• ই-পেপার

ওয়েবিনারে সংসদ সদস্যসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা

শরণার্থী ব্যবস্থাপনায় স্থানীয় সরকার ও স্থানীয় এনজিওদের নেতৃত্ব নিশ্চিতের সুপারিশ

চীনা কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় সিম্পোজিয়াম

নিজস্ব প্রতিবেদক
চীনা কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় সিম্পোজিয়াম
সংগৃহীত ছবি

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় এক সিম্পোজিয়ামের আয়োজন করেছে বাংলাদেশে চীনা দূতাবাস। সোমবার (১৪ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টের তথ্য মতে, ১৩ জুলাই অনুষ্ঠিত এ সিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপদেষ্টা মো. ইসমাইল জাবিহুল্লাহ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক দল, থিংক ট্যাংক ও শিক্ষাঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সিপিসির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট ও সিপিসির সাধারণ সম্পাদক শি জিনপিংয়ের দেওয়া গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।

তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় সিপিসি ও বিএনপির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে, যা দুই দলের মধ্যে বিনিময় ও সহযোগিতায় নতুন গতি সঞ্চার করবে।

রাষ্ট্রদূত আরো বলেন, দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ সমঝোতা বাস্তবায়নে এবং রাষ্ট্র পরিচালনা, অভিজ্ঞতা বিনিময় ও বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা জোরদারে বাংলাদেশের সব বন্ধুপ্রতিম রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত সিপিসি। এর মাধ্যমে দুই দেশের জনগণ আরো বেশি উপকৃত হবে।

সিম্পোজিয়ামে অংশগ্রহণকারীরা চীনা কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান এবং নতুন যুগে ‘চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি’ গড়ে তুলতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেন।

বাংলাদেশে ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধির দায়িত্ব নিলেন স্টিভেন রড্রিগেস

অনলাইন ডেস্ক
বাংলাদেশে ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধির দায়িত্ব নিলেন স্টিভেন রড্রিগেস

বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) নতুন আবাসিক প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন স্টিভেন রড্রিগেস। তিনি বিদায়ি প্রতিনিধি স্টেফান লিলারের স্থলাভিষিক্ত হলেন।

আবাসিক প্রতিনিধি হিসেবে তিনি বাংলাদেশে ইউএনডিপির সব কার্যক্রমের নেতৃত্ব দেবেন এবং দেশের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবেন। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করতে, দুর্যোগ সহনশীলতা জোরদার করতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)অর্জনের গতি বৃদ্ধি করতে তিনি বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ, বেসরকারি খাত এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে স্টিভেন বলেন, ‘ইউএনডিপি বাংলাদেশের হয়ে এই দেশের উন্নয়নযাত্রায় অবদান রাখার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। আমি বাংলাদেশ সরকার, এ দেশের জনগণ এবং আমাদের উন্নয়ন সহযোগীদের সঙ্গে একযোগে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, যেন আমাদের আগের সব অর্জনগুলো চলমান থাকে এবং তার ওপর ভিত্তি করে নতুন টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সমাধান তৈরি করা যায়, যা সরাসরি মানুষের কল্যাণে আসবে।’

জ্যামাইকার নাগরিক স্টিভেন রড্রিগেসের আন্তর্জাতিক উন্নয়ন এবং সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে তিন দশকেরও বেশি সময়ের কাজের অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশে আসার আগে তিনি আফগানিস্তান, লাইবেরিয়া ও রুয়ান্ডায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি এবং ইন্দোনেশিয়ায় ডেপুটি কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ইউএনডিপির আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

জাতিসংঘে যোগদানের আগে স্টিভেন জ্যামাইকা সরকারের বিভিন্ন নীতিনির্ধারণী পদে নিয়োজিত ছিলেন এবং দেশটির জনপ্রশাসন ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই

অনলাইন ডেস্ক
বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই
ফাইল ছবি

বাংলাদেশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আর রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। 

আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে এক প্রেস ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।

'ডিসেম্বরে দেশে ফিরবেন' বলে এক সাক্ষাৎকারে বলেছেন ক্ষমতাচ্যুত ও সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, 'তার (শেখ হাসিনা) মৃত্যুদণ্ড হয়েছে। তিনি আসবেন, তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি আমরা তো সেই চেষ্টাই করছি।'

শেখ হাসিনাকে প্রত্যর্পণের ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, তাই উনি যদি আসেন আমরা স্বাগত জানাব, বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। শেখ হাসিনার বিরুদ্ধে স্বচ্ছভাবে বিচার কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

উপদেষ্টা বলেন, এই দেশের জনগণ চায় তিনি যে অপরাধ করেছেন যে মৃত্যুদণ্ড আছে সেটা যেন বহাল থাকে। সেটা কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়।

সরকার জনগনের মধ্যে গণঅভ্যুত্থানের স্পিরিট ছড়িয়ে দিতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির হিস্যা আছে। যথাযথ মর্যাদায় জুলাই পালন করা হবে।

৫ কোটি টাকা পর্যন্ত স্টার্টআপ উদ্যোক্তাকে সহযোগিতা করবে সরকার : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
৫ কোটি টাকা পর্যন্ত স্টার্টআপ উদ্যোক্তাকে সহযোগিতা করবে সরকার : প্রধানমন্ত্রী
সংগৃহীত ছবি

স্টার্টআপের নতুন ধারণা নিয়ে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আইসিটি মন্ত্রণালয় থেকে ৫০০ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ উদ্যোক্তাকে সহযোগিতা করার চেষ্টা করব। নিরপেক্ষ কমিটির মাধ্যমে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের প্রজেক্ট দেখে ফান্ড করা হবে। প্রথমবার স্টার্টআপ ব্যর্থ হলেও সম্ভাবনা থাকলে দ্বিতীবার অর্থ সহায়তা দেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, এমন উদ্যোক্তা থাকে, যাকে ব্যাংকের হ্যাচেলগুলো সিকিউরিটি বা কাগজ দিতে হয়, এটি যাতে ফেস করতে না হয়, সে জন্য কমিটি করা হয়েছে। এতে মন্ত্রী বা উপদেষ্টারা নেই। নিরপেক্ষ কমিটি, তারা বিষয়টি দেখবে।

এর আগে সকাল ১০টায় তিনি ক্যাম্পাসে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়ে মিছিল করেন। সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় সফর।

শরণার্থী ব্যবস্থাপনায় স্থানীয় সরকার ও স্থানীয় এনজিওদের নেতৃত্ব নিশ্চিতের সুপারিশ | কালের কণ্ঠ