• ই-পেপার

সালমান শাহকে নিয়ে শাবনূরের আবেগঘন বার্তা

কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে তাহসান, বৈশ্বিক সহায়তার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে তাহসান, বৈশ্বিক সহায়তার আহ্বান
ছবি: কালের কণ্ঠ

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)–এর শুভেচ্ছাদূত তাহসান খান বৃহস্পতিবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। সফরকালে তিনি রোহিঙ্গা তরুণদের সঙ্গে তাদের শিক্ষা, ভবিষ্যৎ, চ্যালেঞ্জ ও আশা–আকাঙ্ক্ষা নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দানকারী জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

তাহসান খান শিবিরে দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন রোহিঙ্গা তরুণের সঙ্গেও কথা বলেন। তরুণেরা জানান, দীর্ঘদিন বাস্তুচ্যুত জীবন, নিরাপত্তাজনিত ঝুঁকি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেও তারা শিক্ষা ও বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন। এসব প্রশিক্ষণ তাদের ব্যবহারিক দক্ষতা অর্জনে সহায়তা করছে এবং একদিন নিজ দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হতে ভূমিকা রাখছে।

তাহসান খান বলেন, ‘এই তরুণদের দৃঢ়তা ও অদম্য মানসিকতা সত্যিই অনুপ্রেরণাদায়ক। বছরের পর বছর বাস্তুচ্যুত জীবন কাটিয়েও তারা স্বপ্ন দেখছেন, শিখছেন এবং একটি ভালো ভবিষ্যতের জন্য কাজ করে যাচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘আজ যেসব তরুণের সঙ্গে আমার দেখা হয়েছে, তাদের অনেকেই জীবনের বেশির ভাগ সময় শরণার্থী হিসেবে কাটিয়েছেন। তবু তারা শিখছেন, নতুন কিছু তৈরি করছেন এবং ভবিষ্যতের স্বপ্ন দেখছেন। শুধু আশা থাকলেই হবে না, তাদের দক্ষতা অর্জনের সুযোগও নিশ্চিত করতে হবে, যাতে একদিন তারা নিজেদের সমাজ পুনর্গঠনে ভূমিকা রাখতে পারেন।’

বর্তমানে বাংলাদেশে মিয়ানমারে সহিংসতা ও নিপীড়নের মুখে পালিয়ে আসা প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছেন। নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ এখনো তৈরি না হওয়ায় শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং তরুণদের সম্পৃক্ততায় বিনিয়োগের ওপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

তাহসান খান রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, ‘আজ যেসব রোহিঙ্গা মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে, তারা এখনো একদিন নিজের দেশে ফিরে যাওয়ার স্বপ্ন দেখছেন। তাই আন্তর্জাতিক সম্প্রদায়েরও তাদের পাশে থাকা জরুরি।’

কাইলি কি টিমোথির সন্তানের মা হতে চলেছেন?

বিনোদন ডেস্ক
কাইলি কি টিমোথির সন্তানের মা হতে চলেছেন?
সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে কাইলি জেনার ও টিমোথি শালামেটের সম্পর্ক। সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এ ভাইরাল হওয়া কয়েকটি পোস্টে দাবি করা হয়েছে, কাইলি জেনার তার প্রেমিক টিমোথি শালামেটের সন্তানের মা হতে চলেছেন।

একটি ভাইরাল পোস্টে বলা হয়, ‘কাইলি জেনার টিমোথি শালামেটের সঙ্গে প্রথম সন্তানের অপেক্ষায় আছেন।’ পোস্টটি কয়েক মিলিয়ন বার দেখা হয়েছে। একই ধরনের আরো কিছু পোস্টে একটি আলট্রাসাউন্ডের ছবিও শেয়ার করা হয়েছে, যা কাইলির বলে দাবি করা হয়।

তবে এখন পর্যন্ত কাইলি জেনার বা টিমোথি শালামেট—কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তারা গর্ভধারণের খবর নিশ্চিত বা অস্বীকারও করেননি।

এদিকে যে এক্স অ্যাকাউন্ট থেকে প্রথম এ দাবি ছড়ানো হয়, সেটি মূলত ব্যঙ্গাত্মক ও প্যারোডি কনটেন্ট প্রকাশের জন্য পরিচিত। ফলে ভাইরাল এই তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

kkk
ছবি : সংগৃহীত।

কাইলি জেনার ও টিমোথি শালামেটের সম্পর্কের গুঞ্জন প্রথম শোনা যায় ২০২৩ সালে। এরপর বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী মঞ্চে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। বর্তমানে তারা হলিউডের আলোচিত তারকা জুটিগুলোর একটি।

তাই আপাতত কাইলির গর্ভধারণের খবরকে শুধুই গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে। কারণ এ বিষয়ে এখনো কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক তথ্য প্রকাশ হয়নি।

‘ডাঙ্কি’ হিট না হওয়ার কারণ বললেন রাজকুমার হিরানী

বিনোদন ডেস্ক
‘ডাঙ্কি’ হিট না হওয়ার কারণ বললেন রাজকুমার হিরানী
সংগৃহীত ছবি

শাহরুখ খান ও পরিচালক রাজকুমার হিরানী—দুই বড় নাম একসঙ্গে ‘ডাঙ্কি’ সিনেমায় কাজ করায় মুক্তির আগেই ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছিল। অনেকেই ভেবেছিলেন, এটি বক্স অফিসে বড় সাফল্য আনবে। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেনি।

২০২৩ সাল ছিল শাহরুখ খানের জন্য খুব বড় বছর। ওই বছর তার তিনটি ছবি—‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’—পরপর মুক্তি পায়। এর মধ্যে ‘পাঠান’ ও ‘জওয়ান’ বক্স অফিসে দারুণ সাড়া ফেললেও ‘ডাঙ্কি’ তুলনামূলকভাবে পিছিয়ে থাকে।

এ বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন পরিচালক রাজকুমার হিরানী। তিনি বলেন, প্রতিটি সিনেমা সব ধরনের দর্শকের সঙ্গে একভাবে সংযোগ তৈরি করতে পারে না। কিছু গল্প বড় পরিসরে সবার কাছে যায়, আবার কিছু গল্প নির্দিষ্ট দর্শকের মধ্যেই বেশি প্রভাব ফেলে।

তিনি উদাহরণ হিসেবে নিজের আগের সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর কথা উল্লেখ করেন। তার মতে, এই সিনেমাটি শিক্ষা ব্যবস্থা নিয়ে সহজভাবে গল্প বলায় প্রায় সবাই নিজেদের জীবনের সঙ্গে মিল খুঁজে পেয়েছিল। তাই এটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

কিন্তু ‘ডাঙ্কি’র বিষয় ছিল ভিন্ন। এটি মূলত অবৈধভাবে বিদেশে যাওয়ার (ইলিগাল ইমিগ্রেশন) গল্প নিয়ে তৈরি। এই ধরনের বিষয় অনেকের ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, তাই সবাই সহজে গল্পের সঙ্গে যুক্ত হতে পারেনি বলে মনে করেন তিনি।

হিরানী আরো জানান, বিদেশে থাকা অনেক দর্শকের কাছ থেকে তিনি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন। কানাডা, আমেরিকা এবং অন্যান্য দেশে থাকা অনেক মানুষ নিজেদের অভিজ্ঞতার সঙ্গে ছবির গল্প মেলাতে পেরেছেন। কেউ কেউ বলেছেন, বিদেশে থাকলেও তারা সব সময় ভালো নেই, দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে তাদের মধ্যেও প্রশ্ন তৈরি হয়।

তবে তিনি স্বীকার করেন, এমন দর্শকের সংখ্যা তুলনামূলকভাবে সীমিত। তাই ছবিটি সব শ্রেণির দর্শকের কাছে একইভাবে জনপ্রিয় হতে পারেনি।

‘ডাঙ্কি’ ২০২৩ সালের ডিসেম্বরে মুক্তি পায়। ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেন তাপসী পান্নু ও ভিকি কৌশল। একই বছরে শাহরুখের আরো দুটি ব্লকবাস্টার ‘পাঠান’ ও ‘জওয়ান’ বক্স অফিসে বড় সাফল্য পায়।

সূত্র : আনন্দবাজার

অনুপম রায়ের কনসার্ট স্থগিত

অনলাইন ডেস্ক
অনুপম রায়ের কনসার্ট স্থগিত
সংগৃহীত ছবি

কাল শুক্রবার রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে সংগীত পরিবেশন করার কথা ছিল পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় ও তার ব্যান্ডের। সেই কনসার্ট স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে আয়োজক ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।

ইয়ামাহা মিউজিক বাংলাদেশ জানিয়েছে, ‘আমরা সব অনুমতি পেয়েছিলাম। তবে আজ অনিবার্য কারণে আপাতত এ কনসার্টটি স্থগিত হয়েছে। আমরা ২৪ ঘণ্টার মধ্যে পরবর্তী তারিখ জানাব, না হলে টিকিটের রিফান্ড প্রসেস প্রকাশ করব। যে কেউ টিকিট চাইলে রিফান্ড করতে পারবেন।’

সালমান শাহকে নিয়ে শাবনূরের আবেগঘন বার্তা | কালের কণ্ঠ