• ই-পেপার

আরিফুলের বীরত্বে খুলনার রোমাঞ্চকর জয়

মেসি বলেই লাল কার্ড দেননি রেফারি!

ক্রীড়া ডেস্ক
মেসি বলেই লাল কার্ড দেননি রেফারি!
সংগৃহীত ছবি

বিশ্বকাপের মঞ্চে অনন্য এক কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের দাপুটে জয়ে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক তুলে নিয়েছেন তিনি। তবে ঐতিহাসিক এই জয় ছাপিয়ে এখন ফুটবল বিশ্বে তুমুল আলোচনা-সমালোচনা চলছে মেসির একটি ‘বিতর্কিত’ ট্যাকল নিয়ে। বিশ্লেষকদের দাবি, নিশ্চিত লাল কার্ডের হাত থেকে পার পেয়ে গেছেন এই জাদুকর। 

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র বিতর্ক। দল তখন ১-০ ব্যবধানে এগিয়ে। ঠিক এমন সময় আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্ডিরকে পেছন থেকে একটি চ্যালেঞ্জ করেন মেসি, যেখানে তার বুটের স্টাড সরাসরি মান্ডির কাফের (পায়ের পেছনের পেশি) ওপর গিয়ে লাগে। 

মান্দি কিছুক্ষণ মাঠে শুয়ে থাকলেও বড় কোনো ইনজুরিতে পড়েননি। রেফারি ফাউলের বাঁশি বাজালেও মেসিকে কোনো কার্ড দেখাননি। এমনকি মাঠের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও (ভিএআর) বিষয়টিকে ‘সিরিয়াস ফাউল’ হিসেবে বিবেচনা করে রেফারিকে লাল কার্ডের পরামর্শ দেয়নি।

মেসি কোনো কার্ড না পাওয়ায় ফুটবলপ্রেমীদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম ক্ষোভ প্রকাশ করছেন। মুহূর্তের মধ্যেই সেই ট্যাকলের ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়।

এক সমর্থক ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘এটি পরিষ্কার লাল কার্ড ছিল! অথচ ভিএআর চেকের পরও সে একটা হলুদ কার্ডও পেল না। হাস্যকর!’

আরেকজন মন্তব্য করেছেন, ‘নামটা মেসি বলেই সে পার পেয়ে গেল। অন্য কোনো ফুটবলার এই ফাউল করলে নিশ্চিত মাঠের বাইরে যেতে হতো।’

ম্যাচ শেষে ইএসপিএন বিশ্লেষক আলে মোরেনো সরাসরি রেফারির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। তার মতে, এটি কোনোভাবেই সাধারণ ফাউল ছিল না।

মোরেনো বলেন, ‘এটি শতভাগ লাল কার্ড ছিল। এই সিদ্ধান্তটি আবারও সেই পুরনো বিতর্ককে উসকে দিল যে, বড় মাপের তারকারা মাঠে সবসময় বাড়তি সুবিধা বা পক্ষপাতিত্ব পেয়ে থাকেন।’

ব্যাটিংয়ে বাংলাদেশ, অধিনায়ক হৃদয়

ব্যাটিংয়ে বাংলাদেশ, অধিনায়ক হৃদয়
ছবি : মীর ফরিদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে পাওয়া চোটের কারণে আজকের ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তার বদলে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন তাওহিদ হৃদয়। অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা

ক্রীড়া ডেস্ক
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা
ছবি : মীর ফরিদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে পাওয়া চোটের কারণে আজকের ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তার বদলে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন তাওহিদ হৃদয়। অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

এদিকে জাতীয় দলের জার্সিতে আজ অভিষেক হচ্ছে পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফারের। এদিকে লিটন না থাকায় আজ উইকেটের পেছনে থাকবেন পারভেজ হোসেন।

বাংলাদেশ দল

সাইফ হাসান, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন (উইকেটকিপার), তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, মেহেদী হাসান, আব্দুল গাফফার, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।  

কেমন হতে পারে পর্তুগালের তারকাখচিত একাদশ

ক্রীড়া ডেস্ক
কেমন হতে পারে পর্তুগালের তারকাখচিত একাদশ
ছবি : রয়টার্স

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে কাতার অধ্যায়ের হতাশা পেছনে ফেলে আবারও মাঠে নামছে পর্তুগাল। গ্রুপ ‘কে’-তে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকার প্রতিনিধি ডিআর কঙ্গোর মুখোমুখি হবে ইউরোপের অন্যতম শক্তিশালী দলটি। আর সেই ম্যাচে সবার চোখ থাকবে ৪১ বছর বয়সী মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর দিকে।

কোচ রবার্তো মার্তিনেসের অধীনে পর্তুগালের সম্ভাব্য একাদশে গোলপোস্টের নিচে থাকছেন দিয়োগো কস্তা। রক্ষণভাগে দেখা যেতে পারে জোয়াও ক্যানসেলো, রোবেন দিয়াস, গঞ্জোলো ইনাসিও এবং নোনো মেন্দেসকে।

মধ্যমাঠে দলের ছন্দ ধরে রাখার দায়িত্ব থাকবে ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া ও জোয়াও নেভেসের কাঁধে।  বিশেষ করে পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে আসা ভিতিনহা ও জোয়াও নেভেসের ওপরই থাকবে আক্রমণ ও রক্ষণে ভারসাম্য আনার দায়িত্ব।

আক্রমণভাগে দুই উইংয়ে দেখা যেতে পারে বার্নার্দো সিলভা এবং পেদ্রো নেতোকে। আর স্ট্রাইকার হিসেবে একাদশে থাকবেন পর্তুগালের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্তিয়ানো রোনালদো।

সম্ভাব্য একাদশ (৪-৩-৩) :

দিয়োগো কস্তা (গোলরক্ষক), জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গঞ্জালো ইনাসিও, নুনো মেন্দেস, ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, জোয়াও নেভেস, বার্নার্দো সিলভা, ক্রিস্তিয়ানো রোনালদো, পেদ্রো নেতো।

আরিফুলের বীরত্বে খুলনার রোমাঞ্চকর জয় | কালের কণ্ঠ