২ ওভারে ৯ উইকেটে ১৯১ রান করার পর বজ্রপাত শুরু হয়। কিছুক্ষণ পর বাগড়া দেয় বৃষ্টি। 

তাতে আর একটি বলও মাঠে না গড়নোয় ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশকে জয়ী ঘোষণা করেন ম্যাচ রেফারি প্রকাশ ভাট। 

বিস্তারিত আসছে...

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ৫০ ওভারে ২৮৪/৮ (মোসাদ্দেক ৮৬*, শান্ত ৬৭, তানজিদ ৫৪; এলিস ৩/৩৮, রেনশ ২/৩৫, স্কট ২/৫৭)।
অস্ট্রেলিয়া : ৪২.২ ওভারে ১৯১/৯ (গ্রিন ৫২*, ক্যারি ৪৭, কনোলি ৩৫; নাহিদ ৪/৪১, মুস্তাফিজ ২/২৪, মোসাদ্দেক ২/৩৭)।
ফল : বাংলাদেশ ৮৬ রানে জয়ী (ডিএলএস পদ্ধতিতে)।
ম্যাচসেরা : মোসাদ্দেক হোসেন।
সিরিজ : ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে।

বিশ্বমঞ্চে ব্যর্থতা ঘুচিয়ে নতুন গল্প লিখতে পারবে মিসর!

ক্রীড়া ডেস্ক
বিশ্বমঞ্চে ব্যর্থতা ঘুচিয়ে নতুন গল্প লিখতে পারবে মিসর!

ইতিহাসের প্রথম আরব ও আফ্রিকান দেশ হিসেবে ফিফা বিশ্বকাপে অংশ নেয় মিসর। তবে বিশ্বকাপ যাত্রা পিরামিডের দেশের জন্য তেমন সুখকর নয়। বিশ্বকাপের চারবারের অংশগ্রহণে কোনো ম্যাচে জয়লাভ করতে পারেনি দলটি। 

১৯৯০ সালে ইতালি বিশ্বকাপের পর দীর্ঘ ২৮ বছর পর তারকা খেলোয়াড় মোহামেদ সালাহর নৈপুণ্যে রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়। বড় তারকাও তাদের হারের ভাগ্যে বদল আনতে পারেনি। 

আসন্ন ফিফা বিশ্বকাপে মিসরের সর্বকালের সেরা এবং বর্তমান তারকা ফুটবলার মোহামেদ সালাহসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা করেছে কোচ হোসাম হাসান। ইউরোপের শীর্ষ লিগ ও আন্তর্জাতিক ফুটবলে আলো ছড়িয়ে দলে জায়গা করে নিয়েছে ওমর মারমুশ, মোহাম্মদ এলনেনি, মোহাম্মদ জেদান এবং আহমেদ হেগাজির মতো তরুণ অভিজ্ঞ তারকারা রয়েছেন দলে। তারা যেকোনো সময় যেকোনো বড় দলের বিপক্ষে নিজেদের সেরাটা দিলে যেকোনো অঘটন ঘটার সম্ভাবনা আছে।

কোচ : হোসাম হাসান
অধিনায়ক : মোহাম্মদ সালাহ
বিশ্বকাপ ইতিহাস
সেরা সাফল্য : বিশ্বকাপে অংশগ্রহণ
সর্বশেষ : কাতার বিশ্বকাপ (২০২২)  
প্রথম :  ইতালি বিশ্বকাপ (১৯৩৪) 
অংশগ্রহণ : ৪ বার 
ফিফা র‌্যাংকিং : ৩২
আফ্রিকা নেশনস কাপ : ৭ বার চ্যাম্পিয়ন

মিসর আছে গ্রুপ ‘জি’তে। সঙ্গী হিসেবে রয়েছে বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ড।

 খেলার সময়সূচি-

১৬ জুন :  বেলজিয়াম বনাম মিসর— সিয়াটল স্টেডিয়াম, ওয়াশিংটন (যুক্তরাষ্ট্র), রাত ১:০০টা।
২২ জুন : নিউজিল্যান্ড বনাম মিসর—বিসি প্লেস, ভ্যাঙ্কুভার (কানাডা),সকাল ৭:০০ টা।
২৭ জুন : মিসর বনাম ইরান—সিয়াটল স্টেডিয়াম, ওয়াশিংটন (যুক্তরাষ্ট্র), সকাল ৯:০০ টা।

মিসরের বিশ্বকাপ স্কোয়াড—

গোলরক্ষক : মোহামেদ এল শেনাওয়ি, মোস্তফা শোবেইর, মোহামেদ আলা, এল মাহদি সোলিমান।

ডিফেন্ডার : মোহামেদ হানি, তারেক আলা, হামদি ফাথি, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাজিদ, মোহামেদ আবদেলমনিম, আহমেদ ফুতুহ, করিম হাফেজ।

মিডফিল্ডার : মারওয়ান আত্তিয়া, মোহানাদ লাশিন, নাবিল ইমাদ, মাহমুদ সাদের, আহমেদ জিজো, ইমাম আশুর, মোস্তফা জিকো, মাহমুদ ত্রেজেগে, ইব্রাহিম আদেল, হাইসেম হাসান।

ফরোয়ার্ড : ওমর মারমুশ, মোহাম্মদ সালাহ, আক্তাই আবদুল্লাহ, হামজা আবদেলকারিম।

ইংল্যান্ডের ক্লাবে যোগ দিয়ে হাসান বললেন, ‘স্বপ্ন সত্যি হলো’

ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের ক্লাবে যোগ দিয়ে হাসান বললেন, ‘স্বপ্ন সত্যি হলো’
কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবের জার্সি হাতে বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। ছবি: কেন্ট

দ্বিতীয় বাংলাদেশি হিসাবে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলবেন হাসান মাহমুদ। কাউন্টি ক্লাব কেন্টের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর ২৬ বছর বয়সী পেসার জানিয়েছেন, এই সুযোগ তার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। 

কেন্টের সংবাদ বিজ্ঞপ্তিতে হাসান বলেন, ‘কেন্টের মতো ঐতিহাসিক ক্লাবের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। এটি শুধু আমার জন্য নয়, বাংলাদেশের সবার জন্য এক গর্বের মুহূর্ত।’

হাসান আরো বলেন, ‘দলের সাফল্যে অবদান রাখতে আমি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। দলে আমার ভূমিকা ও প্রত্যাশা নিয়ে অ্যাডাম হোলিওক ও সাইমন কুকের সঙ্গে কথা হয়েছে। কেন্টের হয়ে মাঠে নামতে তর সইছে না।’

ইংল্যান্ডে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাঠে দেখার আশা হাসানের, ‘আমি ক্লাবের সদস্য ও সমর্থকদের সঙ্গে দেখা করতে এবং যুক্তরাজ্যে থাকা বাংলাদেশি দর্শকদের মাঠে এসে দলকে সমর্থন দিতে দেখার অপেক্ষায় আছি। ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা সবার জানা।’

কাউন্টি চ্যাম্পিয়নশিপে মোট ছয়টি ম্যাচ খেলবেন হাসান মাহমুদ। এর মধ্যে চলতি জুনে দুটি এবং সেপ্টেম্বরে মৌসুমের শেষ দিকে চারটি। 

প্রথম বাংলাদেশি হিসাবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন সাকিব আল হাসান। ২০২৪ সালের সেপ্টেম্বরে লন্ডনের ক্লাব সারের হয়ে একটি ম্যাচ খেলেন সাকিব। তবে সেই ম্যাচেই সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে তিনি নিষিদ্ধ হন। 

ফুটবল উন্মাদনায় বাধা হবে না তো লোডশেডিং?

নিজস্ব প্রতিবেদক
ফুটবল উন্মাদনায় বাধা হবে না তো লোডশেডিং?
সংগৃহীত ছবি

দুয়ারে কড়া নাড়ছে ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬। বিশ্বমঞ্চের এই মহারণকে ঘিরে দেশজুড়ে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে চেনা ফুটবল উন্মাদনা। পাড়া-মহল্লার চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম—সবখানেই এখন ফুটবল নিয়ে তুমুল আলোচনা। তবে এই উম্মাদনার মাঝেই ফুটবলপ্রেমীদের মনে উঁকি দিচ্ছে একটি বড় শঙ্কা; চলমান গ্রীষ্মকালীন বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিং খেলা উপভোগের আনন্দে জল ঢেলে দেবে না তো?

তবে ফুটবলপ্রেমীদের জন্য আশার কথা শোনাল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বকাপ চলাকালে দেশের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে তারা সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন। চলমান লোডশেডিং যতটা সম্ভব কমিয়ে আনাই এখন তাদের মূল লক্ষ্য।

বিপিডিবি সূত্রে জানা গেছে, চলতি গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের চাহিদা অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি। এর মধ্যেও প্রতিদিন গড়ে ১৪ হাজার থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) সরকারি তথ্য অনুযায়ী, গত দুই-তিন দিনে দেশে সর্বোচ্চ ৬০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হয়েছে।

সরকারি খাতায় লোডশেডিংয়ের পরিমাণ কম দেখানো হলেও দেশের গ্রাম ও শহরের বাস্তব চিত্র অনেক ক্ষেত্রেই ভিন্ন। ঢাকার বাইরের বিভিন্ন এলাকায় দিনে কয়েকবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ সাধারণ মানুষের। কোথাও কোথাও বিদ্যুৎ গেলে আসতে এক ঘণ্টারও বেশি সময় লাগছে, আবার কিছু এলাকায় টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎহীন থাকার ঘটনাও ঘটছে। ফলে খেলা দেখার মূহূর্তে বিদ্যুৎ চলে যাওয়া নিয়ে গ্রাহকদের উৎকণ্ঠা কাটছে না।

এ বিষয়ে জানতে চাইলে বিপিডিবির চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘এখনও কিছু এলাকায় সামান্য লোডশেডিং রয়েছে, এটি সত্যি। মূলত কয়েকটি ছোট বিদ্যুৎকেন্দ্র জরুরি মেরামতের জন্য সাময়িক বন্ধ থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি খেলা শুরুর আগেই সেগুলো দ্রুত মেরামত করে পুরোপুরি উৎপাদনে ফিরিয়ে আনতে।’

বিশ্বকাপ চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিশেষ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে চেয়ারম্যান আশ্বস্ত করে বলেন, ‘ফুটবল বিশ্বকাপের বিষয়টি মাথায় রেখেই আমরা আমাদের সার্বিক প্রস্তুতি নিচ্ছি। দেশের মানুষ যাতে নির্বিঘ্নে খেলা উপভোগ করতে পারেন, সে জন্য যেকোনো পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ের প্রকৌশলীদের প্রয়োজনীয় সব নির্দেশনা দেওয়া হয়েছে।’