তামিম, শান্তর পর ফিফটি করলেন মোসাদ্দেক হোসেনও। ফিফটি করতে মোসাদ্দেক খেলেন ৪৯ বল, তিন চার ও দুই ছক্কায় সাজান নিজের ফিফটি। এর আগে ওপেনার তানজিদ হাসান তামিম ও ওয়ান ডাউনে নেমে ফিফটি করেছেন নাজমুল হোসেন শান্ত। মোসাদ্দেক ফিফটি করলে জাভিয়ের বার্টলেটের বলে নাথান এলিসের হাতে ক্যাচ তুলে আউট হন হৃদয়। ফেরার আগে খেলেন ৫১ বলে ৩১ রানের ইনিংস। স্কোর : ৪২ ওভার, ২১৭ রান, ৫ উইকেট।