• ই-পেপার

ভূরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস চালুর দাবি

কুমিল্লায় বজ্রাঘাতে বাবার সামেন প্রাণ গেলো ছেলের

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লায় বজ্রাঘাতে বাবার সামেন প্রাণ গেলো ছেলের
প্রতীকী ছবি

কুমিল্লার দেবীদ্বারে বাবা- ছেলে একসাথে ধানের চারা রোপন করছিলেন। হঠাৎ বাবার সামনেই বজ্রাঘাতে প্রাণ কেড়ে নিল ছেলের। মঙ্গলবার (৯ জুন) বিকেল পৌনে ৪টায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের সীমারকান্দা গ্রামের কৃষি মাঠে ঘটনাটি ঘটে ।

নিহত মিনহাজুর রহমান (১৫) উপজেলার সীমারকান্দা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ও এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র । তার মৃত‍্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মিনহাজের নিকট আত্মীয় এলাহাবাদ গ্রামের নারী নেত্রী শামিমা আক্তার রীমা জানান, বিকালে বাবা ছেলে এক সাথে জমিতে ধানের চারা রোপন করছিল। এসময় হঠাৎ বজ্রাঘাতে ছেলের প্রাণ গেলেও বাবা অক্ষত থাকেন।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘সন্ধ‍্যার পর থেকে অনেকেই ফোনে বজ্রাঘাতে কিশোর নিহত হওয়ার ঘটনা জানতে চায়। এ বিষয়ে আমাদের নিকট কেউ লিখিত অঁভিযোগ করেনি, বিষয়টির খোঁজ খবর নিচ্ছি।’

ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর মামলা, গ্রেপ্তার ৩

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর মামলা, গ্রেপ্তার ৩
প্রতীকী ছবি

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ২৪ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলার পর সোমবার (৮ জুন) গভীর রাতে জেলার বিভিন্ন স্থান থেকে ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গ্রেপ্তাররা হলেন ঝিনাইদহ সদর এলাকার আরাপুর গ্রামের মেহেদী হাসান সোহেল, শিবতলা গ্রামের আশিক এবং উপজেলার হলিধানি ইউনিয়নের কোলা গ্রামের ফারহান নিলয়। 

এর আগে সোমবার (৮ জুন) ভোরবেলা ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে ঝটিকা মিছিল বের করেন ছাত্রলীগের কর্মীরা। 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে শহরে মিছিল করেছে। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ার পর সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় ২৫ জনের নামে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার ৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 
 

কক্সবাজারে ঘেরে মাছ ধরার সময় ১৯ রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারে ঘেরে মাছ ধরার সময় ১৯ রোহিঙ্গা আটক
কক্সবাজারের উখিয়ায় ঘেরে মাছ ধরার সময় আটক ১৯ রোহিঙ্গা সদস্য।

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের বাহিরে স্থানীয় একটি ঘেরে মাছ ধরার সময় ১৯ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাঁদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, সোমবার রাত সাড়ে ১২ টার দিকে উখিয়া ব্যাটালিয়নের বালুখালী বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার রহমতের বিল এলাকায় অভিযান চালায়। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয় একটি মাছের ঘেরে কাজ করার সময় ১৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটক ব্যক্তিরা উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

বিজিবি আরো জানায়, রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে অবাধ চলাচল এবং স্থানীয় বিভিন্ন কাজে সম্পৃক্ত হওয়া নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে অনেক সময় তারা বিভিন্ন অপরাধচক্রের সঙ্গে জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডে ব্যবহার না করার জন্য স্থানীয় জনগণসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ভারতে সাজা ভোগ করে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক, সিলেট
ভারতে সাজা ভোগ করে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
সংগৃহীত ছবি

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর ৭ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (৯ জুন) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা দেশে ফেরেন।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপস্থিতিতে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

দেশে ফেরা ব্যক্তিরা হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রামপুঞ্জির পুহস্টার ডেখারের চেলে রেস্টলি ব্লাহ, সুনামগঞ্জ জেলার সদর থানার নইগাঙ গ্রামের মো. সাদির মিয়ার দুই ছেলে মো. মুহিবুর রহমান ও আবদুল কুদ্দুছ, টুকেরবাজারের মৃত শওকত আলীর ছেলে মানিক আহমদ, চানপুরের মৃত আজিজুর রহমানের ছেলে মো. সুহেল আহমেদ, বনগাঁও’র জামাল উদ্দিনের ছেলে মো. আল আমিন ও শাল্লা থানার শ্রীহাই গ্রামের আবদুল হাইয়ের ছেলে বাদশাহ মিয়া।

আরো পড়ুন
কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক

কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক

 

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা এসব বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় সিলেটের গোয়াইনঘাটের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের দায়ে দেশটির পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভারতের মেঘালয় রাজ্যের শিলং ডিস্ট্রিক্ট কারাগারে দীর্ঘ মেয়াদে সাজাভোগ শেষে, বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ জানান, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে ৭ বাংলাদেশিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষ করা হয়েছে। পরবর্তীতে তাদের নিজ নিজ আত্মীয়-স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।