• ই-পেপার

উখিয়ায় সাড়ে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

ছাতক

ধ্বংসের মুখে ১৭৬ বছরের পুরনো ইংলিশ টিলা

সংস্কার ও রক্ষণাবেক্ষণ দাবি স্থানীয়দের

মো. আবু বকর সিদ্দীক চৌধুরী, ছাতক (সুনামগঞ্জ)
ধ্বংসের মুখে ১৭৬ বছরের পুরনো ইংলিশ টিলা
সুনামগঞ্জের ছাতক পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগবাড়ী এলাকায় অবস্থিত ১৭৬ বছরের পুরনো ইংলিশ টিলা। সম্প্রতি তোলা। -কালের কণ্ঠ

সুনামগঞ্জের ছাতকের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে মিশে রয়েছে  ইংলিশ টিলা। সংস্কার ও সংরক্ষণের অভাব এবং দখলদারত্বের কারণে ১৭৬ বছর আগে নির্মিত স্থাপনাটি এখন ধ্বংসের মুখে। এটি সংস্কারে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। 

সম্প্রতি ছাতক পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগবাড়ী এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় দুই একর ৬০ শতক খাস জমিতে দাঁড়িয়ে রয়েছে ঐতিহাসিক ইংলিশ টিলা। স্মৃতিস্তম্ভটির বিভিন্ন স্থানে বড় বড় ফাটল। কয়েকটি অংশ ক্ষয়ে পুরো কাঠামোটি একদিকে হেলে রয়েছে। প্রায় ২০০ ফুট উঁচু এই টিলার চূড়ায় রয়েছে ৪০ থেকে ৫০ ফুট উচ্চতার একটি পাকা স্মৃতিস্তম্ভ, যা স্থানীয়ভাবে সাহেব মিনার নামে পরিচিত। 

স্থানীয়রা জানায়, এক ইংরেজ নারী তার মৃত ব্যবসায়ী স্বামীর স্মরণে স্মারকটি নির্মাণ করেন। দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে স্মৃতিস্তম্ভটির এই ভগ্ন দশা। একটি চক্র  টিলা থেকে মাটি কেটে নিলেও দেখার কেউ নেই।

স্থানীয়রা আরো জানায়, টিলার তিন দিকে বসবাস করছে প্রায় অর্ধশত পরিবার। টিলা কেটেই তারা বসবাসের স্থাপনা নির্মাণ করে। টিলায় ধস দেখা দেওয়ায় তারাও রয়েছেন ঝুঁকিতে।

স্থানীয়দের আশঙ্কা, প্রবল বৃষ্টি, ঝড় কিংবা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে স্মৃতিস্তম্ভটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে গত এক বছরে একাধিকবার ছাতক উপজেলাকে ভূমিকম্পের উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত করায় তাদের মধ্যে উদ্বেগ আরো বেড়েছে।

ইতিহাস চর্চা করে এমন কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, ১৭৯৪ সালে ইস্ট ইন্ডিয়া কম্পানির আমন্ত্রণে ইংল্যান্ড থেকে জর্জ ইংলিশ নামের এক ব্রিটিশ ব্যবসায়ী সপরিবারে ছাতকে আসেন। তার হাত ধরেই এ অঞ্চলে চুন ও চুনাপাথর ব্যবসা শুরু হয়। পরে এই শিল্পকে কেন্দ্র করেই ছাতক ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ শিল্প এলাকায়  পরিণত হয়।

দীর্ঘ কর্মময় জীবন শেষে ১৮৫০ সালে ৭৬ বছর বয়সে ছাতকেই মারা যান জর্জ ইংলিশ। তার স্ত্রী হেসরি স্বামীর স্মৃতি স্মরণীয় করে রাখতে ইংলিশ টিলার ওপর তাকে (জর্জ ইংলিশ) সমাহিত করেন।  একই বছর সমাধির পাশে একটি দৃষ্টিনন্দন চারকোণা আকৃতির স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন তিনি। হেসরি পরে ইংল্যান্ডে ফিরে গেলেও স্থানটি খাস জমির অন্তর্ভুক্ত হয়। স্থানীয়ভাবে স্মৃতিস্তম্ভটিকে সাহেব মিনারও বলা হয়।

বাগবাড়ী গ্রামের বাসিন্দা মনির উদ্দিন বলেন, দেড়শ বছরেরও বেশি পুরনো এই স্থাপনাটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মাঝখানে বড় ফাটল দেখা দিয়েছে এবং এটি একদিকে হেলে পড়েছে। যেকোনো সময় ধসে পড়ে দুর্ঘটনা ঘটাতে পারে। আমরা দ্রুত সংস্কার ও সংরক্ষণের জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

একই এলাকার আরেক বাসিন্দা খায়ের উদ্দীন বলেন, বর্ষা মৌসুমে টিলার আশপাশে বিভিন্ন সময় ঘরবাড়ি বানিয়ে নিয়েছে। টিলা কাটার কারণে তারাও এখন ঝুঁকির মুখে।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দীন বলেন, ছাতকে ১৭৬ বছরের পুরনো ইংলিশ টিলাটি ঐতিহ্যের স্মারক। টিলাটিকে কীভাবে সংরক্ষণ করা যায়, সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে  আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মার চরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি
পদ্মার চরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

নাটোরের লালপুরে পদ্মা নদীর চরাঞ্চলে স্পিডবোটের ভেতর থেকে মো. আজজিুল হক ঝড়ু নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে লালপুর থানাধীন চর জাজিরা মৌজার পদ্মা নদীর কিনারায় একটি স্পিডবোটের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় ওই মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে কুষ্টিয়ার দৌলতপুর ও রাজশাহীর বাঘা উপজলোর সীমান্তর্বতী চর এলাকায় বালুমহল নিয়ে বেলাল ও কাকন গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে অন্তত একজন গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে স্পিডবোটে লালপুর থানার চর জাজিরা এলাকায় এনে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত ব্যক্তি মো. আজজিুল হক ঝড়ু (৩৫)। তিনি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার পাবনাপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতা আব্দুল শেখ ও মাতা হাসিনা বেগম।

পুলিশ জানায়, যুবকের বাঁ চোখের ওপরের অংশে গুলির আঘাত লেগে তা মাথার ওপর দিক দিয়ে বের হয়ে গেছে। স্পিডবোটের ভেতর তাকে রক্তাক্ত অবস্থায় মৃত পাওয়া গেছে। এ সময় লালপুর থানার অফিসার ইনর্চাজ ও তদন্ত র্কমর্কতা ঘটনাস্থলে উপস্থতি ছিলেন। 

পুলিশ আরো জানায়, নিহত যুবক চারঘাট এলাকায় কাকন নামের এক ব্যক্তির বালুর পয়েন্টে কাজ করতেন। বালুমহাল নিয়ে আধিপত্য বিস্তার কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে।

লালপুর থানার অফসিার ইনর্চাজ (ওসি) শফকিুল ইসলাম পলাশ জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে অপরাধ সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

বগুড়ায় আম দেওয়ার প্রলোভনে শিশুকে ‘যৌন নিপীড়ন’, অভিযুক্ত গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় আম দেওয়ার প্রলোভনে শিশুকে ‘যৌন নিপীড়ন’, অভিযুক্ত গ্রেপ্তার
গ্রেপ্তার সামছুল ইসলাম। সংগৃহীত ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলায় আম দেওয়ার প্রলোভনে তিন বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে সামছুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার সান্তাহারে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তার সামছুল ইসলাম উপজেলার সান্তাহার ইউনিয়নের পশ্চিম ছাতনী গ্রামের হয়দার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মাকে খুঁজতে বের হয় ভুক্তভোগী ওই শিশু। এ সময় অভিযুক্ত সামছুল ইসলাম তাকে আম দেওয়ার প্রলোভনে একটি জঙ্গলে নিয়ে যৌন নিপীড়ন করে। পরে সেখান থেকে পালিয়ে এসে শিশুটি তার মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়। এ ঘটনায় এদিন দুপুরেই সামছুলকে অভিযুক্ত করে একটি মামলা করেন শিশুটির বাবা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’

ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
ছবি : কালের কণ্ঠ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় টাকা-পয়সাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে নিয়ামত আলী (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার কামালহাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিয়ামত আলী ওই গ্রামের মৃত আলী মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে টাকা লেনদেন নিয়ে নিয়ামত আলী ও তার এক ভাতিজার মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন এ বিষয় নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় ভাতিজার লাঠির আঘাতে গুরুতর আহত হন নিয়ামত আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।’