• ই-পেপার

শিশু সুরক্ষা ও নারী অধিকার প্রতিষ্ঠায় বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত

দিনাজপুর সরকারি কলেজের বসুন্ধরা শুভসংঘের প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা

অনলাইন ডেস্ক
দিনাজপুর সরকারি কলেজের বসুন্ধরা শুভসংঘের প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কলেজ শাখার বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। ছবি : কালের কণ্ঠ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ এবং কলেজ শাখার বসুন্ধরা শুভসংঘের প্রধান উপদেষ্টা প্রফেসর মো. লুৎফর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। 

মঙ্গলবার (৯ জুন) দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে দিনাজপুর সরকারি কলেজ শাখার বসুন্ধরা শুভসংঘের কার্যনির্বাহী কমিটির সদস্যরা প্রফেসর মো. লুৎফর রহমানকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। 

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজ শাখার বসুন্ধরা শুভসংঘের সভাপতি অরুপ কুমার রায়, সহ-সভাপতি শাহরিয়ার কবির, আসিফ, নারী বিষয়ক সম্পাদক রুবিয়া আক্তার রিমু, সহ-নারী বিষয়ক সম্পাদক অনন্যা অনু এবং কার্যকরী সদস্য পূজা, জিনিয়া, মাহমুদ, হৃশি ও শান্ত।

বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী কর্মকাণ্ডে প্রফেসর মো. লুৎফর রহমানের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দক্ষ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তাঁর এই অর্জন দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।’

উল্লেখ্য, প্রফেসর মো. লুৎফর রহমান দীর্ঘদিন ধরে শিক্ষা, সততা, নেতৃত্ব ও দূরদর্শিতার মাধ্যমে দিনাজপুর সরকারি কলেজের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে তাঁর নির্বাচিত হওয়া শুধু ব্যক্তিগত অর্জন নয়; এটি দিনাজপুর সরকারি কলেজ পরিবার, বসুন্ধরা শুভসংঘ এবং সমগ্র দিনাজপুরবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয়।

বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে প্রফেসর মো. লুৎফর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মময় জীবনের ধারাবাহিক সাফল্য কামনা করা হয়।

বর্ষায় শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে উলিপুরে বসুন্ধরা শুভসংঘের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
বর্ষায় শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে উলিপুরে বসুন্ধরা শুভসংঘের বৈঠক
ছবি : কালের কণ্ঠ

বর্ষা মৌসুমে নদী-নালা, খাল-বিল ও বন্যার পানিতে ডুবে শিশু ও কিশোরদের মৃত্যুর ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুরে নদীতীরবর্তী বাসিন্দাদের নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের চর দাঁগারকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বৈঠকের আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ উলিপুর উপজেলা শাখা।

বৈঠকে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ উলিপুর শাখার সভাপতি নূরে আলম সিদ্দীকি। এতে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি রোকনুজ্জামান মানু, স্বাস্থ্য সহকারী আব্দুল ওহাব, চর দাঁগারকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুল ইসলাম, সহকারী শিক্ষক বিনেন্দ্র নাথ ও স্থানীয় সমাজসেবক মাঈদুল ইসলামসহ এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ ও অভিভাবক।

এ সময় বক্তারা বলেন, ১৬টি ছোট-বড় নদ-নদী বেষ্টিত কুড়িগ্রাম জেলায় প্রতিবছর বর্ষা ও বন্যার সময় পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটে। অধিকাংশ ক্ষেত্রে শিশুদের একা গোসল করতে যাওয়া, নদীতীরে খেলাধুলা, নৌযান চলাচলের সময় অসতর্কতা এবং অভিভাবকদের পর্যাপ্ত তদারকির অভাব দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এ ধরনের মৃত্যু প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বৈঠকে শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বর্ষা ও বন্যাকালে করণীয় এবং পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে বিভিন্ন পরামর্শ তুলে ধরা হয়।

অংশগ্রহণকারী মনোষা রাণী, মমতাজ বেগম ও মোসলেমা খাতুন বলেন, নদীতীরবর্তী এ এলাকায় বর্ষা মৌসুমে শিশুদের নদী, খাল-বিল ও বন্যার পানিতে চলাচল বেড়ে যায়। অনেক সময় অভিভাবকদের অসচেতনতা ও নজরদারির অভাবে দুর্ঘটনা ঘটে। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে সতর্কতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বসুন্ধরা শুভসংঘ উলিপুর শাখার সভাপতি নূরে আলম সিদ্দীকি বলেন, ‘পানিতে ডুবে মৃত্যু একটি নীরব দুর্যোগ। সচেতনতা বৃদ্ধি, শিশুদের প্রতি অভিভাবকদের নিবিড় নজরদারি এবং নিরাপদ চলাফেরা নিশ্চিত করা গেলে অনেক মূল্যবান প্রাণ রক্ষা করা সম্ভব। মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে বসুন্ধরা শুভসংঘ এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।’

লালমনিরহাট সরকারি কলেজে ক্যারিয়ার গাইডলাইনবিষয়ক সেমিনার

অনলাইন ডেস্ক
লালমনিরহাট সরকারি কলেজে ক্যারিয়ার গাইডলাইনবিষয়ক সেমিনার

লালমনিরহাট সরকারি কলেজ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট সরকারি কলেজ শাখার উদ্যোগে এক ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন, চাকরির প্রস্তুতি, নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরো পড়ুন
শুভসংঘের উদ্যোগে মঠবাড়িয়ায় বিজয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শুভসংঘের উদ্যোগে মঠবাড়িয়ায় বিজয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

 

বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু একাডেমিক শিক্ষাই নয়, পাশাপাশি দক্ষতা, যোগাযোগ ক্ষমতা, প্রযুক্তিগত জ্ঞান এবং সামাজিক সম্পৃক্ততাও একজন শিক্ষার্থীকে সফলতার পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– লালমনিরহাট সরকারি কলেজ শাখার উপদেষ্টা মুন্নী বেগম (সহকারী অধ্যাপক), কংকর চন্দ্র বর্মণ (সহকারী অধ্যাপক) এবং মো. আশিকুর রহমান (প্রভাষক)।

আরো পড়ুন
শুভসংঘের উদ্যোগে উল্লাপাড়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শুভসংঘের উদ্যোগে উল্লাপাড়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

 

তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং ক্যারিয়ার গঠনে সময়ের সঠিক ব্যবহার, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে কলেজ শাখার সভাপতি মো. সৌরভ ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন– বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা আক্তার সুইটি, লালমনিরহাট সরকারি কলেজ শাখার  সহ-সভাপতি হরপদ রায়, নিশান মিয়া, বাধন রায় ও জাহিদ হাসান শুভ, সাধারণ সম্পাদক মোছা. তাসনিম জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল নবী, রিপন মোল্লা ও তারেক রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহিদুল ইসলাম নাহিদ, দপ্তর সম্পাদক আলিফ আল নোমান, অর্থ সম্পাদক মো. রাশেদুজ্জামান রকি, সহ-অর্থ সম্পাদক সুশান্ত রায়, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মনিরা মমতাজ, ইভেন্ট সম্পাদক আসমা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মোছা. শাহিনা খাতুন, প্রচার সম্পাদক মো. সেকেন্দার আলী, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক প্রকাশ রায়, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আজিজুল ইসলাম, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাগর রায়, ক্রীড়া সম্পাদক দীপক কুমার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. তৌফিক ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ভূপতি রায় এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রিপন রানা।

আরো পড়ুন
শুভসংঘের উদ্যোগে ক্ষেতলালে পাখির নিরাপদ বাসস্থান তৈরি

শুভসংঘের উদ্যোগে ক্ষেতলালে পাখির নিরাপদ বাসস্থান তৈরি

 

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এমন আয়োজনকে সময়োপযোগী ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তারা জানান, ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে এ ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

অনুষ্ঠানের শেষে বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট সরকারি কলেজ শাখার পক্ষ থেকে শিক্ষার্থীদের কল্যাণে নিয়মিতভাবে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সুনামগঞ্জের ধর্মপাশায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ

অনলাইন ডেস্ক
সুনামগঞ্জের ধর্মপাশায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজ-সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

সোমবার (৮ জুন) ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের মোড়ে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কান্ত বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এস এম রহমত, সদস্য মজিবুর রহমান মজুমদার, বিএনপি নেতা নুরুল আমিন, সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন রানা, সাইফ উল্লাহ, নারীবিষয়ক সম্পাদক আসমা আক্তার, ইউপি সদস্য শাহানা আক্তারসহ বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। 

আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ধর্মপাশায় উপজেলা শাখার উপদেষ্টা বকুল মড়ল, সভাপতি সেলিম আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, অর্থ সম্পাদক নজির হোসেন, সদস্য উজ্জল সরকার প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, ‘বর্তমানে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশগত নানা সংকট সৃষ্টি হচ্ছে। অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, নদীভাঙন, খরা এবং প্রাকৃতিক দুর্যোগের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। এসব সমস্যা মোকাবিলায় বৃক্ষরোপণ অন্যতম কার্যকর উদ্যোগ। একটি গাছ মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাই-অক্সাইড শোষণ করে, পরিবেশকে শীতল রাখে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

তারা আরো বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর সঙ্গে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত হতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে। একটি গাছ রোপণ করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সেটিকে পরিচর্যা করে বড় করে তোলাও সমান জরুরি। গাছ বাঁচলে পরিবেশ বাঁচবে, আর পরিবেশ বাঁচলে মানবসভ্যতা নিরাপদ থাকবে।’

বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বলেন, ‘দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সামাজিক ও মানবিক উদ্যোগের অংশ হিসেবে বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা, পরিচ্ছন্নতা অভিযান, শীতবস্ত্র বিতরণ, রক্তদান কর্মসূচি এবং পরিবেশ সংরক্ষণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের কল্যাণে এবং তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করার লক্ষ্যে সংগঠনটি দেশের বিভিন্ন জেলায় নিয়মিতভাবে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।’

বক্তারা বলেন, ‘বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিনিয়োগ। আজ আমরা যে গাছ রোপণ করছি, তা আগামী দিনে ছায়া দেবে, ফল দেবে, পরিবেশকে সুরক্ষা দেবে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সহায়তা করবে। তাই প্রত্যেক মানুষকে বছরে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব গ্রহণ করতে হবে।’

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, ‘পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে তারা নতুন করে সচেতন হয়েছেন। তারা নিজেদের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় আরও বেশি গাছ লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বন্ধু ও পরিবারের সদস্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করার অঙ্গীকার করেন।’

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশব্যাপী বৃক্ষরোপণ আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান। তারা বলেন, ‘একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব হবে।’

বসুন্ধরা শুভসংঘ ধর্মপাশা উপজেলা শাখার এই মহতী উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। পরিবেশবান্ধব এই কর্মসূচি তরুণদের সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।