• ই-পেপার

ধুনট

ভূমি অধিগ্রহণ জটিলতায় সেতুর কাজ বন্ধ

  • পুরনো ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল
  • যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা
  • দ্রুত সংকট নিরসনের দাবি

চট্টগ্রামের ধর্ষণ মামলার আসামি কাপ্তাই থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের ধর্ষণ মামলার আসামি কাপ্তাই থেকে গ্রেপ্তার
সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি দেলোয়ার মালকে (৫৫) রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার ভোলার চরফ্যাশন উপজেলার আমেনাবাদ এলাকার মৃত আব্দুল ওহাব মালের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কোতোয়ালী থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি দেলোয়ার রাঙামাটির কাপ্তাই এলাকায় অবস্থান করছেন। সোমবার (৮ জুন) সন্ধ্যায় কাপ্তাই থানার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দেলোয়ারের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিএমপির কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উখিয়ায় সাড়ে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
উখিয়ায় সাড়ে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার
সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৯ জুন) ভোররাতে এসব মাদক উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী গুজ্জা খাল লক্ষ্মণের ঘের এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ৩টার দিকে মায়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে থাকা পাঁচজন ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা তাদের বহন করা পাঁচটি প্যাকেট ফেলে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্যাকেটগুলোর ভেতর থেকে খাকি রঙের মোড়কে রাখা মোট ৫৫ কাট বা ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার অভিযানের পর আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ পণ্য পাওয়া যায়নি।

উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি আরো জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রমের ফলে একের পর এক সফল অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে। উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’

বাঘারপাড়া উপজেলা আ. লীগের সহসভাপতি আজগর আটক

যশোর অফিস
বাঘারপাড়া উপজেলা আ. লীগের সহসভাপতি আজগর আটক
সংগৃহীত ছবি

যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজগর আলীকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাত ৩টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক বাঘারপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ।

বাঘারপাড়া থানার ওসি শাহজালাল আলম জানান, আজগর আলী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বিরুদ্ধে নাশকতা ও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সোমবার গভীর রাতে পুলিশের একটি দল রামকান্তপুর গ্রামে অধ্যক্ষ আজগর আলীর বাড়িতে অভিযান চালায়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

তিনি আরো জানান,  প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আজ তাকে আদালতে পাঠানো হবে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ
ছবি : কালের কণ্ঠ

বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুর ২টার দিকে সেখানে সাময়িকভাবে সব লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিএ।

দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লউটিএর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম লঞ্চ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি কালের কণ্ঠকে বলেন, ‘বজ্রবৃষ্টিসহ প্রবল দমকা হাওয়ায় পদ্মার পানি অনেকটা উত্তাল হয়ে উঠেছে। তাই দুর্ঘটনা এড়াতে আজ মঙ্গলবার দুপুর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে সব লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুকূলে এলে লঞ্চ সার্ভিস চালু করা হবে।’