• ই-পেপার

সাভারে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

জামালপুরে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
জামালপুরে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহতরা হলো- ওই এলাকার আ. রফিকের ছেলে আল নাফি (৮) এবং একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে মো. রিফাত (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘বিকেলে খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে রাতে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।’

চরবানীপাকুরিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. নুরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোসল করতে নেমে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করা হয়।’

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল রহমান বলেন, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

বুড়িচংয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
বুড়িচংয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
প্রতীকী ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলায় ১৬ বছরের কিশোরীকে (স্কুলছাত্রী) ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী কবির হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে বুড়িচং থানার পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফুর রহমান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মোকাম ইউনিয়নের বাড়াইল (মধ্যপাড়া) গ্রামে গত ৭ জুন সকাল ১১টার দিকে ভুক্তভোগী তরুণী নিজ বাড়ির একটি কক্ষে অবস্থান করছিলেন। এসময় অভিযুক্ত ব্যক্তি ঘরে প্রবেশ করে তাকে আপত্তিকর কথাবার্তা বলেন। এতে তরুণী প্রতিবাদ করলে অভিযুক্ত তাকে জোরপূর্বক খাটে ফেলে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা রাহীমা বেগম বাদী হয়ে বুড়িচং থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত কবির হোসেন একই গ্রামের বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী। পরবর্তী সময়ে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানায়, কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি কবির হোসেন গ্রেপ্তার করা হয়েছে এবং কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মিরসরাইয়ে ট্রান্সফরমার চুরির সময় দুই যুবক আটক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে ট্রান্সফরমার চুরির সময় দুই যুবক আটক
সংগৃহীত ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে দিনদুপুরে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির চেষ্টা করার সময় জনতার হাতে আটক হয়েছেন দুই যুবক। 

মঙ্গলবার (৯ জুন) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন- মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের হাজ্বীশ্বরাই গ্রামের ইকবাল হোসেনের ছেলে মেহেদী হাসান আকাশ (২১) এবং পিরোজপুর সদর উপজেলার কান্দাডুবি গ্রামের হাবিব শেখের ছেলে সায়েদ শেখ (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গোপীনাথপুর এলাকায় পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার খুলছিলেন ওই দুই যুবক। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা নিজেদের বিদ্যুৎ বিভাগের কর্মী বলে পরিচয় দেন। তবে তাদের আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা পল্লী বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করেন। পরে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে তাদের পরিচয় যাচাই করে ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত বলে শনাক্ত করেন। এরপর উত্তেজিত জনতা দুই যুবককে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের থানায় নিয়ে যায়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় জড়িত দুই যুবককে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য : পলাতক এমপি বাহারের কুশপুত্তলিকা দাহ

কুমিল্লা প্রতিনিধি
তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য : পলাতক এমপি বাহারের কুশপুত্তলিকা দাহ
ছবি: কালের কণ্ঠ

কুমিল্লা সদর আসনের সাবেক এমপি পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তুলে তার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।  সমাবেশ শেষে সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের প্রতিকৃতিতে আগুন দেওয়া ও জুতা নিক্ষেপের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মনির হোসেন পারভেজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি জিলানী, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি এমদাদুল হক ধীমান এবং সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতারা।

00

বক্তারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বক্তব্যে বাহার প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তারা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিচার নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরো বলেন, রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী কোনো বক্তব্য জনগণ মেনে নেবে না। এ ধরনের উসকানিমূলক বক্তব্যের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, গত ৬ জুন ফেসবুক লাইভে দেওয়া এক বক্তব্যে বাহাউদ্দিন বাহার কুমিল্লার বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি দাবি করেন, তার বাসভবনে অগ্নিসংযোগকারীদের একটি তালিকা তার কাছে রয়েছে এবং উপযুক্ত সময়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি তার নেতাকর্মীদের ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানান।