• ই-পেপার

ঢাকার আতঙ্ক ১৩৮৭ ছিনতাইকারী

  • হটস্পটে একের পর এক ছিনতাই
  • বাড়ছে আগ্নেয়াস্ত্রের ব্যবহার, কড়া বার্তা
  • মামলা নিতে এখনো অনীহা পুলিশের

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক মঙ্গলবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

আরো পড়ুন
আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

 

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমণ্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।

আরো পড়ুন
স্বামী-স্ত্রীর প্রতি ১০টি বিশেষ পরামর্শ

স্বামী-স্ত্রীর প্রতি ১০টি বিশেষ পরামর্শ

 

বন্ধ থাকবে যেসব মার্কেট
বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমণ্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমণ্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।

কারাগারে অসুস্থ কারাবন্দির ঢামেকে মৃত্যু

অনলাইন ডেস্ক
কারাগারে অসুস্থ কারাবন্দির ঢামেকে মৃত্যু
সংগৃহীত ছবি

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া রেজুয়ান হোসেন খান (৫৭) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেজুয়ান হোসেন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

রাজধানীতে সালিসি বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে সালিসি বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা
বিল্লাল হোসেন তালুকদার। ছবি : সংগৃহীত

রাজধানীর রমনার মৌচাক এলাকায় একটি সালিসি বৈঠক চলাকালে ছুরিকাঘাতে বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক সাবেক নেতা খুন হয়েছেন। তিনি রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন।

সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত সোয়া ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিল্লাল হোসেন মালিবাগ বাগানবাড়ি এলাকার বাসিন্দা। মালিবাগে তার বালু ও সিমেন্টের ব্যবসা রয়েছে। তার বাবার নাম মৃত ইউনুছ তালুকদার।

দলীয় সূত্র জানায়, তিনি রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলেরও আহ্বায়ক ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে মালিবাগের সোহাগ পরিবহনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

হাসপাতালে বিল্লালকে উদ্ধার করে নিয়ে আসা তার ভাগনে মো. মোবারক হোসেন আকাশ ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন মিলে প্রথমে আমাকে মারধর করে। এই খবর পেয়ে আমার মামা বিল্লাল হোসেন সেখানে আসেন। রাত আটটার দিকে ওই মারামারির ঘটনাটি মীমাংসার জন্য মার্কেটের সামনেই একটি সালিসি বৈঠক বসছিল।’

মোবারক হোসেন আরো বলেন, ‘সালিস চলাকালে যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু এবং তার সঙ্গে থাকা রমনা থানার সেক্রেটারি লুৎফরের সঙ্গে মামার (বিল্লাল) তীব্র তর্কাতর্কি হয়। একপর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারীরা বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। এতে তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।’

ডিএমপি রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাজাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাত ৮টার দিকে সালিস বৈঠককে কেন্দ্র করে বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করে খুন করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্তরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহত ব্যক্তির বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাইয়ের শিকার স্কুলছাত্র

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাইয়ের শিকার স্কুলছাত্র
সংগৃহীত ছবি

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের বর্বরতার শিকার হয়েছে মাহিদুল ইসলাম (১৬) নামে এক স্কুলশিক্ষার্থী। ছিনতাইকারীরা তাকে মারধর ও ধারালো ব্লেড দিয়ে রক্তাক্ত জখম করে তার মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে চলন্ত ট্রেন থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

সোমবার (৮ জুন) দুপুর দুইটার দিকে বনানী রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। আহত মাহিদুল নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের কাজী মোমেনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

আহত শিক্ষার্থীর বোন মার্জিয়া আক্তার জানান, মাহিদুল নরসিংদীর গ্রামের বাড়ি থেকে ট্রেনে চড়ে খিলক্ষেতে তার বাসায় বেড়াতে আসছিল। ট্রেনটি বনানী রেলস্টেশন এলাকায় পৌঁছালে ৩-৪ জনের একটি ছিনতাইকারী চক্র মাহিদুলের ওপর চড়াও হয়। ছিনতাইকারীরা তাকে মারধর করে এবং ধারালো ব্লেড দিয়ে তার বাম হাতে রক্তাক্ত জখম করে। এরপর তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে চলন্ত ট্রেন থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সোহেল নামের এক পথচারীসহ স্থানীয়রা তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে ঢাকা মেডিক্যালল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।