শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব দেশেই সাধারণ নির্বাচনে যে দল হেরে যায় তারা কারচুপির অভিযোগ তোলে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। দ্বিতীয় দফায় ১৬ জানুয়ারি সাভার পৌরসভায় নির্বাচন উপলক্ষে আজ বুধবার দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রধান নির্বাচন কমিশনার এ সময় আরো বলেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ। এই জন্য দেশে পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে।
বিএনপিকে সবসময় যেকোনো নির্বাচনে আস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয় জানিয়ে তিনি বলেন, শুধু বাংলাদেশ নয় বিশ্বের প্রায় সব দেশেই সাধারণ নির্বাচনে যে দল হেরে যায় তারা কারচুপির অভিযোগ তোলে। কিন্তু বর্তমানে বাংলাদেশে কোনো নির্বাচনে অনিয়ম হচ্ছে না। প্রথম ধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনে তারা আমলে নেবার মতো কোনো অভিযোগ পাননি। প্রথম ধাপের ন্যায় দ্বিতীয় ধাপেও অনুষ্ঠিত হতে যাওয়া সাভারসহ সারা দেশের পৌরসভায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, পৌরসভা নির্বাচনের আগে সাভারে কোনো বহিরাগত মানুষ থাকতে পারবে না। নির্বাচনে কেউ অশান্তি সৃষ্টি করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি। তিনি বলেন, বর্তমান নির্বাচন কশিনের পক্ষে মানুষের আস্থা রয়েছে। সকল ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে। ইভিএমএ ভোট কারচুপি হয় না বলেও দাবি করেন তিনি।
তিনি আরো বলেন, ‘নির্বাচনের সংস্কৃতির পরিবর্তনে আমরা ব্যাপকভাবে স্বপ্ন দেখি, স্বপ্ন বাস্তবায়নের মাধ্যম এই ইভিএমকে ব্যবহার করি। তবে যদি সেই ইভিএমই তুলে নিয়ে যায়, তাহলে কিভাবে হবে। ইভিএম পদ্ধতিতে যিনি ভোটার তিনিই কেবল ভোট দিতে পারবেন। বহিরাগত কেউ ভোট দেওয়ার সুযোগ নেই।
আইন শৃঙ্খলা সংক্রান্ত এ সমন্বয় সভায় এ সময় নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর, ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মুন্সীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
১৬ জানুয়ারি, ২০২১ ১৪:৫৭
বগুড়ায় জাল ভোট দিতে গিয়ে যুবক আটক
১৬ জানুয়ারি, ২০২১ ১৪:৪৩
রান পেলেন সাকিব
১৬ জানুয়ারি, ২০২১ ১৪:৪৩
পৌরসভা নির্বাচনে ভোট ডাকাতি চলছে, অভিযোগ বিএনপির
১৬ জানুয়ারি, ২০২১ ১৪:৩৮
রাজধানীতে ২৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি ধরা
১৬ জানুয়ারি, ২০২১ ১৪:৩২
নিজের মেয়ের বিবস্ত্র ছবি কিশোরকে পাঠাতেন মা, ৩৫ বছরের কারাদণ্ড
১৬ জানুয়ারি, ২০২১ ১৪:২৮
যে লক্ষণগুলো দেখে বুঝবেন আপনার সন্তান বিপথে যাচ্ছে
১৬ জানুয়ারি, ২০২১ ১৪:১৫
'ঢাকা ওয়াসা একদিনে পানি উৎপাদন করে ২৬৪ কোটি লিটার'
১৬ জানুয়ারি, ২০২১ ১৪:০৪
ব্রিসবেন টেস্টে বৃষ্টির হানা
১৬ জানুয়ারি, ২০২১ ১৩:৫৯
শিগগির নারী বিচারক নিয়োগ দেবে সৌদি
১৬ জানুয়ারি, ২০২১ ১৩:৫৮
সাঁথিয়ায় জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ২
১৬ জানুয়ারি, ২০২১ ১৩:৫৮
খোলামেলা ছবিতে ভাইরাল নুসরাত জাহান, সমালোচনার হিড়িক
১৬ জানুয়ারি, ২০২১ ১২:০০
টিকা দেওয়ার ছক প্রস্তুত
১৬ জানুয়ারি, ২০২১ ০২:১৯
নিজের ভোটও দিতে পারেননি, বর্জনের ঘোষণা বিএনপি প্রার্থীর
১৬ জানুয়ারি, ২০২১ ১২:১৪
শিকারির ফাঁদে হরিণ
১৬ জানুয়ারি, ২০২১ ০৮:২৩
সবার আগে ভোট দিয়ে যা বললেন কাদের মির্জা
১৬ জানুয়ারি, ২০২১ ০৯:১৯
মসজিদ কমিটিতে মাদক ব্যবসায়ীর নাম, জুম্মার নামাজেই হট্টগোল
১৬ জানুয়ারি, ২০২১ ০৮:৪১
কয়েক ঘণ্টার ব্যবধানে বদলে গেল বিএনপি প্রার্থী
১৬ জানুয়ারি, ২০২১ ০৯:২৮
ইন্টারনেট তাল-বেতাল বেহাল শিক্ষাব্যবস্থা
১৬ জানুয়ারি, ২০২১ ০২:৫১
প্রতিদ্বন্দ্বীর কর্মীকে বাসায় কোপালেন নারী প্রার্থী
১৬ জানুয়ারি, ২০২১ ০২:৫৭
কভিড আক্রান্ত হলে ‘৫ মাসের সুরক্ষা’
১৬ জানুয়ারি, ২০২১ ০৩:১৩
শাহদাতের জনতা, মহারাজের নেতা
১৬ জানুয়ারি, ২০২১ ১০:৩৩
করোনার ছুটিতে শিক্ষার্থীদের বাসায় থাকার নির্দেশনা
১৬ জানুয়ারি, ২০২১ ০৪:৩২
দুই-তৃতীয়াংশই ভুয়া এতিম!
১৬ জানুয়ারি, ২০২১ ০৩:০১
স্পিনারদের দিকেও তাকিয়ে রোচ
১৬ জানুয়ারি, ২০২১ ০২:৪৪
শৈত্যপ্রবাহ থাকবে আরো দুই দিন, এরপর বাড়বে তাপমাত্রা
১৬ জানুয়ারি, ২০২১ ১১:০৭
সুস্থ থাকার দোয়া
১৫ জানুয়ারি, ২০২১ ২২:৩০
যে কারণে পাকিস্তানের জেএফ-১৭ যুদ্ধবিমান ব্যর্থ
১৬ জানুয়ারি, ২০২১ ১০:৫০
সংসদে সব ধর্মের রীতিতে প্রার্থনার দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের
১৬ জানুয়ারি, ২০২১ ১৩:০২
দেশে আট মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু
১৬ জানুয়ারি, ২০২১ ০২:৩৯
বিষমুক্ত সবজি আবাদে মডেল হচ্ছে ত্রিশাল
১৬ জানুয়ারি, ২০২১ ০৩:১০
মন্তব্য