• ই-পেপার

তানজিদ তামিমের পর শান্তর ফিফটি

ইরানীদের কি তাহলে কোন দেশপ্রেম নেই— প্রশ্ন নট আউট নোমানের

ক্রীড়া ডেস্ক
ইরানীদের কি তাহলে কোন দেশপ্রেম নেই— প্রশ্ন নট আউট নোমানের

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে বিতর্কের পর গেলো টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে যায়নি বাংলাদেশ। অথচ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ চলাকালীন কানাডা, মেক্সিকো ও মার্কিন মুল্লুকে হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে খেলতে যাচ্ছে ইরান। এরপরই সামাজিক মাধ্যমে এর তীব্র সমালোচনা করেন ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ।

নোমান বলেন, ‘আমি বুঝলাম না ইরানীদের কি তাহলে কোন দেশপ্রেম নেই। আধিপত্যবাদের বিপক্ষে তাদের লড়াই কি থেমে গেল? সেটা যদি না হবে তাহলে যে দেশের বিপক্ষে তারা যুদ্ধ করছে, সেই যুক্তরাষ্ট্রের মাটিতে গিয়ে ইরান বিশ্বকাপ ফুটবল ম্যাচ খেলার সিদ্ধান্তটা কিভাবে নেয়?’

নোমান আরো বলেন, ‘আপনার মনে হতে পারে আহা একজন ডক্টর আসিফ নজরুলের অভাবে একজন আমিনুল ইসলাম বুলবুলের অভাবে ইরানীদের আজ এই দশা। তাদের ভেতরে সেই দেশপ্রেমটা নেই আধিপত্যবাদের বিপক্ষে লড়াই নেই।’

বাংলাদেশের বিশ্বকাপে না যাওয়া নিয়ে তিনি বলেন, ‘আমি আবারও বলছি, বাংলাদেশ যে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি সেটা শুধু রাজনৈতিক ফায়দার জন্য। এই আসিফ নজরুল-আমিনুল ইসলাম বুলবুল গংরা আমাদের বিশ্বকাপকে, আমাদের ক্রিকেটকে জিম্মি করে আমাদের একটা বিশ্বকাপ খেলতে দেয়নি।

ফিরলেন শান্ত, চাপে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
ফিরলেন শান্ত, চাপে বাংলাদেশ
ছবি : মীর ফরিদ

ক্যারিয়ারের ১২তম ফিফটি করেই আউট হলেন নাজমুল হোসেন শান্ত। ম্যাট রেনশোর বলে কুপার কনলির হাতে ক্যাচ তোলার আগে ৮৬ বলে ৬৭ রানের ইনিংস খেলেন বাঁ-হাতি এই ব্যাটার। তার আগে ফিফটি করেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ২৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৫৩ রান বাংলাদেশের।

এবার শান্তর ফিফটি

ক্রীড়া ডেস্ক
এবার শান্তর ফিফটি
ছবি : মীর ফরিদ

তানজিদ হাসানের পর ফিফটি করলেন নাজমুল হোসেন শান্ত। তানজিদ ফিরে গেলেও ৬৬বলে ৫৬ রানে লিটন দাসের সঙ্গে খেলছেন তিনি। আজকের ম্যাচ মিলিয়ে হ্যাটট্রিকের ফিফটি পেয়েছেন শান্ত।

ফিফটি করে ফিরলেন তানজিদ

ক্রীড়া ডেস্ক
ফিফটি করে ফিরলেন তানজিদ
ছবি : মীর ফরিদ

দ্বিতীয় উইকেট জুটিতে দারুণ খেলে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। তাদের ৯১ বলে ৯৬ রানের অনবদ্য জুটিতে দ্রুত ঘুরেছে টাইগারদের রানের চাকা। তবে ৪৪ বল খেলে ব্যাক্তিগত ৫৪ রান করে নাথান ইলিসের বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ।