• ই-পেপার

পাহাড়ি লেকে রোহিত-পোলার্ডদের জলকেলি

মেসির অবসরের বিষয়ে বোমা ফাটালেন লিয়ান্দ্রো পারেদেস

ক্রীড়া ডেস্ক
মেসির অবসরের বিষয়ে বোমা ফাটালেন লিয়ান্দ্রো পারেদেস

বিশ্বকাপে শেষে ফুটবলাররা ফিরতে শুরু করেছে নিজ নিজ ক্লাবে। আসন্ন মৌসুমের আগে ক্লাবের খেলোয়াড়দের ঝালিয়ে নিতে ফ্রেন্ডলি ম্যাচ অংশ নিচ্ছে ক্লাবগুলো। ফাইনালে স্পেনের কাছে হেরে বিষাদময় স্মৃতি নিয়ে দেশে ফিরেই নিজের ক্লাব বোকা জুনিয়র্সে যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিয়ান্দ্রো পারেদেস।

দেশে ফিরেই ক্লাবের হয়ে খেলতে প্রথম ম্যাচে মাঠে এই আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার। ম্যাচের শেষে মেসির অবসর নিয়ে বোমা ফাটিয়েছেন এই এই ৩২ বছর বয়সী তারকা।

লা বোমবোনেরাতে কোপা সুদামেরিকানায় ও’হিগিন্সের বিপক্ষে বোকার ১-০ গোলের জয় পায়।  এই ম্যাচে পারেদেস মিগেল মেরেন্তিয়েলের জয়সূচক গোলের অ্যাসিস্ট করেন।

জয়ের মিক্সড জোনে কথা বলতে গিয়ে এই মিডফিল্ডার বিশ্বকাপ ফাইনালের আগে মেসির পরিকল্পনা সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন , লিওনেল মেসি ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালটিকেই জাতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচ হিসেবে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। 

 তার এই মন্তব্যের পরই বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মাঝে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। পারেদেস জানান, পুরো আর্জেন্টিনা দল বিশ্বকাপ চলাকালীন এই ধারণার বশবর্তী ছিল যে এটিই মেসির শেষ টুর্নামেন্ট । 

তিনি বলেন, ‌‘আমার মনে হয় মেসি সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল, যে বিশ্বকাপ ফাইনালটিই জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ হতে যাচ্ছে।’

আমি আশা করি এমনটা যেন না হয়। আশা করি ও খেলা চালিয়ে যাবে। ও যেটাতে সুখী হবে, আমরাও তাতেই খুশি হবো বলে যোগ করেন তিনি।

পারেদেস আরো ইঙ্গিত দেন, দলের অনেক সিনিয়র খেলোয়াড়কেও এখন জাতীয় দলে তাদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে হবে।

প্যারেডেসের এই মন্তব্য ভক্তদের চমকে দিলেও, লিওনেল মেসি বা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এখনো আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কোনো ঘোষণা দেয়নি। 

ফাইনাল হারের পর মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের ধন্যবাদ জানিয়ে আবেগঘন বার্তা দিলেও নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কিছু বলেননি। ফলে ফুটবল বিশ্ব এখন সরাসরি অধিনায়কের কাছ থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত শোনার অপেক্ষায় রয়েছে। 

গাড়ির বেপরোয়া গতি, শরীরে কোকেনের উপস্থিতি—ভোররাতে পুলিশের জালে বিশ্বকাপে খেলা ফুটবলার

ক্রীড়া ডেস্ক
গাড়ির বেপরোয়া গতি, শরীরে কোকেনের উপস্থিতি—ভোররাতে পুলিশের জালে বিশ্বকাপে খেলা ফুটবলার
বিশ্বকাপে খেলা অস্ট্রেলিয়ার ফুটবলার ক্রিস্টিয়ান ভলপাতো। ছবি: ফিফা

সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে দারুণ খেলেছেন ক্রিস্টিয়ান ভলপাতো। তবে তরুণ এই ফুটবলার এবার হয়তো বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছেন। 

সিডনিতে ভোররাতে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পুলিশের জালে আটকা পড়েছেন ভলপাতো। এরপর মাদক পরীক্ষায় তার শরীরে কোকেনের উপস্থিতি পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন এবং এ ঘটনায় তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোররাতে সিডনির অ্যানজ্যাক ব্রিজে ৬০ কিলোমিটার গতিসীমার এলাকায় ঘণ্টায় ১০৯ কিলোমিটার বেগে নিজের বিএমডব্লিউ গাড়ি চালানোর সময় নিউ সাউথ ওয়েলস পুলিশ ভলপাতোকে থামায়।

এরপর ঘটনাস্থলেই ভলপাতোর মাদক পরীক্ষা করা হয়। প্রাথমিকভাবে তার শরীরে কোকেনের উপস্থিতি পাওয়া যায়। পরে নিশ্চিত হওয়ার জন্য তার মুখগহ্বর থেকে দ্বিতীয় নমুনা সংগ্রহ করা হয়। ওই পরীক্ষার ফল এখনো প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, একই রাতে এর প্রায় দুই ঘণ্টা আগে একই এলাকায় গতিসীমার চেয়ে ২০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানোর অভিযোগে ভলপাতোকে একবার থামানো হয়েছিল। তখন তার অ্যালকোহল পরীক্ষার ফল নেগেটিভ আসে এবং তাকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

দ্বিতীয়বার অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে ভলপাতোকে আবারো জরিমানা করা হয়। পাশাপাশি নিউ সাউথ ওয়েলসে তার আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স ছয় মাসের জন্য স্থগিত করা হয়। 

ফুটবল অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি সম্পর্কে আমরা অবগত। তবে তদন্ত চলমান থাকায় এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করব না। পুরো প্রক্রিয়াজুড়ে খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ রাখা হবে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

২২ বছর বয়সী ভলপাতো ইতালিয়ান ক্লাব সাসসুয়োলোর হয়ে খেলেন। ইতালির বয়সভিত্তিক দলে খেলার পর তিনি আন্তর্জাতিক ফুটবলে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। 

সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভলপাতো তিনটি ম্যাচ খেলেন এবং অস্ট্রেলিয়াকে নকআউট পর্বে তোলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শেষ বত্রিশ পর্বে মোহাম্মদ সালাহর মিশরের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় অস্ট্রেলিয়া। 

ট্রাম্পের হস্তক্ষেপের অভিযোগে ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত করবে না আইওসি

ক্রীড়া ডেস্ক
ট্রাম্পের হস্তক্ষেপের অভিযোগে ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত করবে না আইওসি
ছবি : ফিফা

সদ্য শেষ হওয়া ফিফা বিশ্বকাপ নানা কারণে বিতর্কের জন্ম দিয়েছে। তেমন এক নজিরবিহীন ঘটনা ঘটে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচে। লাল কার্ড খরায় এক ম্যাচ নিষিদ্ধ হয় সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের তারকা স্ট্রাইকার ফোলারিন বালোগান। তবে শেষ ষোলোর ম্যাচের আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জিয়ান্নি ইনফান্তিনোকে ফোনেরই বালোগানের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত হয়। ফিফা ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ অনুসারে এই স্থগিতাদেশ দেওয়া হয়।

ফিফার এমন কাণ্ডে সমালোচনার ঝড় উঠে গোটা বিশ্বে। বেলজিয়ামও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে। এর কিছুদিন পর মানবাধিকার সংস্থা ফেয়ারস্কোয়ার ইনফান্তিনোর বিরুদ্ধে রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগ তুলে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে বিষয়টির তদন্ত দাবি করে।

তবে আইওসি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে কোনো তদন্ত করবে না বলে নিশ্চিত করেছে।

আইওসির এক মুখপাত্র জানান, অভিযোগটি মূলত ফিফার সিদ্ধান্ত ও অভ্যন্তরীণ শাসনব্যবস্থা সম্পর্কিত হওয়ায় আইওসির নৈতিকতা কমিশনের এ বিষয়ে তদন্ত করার এখতিয়ার নেই।

মুখপাত্র বলেন, ‘আইওসি নৈতিকতা কমিশন ফেয়ারস্কোয়ারের অভিযোগটি গভীরভাবে পর্যালোচনা করেছে। অলিম্পিক সনদ অনুযায়ী, প্রতিটি আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশন তাদের শাসনব্যবস্থা ও কার্যক্রমে স্বাধীন ও স্বায়ত্তশাসিত। আন্তর্জাতিক ফেডারেশন এবং তাদের কর্মকর্তাদের ক্ষেত্রে আইওসি নৈতিকতা বিধির প্রয়োগ কেবল আইওসির সঙ্গে তাদের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ।’

তিনি আরো বলেন, ‘অভিযোগটি ফিফা সভাপতিকে ঘিরে। আন্তর্জাতিক ফেডারেশনের নিজস্ব শাসন, ব্যবস্থাপনা, সরকারগুলোর সঙ্গে সম্পর্ক এবং নিজস্ব ক্রীড়া বিধির বাস্তবায়ন আইওসি নৈতিকতা বিধির আওতার বাইরে। ফলে অভিযোগটি আইওসি নৈতিকতা কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে না। এ বিষয়ে ফেয়ারস্কোয়ারকে জানিয়ে দেওয়া হয়েছে।’

বাংলাদেশ সফরের ওপর নির্ভর করছে ভারতের আরেক সিরিজের সূচি

ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ সফরের ওপর নির্ভর করছে ভারতের আরেক সিরিজের সূচি
আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারত ক্রিকেট দলের। ছবি: এএফপি

ভারত ক্রিকেট দল আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে কিনা, তা এখনো নিশ্চিত নয়। তবে বহুল আলোচিত এই সফর শেষ পর্যন্ত হলে তার সরাসরি প্রভাব পড়বে আফগানিস্তানের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। সিরিজটি পেছানোর সম্ভাবনা জোরালো হয়েছে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সংশ্লিষ্টদের নিশ্চিত করেছে যে, ভারতের বিপক্ষে তাদের টি-টোয়েন্টি সিরিজ পরিকল্পনামাফিকই হবে। তবে ভারতের বাংলাদেশ সফর চূড়ান্ত হলে সিরিজের তারিখ কয়েক দিন পিছিয়ে যেতে পারে।

ভারতের বিপক্ষে সিরিজটি ভারতের মাটিতে হতে চললেও এর আয়োজক আফগানিস্তান। আগের সূচি অনুযায়ী, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। 

কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজ আয়োজন করতে চায়। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতি হওয়ায় এই সফর হওয়ার সম্ভাবনাও বেড়েছে। ফলে ভারতের বাংলাদেশ সফর নিশ্চিত হলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সূচি নতুন করে সাজাতে হতে পারে।

তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খুব বেশি পিছিয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ, ২৪ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমস। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ খেলবে ভারত। 

তাই বাংলাদেশ সফর অনুমোদন পেলেও আফগানিস্তান সিরিজের সূচি সর্বোচ্চ কয়েক দিন পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

নিরাপত্তাজনিত কারণে আফগানিস্তান নিজেদের দেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে না পারায় ভারতেই ‘হোম’ সিরিজ খেলবে তারা। 

সম্প্রচার ব্যবস্থাতেও থাকবে ভিন্নতা। যেহেতু সিরিজটির আয়োজক এসিবি, তাই ভারতের নিয়মিত সম্প্রচারকারী প্রতিষ্ঠান জিওস্টারের পরিবর্তে অন্য কোনো টেলিভিশন নেটওয়ার্ক বা ডিজিটাল প্ল্যাটফর্মে ম্যাচগুলো দেখানো হতে পারে। 

ডিজিটাল স্বত্ব আগে থেকেই ফ্যানকোডের কাছে রয়েছে। আর টেলিভিশন সম্প্রচার স্বত্ব কিনতে জি এন্টারটেইনমেন্ট ও সনি স্পোর্টস আগ্রহ দেখিয়েছে।

সর্বশেষ সংবাদ
পাহাড়ি লেকে রোহিত-পোলার্ডদের জলকেলি | কালের কণ্ঠ