আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সফল এবং ঐতিহাসিক একটি দল উরুগুয়ে। উরুগুয়ে ফুটবল দল, লা সেলেস্তে নামেও পরিচিতি। ১৯৩০ সালে ইতিহাসের প্রথম ফিফা বিশ্বকাপ ঘরে তুলে লা সেলেস্তেরা। কনমেবল অঞ্চলের চতুর্থ স্থান অধিকারী দল হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মার্সেলো বিয়েলসা শিষ্যরা।
১৯৫০ সালের ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক এবং অপ্রতিরোধ্য ব্রাজিলকে তাদেরই মাঠ মারাকানায় ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। ফুটবল ইতিহাসে অন্যতম সেরা এই অঘটনের ম্যাচটি ‘ম্যারাকানাজো’ নামে পরিচিত।
উরুগুয়ে ফুটবল দল বরাবরই বিশ্বমানের ফুটবলার উপহার দিয়েছে। লুইস সুয়ারেজ (সর্বোচ্চ গোলদাতা), দিয়েগো ফোরলান ও এডিনসন কাভানির মতো কিংবদন্তি স্ট্রাইকাররা দীর্ঘ সময় দলকে সার্ভিস দিয়েছেন। বর্তমানে ফেদে ভালভার্দে, রোনাল্ড আরাউহো এবং ডারউইন নুনেজের মতো তরুণ ও বিশ্বমানের তারকারা দলটিকে নেতৃত্ব দিচ্ছে।
কোচ : মার্সেলো বিয়েলসা
অধিনায়ক : হোসে মারিয়া হিমেনেজ
বিশ্বকাপ ইতিহাস
সেরা সাফল্য: চ্যাম্পিয়ন ২ বার (১৯৩০, ১৯৫০)
সর্বশেষ : ২০২২ গ্রুপ পর্বে বিদায়
প্রথম : ১৯৩০ সালের উদ্বোধনী বিশ্বকাপে স্বাগতিক হিসেবে বিশ্বকাপ জয়
অংশগ্রহণ : ১৩ বার
ফিফা র্যাংকিং : ৭তম
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন : ১৫ বার
কনফেডারেশন কাপ চ্যাম্পিয়ন : ২ বার
বিশ্বকাপের গ্রুপ এইচ-তে সৌদি আরব,স্পেন এবং কেপ ভার্দের মুখোমুখি হবে।
গ্রুপ এইচের খেলার সময়সূচি
১৬ জুন : সৌদি আরব বনাম উরুগুয়ে, হার্ড রক স্টেডিয়াম, ফ্লোরিডা, ভোর ৪:০০টা
২২ জুন : উরুগুয়ে বনাম কেপ ভার্দে, হার্ড রক স্টেডিয়াম, ফ্লোরিডা, ভোর ৪:০০টা
২৭ জুন : উরুগুয়ে বনাম স্পেন, এস্তাদিও গুয়াদালাহারা, মেক্সিকো,সকাল ৬:০০টা
বিশ্বকাপের জন্য উরুগুয়ের ২৬ সদস্যের চূড়ান্ত দল
গোলকিপার : সার্জিও রচেট, ফার্নান্দো মুসলেরা ও সান্তিয়াগো মেলে।
ডিফেন্ডার : গুইলারমো ভ্যারেলা, রোনাল্ড আরাউহো, হোসে মারিয়া গিমেনেজ, সান্তিয়াগো বুয়েনো, সেবাস্টিয়ান ক্যাসেরেস, ম্যাথিয়াস অলিভেরা, জোয়াকিন পিকেরেজ ও মাতিয়াস ভিনিয়া।
মিডফিল্ডার : ম্যানুয়েল উগার্তে, এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো বেন্টানকুর, ফেদেরিকো ভালভার্দে, অগাস্টিন ক্যানোবিও, হুয়ান ম্যানুয়েল সানাব্রিয়া, জিওরজিয়ান ডি আরনাসকায়েতা, নিকোলাস ডি লা ক্রুজ, রদ্রিগো জালাজার, ফাকুন্দো পেলেস্ত্রি, ম্যাক্সিমিলিয়ানো আরাউহো, ব্রায়ান রদ্রিগেজ।
ফরোয়ার্ড : রদ্রিগো আগুয়িরে, ফেদেরিকো ভিনিয়াস এবং ডারউইন নুনেজ।