• ই-পেপার

ইতালি যাচ্ছেন ‘বাজপাখি’ মার্টিনেজ?

ইতিহাস হওয়ার বিপরীতে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির বলি ফিফার রেফারি

ক্রীড়া ডেস্ক
ইতিহাস হওয়ার বিপরীতে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির বলি ফিফার রেফারি
যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির বলি হয়েছেন ওমর আরতান। ছবি : বিবিসি

মনে মনে হয়তো অনেক স্বপ্নই দেখেছিলেন ওমর আরতান। ফুটবলের সর্বোচ্চ মঞ্চে প্রথমবারের মতো বাঁশি বাজাবেন তিনি। সোমালিয়ার রেফারির অধীনেই খেলবেন বিশ্ব ফুটবলের তারারা।

কিন্তু সেই স্বপ্ন নিমিষেই শেষ হলো ওমরের। বিশ্বকাপে সোমালিয়ার প্রথম রেফারি হিসেবে ইতিহাস গড়ার বিপরীতে এখন আক্ষেপে পুড়তে হচ্ছে তাকে। এতে অবশ্য তার দায় নেই। ২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র তাকে দেশেই প্রবেশ করতে দেয়নি। 

বার্তা সংস্থা এএফপিকে গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন সোমালিয়ার ক্রীড়া মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক ঈসে এডেন আবশির বলেছেন, ‘আফ্রিকার অন্যতম সেরা ও সম্মানিত রেফারি ওমর আরতান। তার পাশে দাঁড়ানো উচিত পুরো ফুটবল বিশ্বের। তাকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেওয়া এবং ম্যাচ পরিচালনায বাধা দেওয়াটা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি ফুটবলের সততা, যোগ্যতা ও ফেয়ার প্লে-র ভাবমূর্তিও নষ্ট করে।’

 

বিশ্বকাপ কাভার করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ওমর। তবে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। ৩৪ বছর বয়সী রেফারিকে কেন ফেরত পাঠানো হয়েছে তার কারণ এখনো জানায়নি যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে ওমর যেহেতু সোমালিয়ার নাগরিক সেটাই তার জন্য কাল হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে দেশটি।

২০২৫ সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (কাফ) বর্ষসেরা পুরুষ রেফারি নির্বাচিত হন ওমর। একই বছরে হওয়া আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের ফাইনালসহ অনেক ম্যাচ পরিচালনা করেছেন তিনি। তার বাদ পড়ার বিষয়ে ফিফা বিবৃতিতে লিখেছে, ‘যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় ২০২৬ বিশ্বকাপে প্রশিক্ষণ ও ম্যাচ পরিচালনা করতে পারবেন না ওমর আবদুলকাদির আরতান। আয়োজক দেশের অভিবাসনসংক্রান্ত প্রক্রিয়া, ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের বিষয়ে ফিফার কোনো ভূমিকা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত আরতানের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না।’
 
বিশ্বকাপের মোট ৫২ জন রেফারির একজন ছিলেন ওমর। বাদ পড়া নিয়ে ২০১৮ সালে ফিফার আন্তর্জাতিক রেফারি তালিকায় জায়গা পাওয়া ওমর বলেছেন, ‘যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তা সত্ত্বেও ইতিবাচক আছি এবং আমার রেফারিং ক্যারিয়ারের পরবর্তী চ্যালেঞ্জগুলোর দিকেই মনোযোগ দিচ্ছি।’

ফিফা বিশ্বকাপ

সবচেয়ে বেশি গোল করা দল ব্রাজিল, ধারে কাছে নেই আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
সবচেয়ে বেশি গোল করা দল ব্রাজিল, ধারে কাছে নেই আর্জেন্টিনা
সংগৃহীত ছবি

বিশ্বকাপ ফুটবলের ইতিহাস আর ব্রাজিল যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। ফুটবল মহাযজ্ঞের ইতিহাসে একমাত্র দল হিসেবে পাঁচটি সোনালী ট্রফি জয়ের রেকর্ডটা অনেক আগেই নিজেদের করে রেখেছে সাম্বার দেশ। তবে শুধু শিরোপার সংখ্যায় নয়, প্রতিপক্ষের জালে বল জড়ানোর দিক থেকেও ফুটবল বিশ্বে সবার ওপরে অবস্থান করছে সেলেসাওরা। পাঁচবার বিশ্বজয়ের কীর্তির মতোই বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৩৭ গোল করে রেকর্ড দখলে রেখেছে ব্রাজিলের।

বিশ্বকাপের ইতিহাসে গোল করার এই মহাকাব্যে ব্রাজিল ছাড়িয়ে গেছে বাকি সব পরাশক্তিকে। পরিসংখ্যান বলছে, ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত অনুষ্ঠিত হওয়া প্রতিটি আসরে অংশ নেওয়া একমাত্র দল ব্রাজিল। আর এই দীর্ঘ পথচলায় প্রতিপক্ষের রক্ষণভাগ চূর্ণ-বিচূর্ণ করে সবচেয়ে বেশি গোলের কীর্তি গড়েছে তারা।

রানার্স-আপ হিসেবে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। ২৩২ গোল করে ব্রাজিলের পেছনেই আছে জার্মানি। 

১৫২ গোল করে তিন নম্বরে আছে আর্জেন্টিনা। একশর বেশি গোল করেছে ফ্রান্স (১৩৬), ইতালি (১২৮), স্পেন (১০৮) ও ইংল‍্যান্ড (১০৪)। 

‘জোগো বনিতো’ বা নান্দনিক ফুটবলের দেশ ব্রাজিলের এই গোলবন্যার পেছনে জড়িয়ে আছে যুগে যুগে জন্ম নেওয়া একঝাঁক ফুটবল জাদুকরের নাম। ফুটবল সম্রাট পেলে থেকে শুরু করে গারিঞ্চা, জিকো, রোমারিও, রোনালদো নাজারিও, রোনালদিনহো এবং আধুনিক যুগের নেইমার জুনিয়র—সবার অবদানই ব্রাজিলকে এনে দিয়েছে এই অনন্য উচ্চতা। 

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

ক্রীড়া ডেস্ক
মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে
সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা ও উত্তেজনার কোনো সীমা নেই। ঘরে বসেই টিভিতে বসে দেশীয় তিনটি চ্যানেলে দেখা যাবে খেলা। এছাড়া মোবাইল বা ল্যাপটপ থেকেও ম্যাচটি উপভোগ করতে পারবেন ভক্তরা। 

রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও এই ফুটবল মহাযজ্ঞের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও সময় টেলিভিশন। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকেই সম্প্রচারস্বত্ব কিনেছে তারা। 

চূড়ান্তভাবে এবার স্বত্বমূল্য ৩০ লাখ থেকে ৪০ লাখ ডলারের মধ্যে নির্ধারিত হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ কোটি থেকে ৪৯ কোটি টাকার কিছু বেশি। 

টিভিতে সরাসরি বিশ্বকাপ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার আগেই অবশ্য বেশকিছু ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্ম তা সম্প্রচারের ঘোষণা দিয়ে বাংলাদেশিদের মনে স্বস্তি এনেছিল। 

নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীনফোনের বায়োস্কোপে ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবে দেশের ফুটবলপ্রেমীরা। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব‍্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে যারা

ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব‍্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে যারা
ছবি : মীর ফরিদ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করবে টাইগাররা।

আজ বাংলাদেশ দল তাদের সেরা একাদশ নিয়েই মাঠে নামছে। দলে রাখা হয়েছে ৩ জন পেসারকে। আর ২০২২ সালের আগস্টের পর আবারও টাইগারদের ওয়ানডে একাদশে জায়গা পেলেন মোসাদ্দেক হোসেন।

অন্যদিকে, ওয়ানডেতে অজিদের হয়ে অভিষেক হচ্ছে অলরাউন্ডার লিয়াম স্কটের। চ‍্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের পর প্রথমবার ওয়ানডেতে ওপেনিংয়ে নামবেন কুপার কনোলি।

বিশেষজ্ঞ স্পিনার একজনই—অ‍্যাডাম জ‍্যাম্পা। প্রয়োজনে স্পিন করতে পারেন ম‍্যাথু শর্ট, ম‍্যাট রেনশ ও মার্নাস লাবুশেন।

বাংলাদেশ একাদশ : 

তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভির ইসলাম

অস্ট্রেলিয়া একাদশ :  

ম্যাট শর্ট, কুপার কনোলি, জশ ইংলিস (অধিনায়ক/উইকেটকিপার), মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, ম্যাথিউ রেনশ, লিয়াম স্কট, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।