• ই-পেপার

নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি

খানজাহানের মাজারে ‘রহস্যময়’ গুহা, উন্মোচিত হতে পারে অজানা ইতিহাস

বাগেরহাট প্রতিনিধি
খানজাহানের মাজারে ‘রহস্যময়’ গুহা, উন্মোচিত হতে পারে অজানা ইতিহাস
হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজারের পাশে অবস্থিত গুহার প্রবেশ দ্বার দুটি পাথর দিয়ে বন্ধ রাখা হয়েছে। ছবি : কালের কণ্ঠ

বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজারকে ঘিরে প্রাচীন নানা লোককথা ও ঐতিহ্য আজও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। মাজার চত্বরে থাকা একটি বন্ধ গুহা, চারটি শালিক পাখির কবর এবং সেখানে সংরক্ষিত দুটি পাথর নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিশ্বাস ও গল্প প্রচলিত রয়েছে।

মাজারের খাদেম সানাওয়ার বলেন, অন্তত সাড়ে ৬০০ বছর আগে হজরত খানজাহান আলী (রহ.) এ অঞ্চলে আগমন করেন। সে সময় তার সঙ্গে বহু অনুসারী ছিলেন, যাদের কবর বর্তমানে মাজার এলাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। লোকমুখে প্রচলিত রয়েছে, তার সঙ্গে সবসময় চারটি শালিক পাখিও থাকত। মাজার এলাকায় ওই শালিক পাখিগুলোর কবর রয়েছে।

সানাওয়ার আরো বলেন, খানজাহান আলীর মাজারের উত্তর পাশে একটি গুহা রয়েছে, যা বহু বছর আগে তৎকালীন খাদেমরা বন্ধ করে দেন। প্রচলিত লোককথা অনুযায়ী, হজরত খানজাহান আলী (রহ.) ওই গুহায় বসে ইবাদত, বন্দেগি ও ধ্যান করতেন। বর্তমানে গুহার প্রবেশমুখে দুটি পাথর রাখা আছে। অনেক ভক্ত ও দর্শনার্থী সেখানে তেল ও দুধ নিবেদন করে মনের আশা পূরণের প্রার্থনা করেন। শুধু মুসলিম ধর্মাবলম্বীরাই নয়, হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষও পাথর দুটিকে শ্রদ্ধা জানিয়ে তেল ঢেলে থাকেন।

১৪৫৪

এ বিষয়ে বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদের কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন, মাজারের গুহাটি ইতিহাস ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু অনেক বছর আগে মাজারের খাদেমরা গুহাটির মুখ বন্ধ করে দেয়। বর্তমানে গুহাটির প্রবেশমুখে দুটি পাথর সংরক্ষিত রয়েছে।

তিনি আরো বলেন, গুহাটি গবেষণার জন্য উন্মুক্ত করা সম্ভব হলে হজরত খানজাহান আলী (রহ.)-এর জীবন, কর্ম এবং ওই সময়ের ইতিহাস সম্পর্কে নতুন তথ্য পাওয়া যেতে পারে।

বাগেরহাট খানজাহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজারকে ঘিরে প্রচলিত লোককথা ও বিশ্বাস শুধু ধর্মীয় আবেগের বিষয় নয়, বরং বাগেরহাটের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। 

লোককথা অনুযায়ী, হজরত খানজাহান আলী (রহ.) ওই গুহায় ধ্যান ও ইবাদতে মগ্ন থাকতেন। এমনকি তার মরদেহও সেখানে সমাহিত রয়েছে বলে স্থানীয়দের মধ্যে একটি প্রচলিত বিশ্বাস রয়েছে। এ কারণেই তৎকালীন মাজারের খাদেমরা গুহার মুখ বন্ধ করে দিয়েছিলেন বলে জনশ্রুতি রয়েছে।

দাউদকান্দিতে আ. লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
দাউদকান্দিতে আ. লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
সংগৃহীত ছবি

কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনে আওয়ামী লীগের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুর রহমান (৫০), বিটেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি নবীর হোসেন (৩৮) এবং জিংলাতলী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আসিফ ভূইয়া (১৯)। মঙ্গলবার (৯ জুন) দুপুরে গ্রেপ্তারদের কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।

মডেল পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের রামনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কিছু সক্রিয় নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে অভিযুক্ত হন।

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মঙ্গলবার (৯ জুন) ১৯ জন নামীয় ও অজ্ঞাত ২০/২৫ জন নামে মামলা দায়ের করা হয়। মামলার পর দাউদকান্দি মডেল থানার ওসি মো. আব্দুল বারীর নির্দেশনায় পুলিশের একাধিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও সদস্য হিসেবে সংগঠনের কার্যক্রমকে সমর্থন ও উৎসাহিত করার উদ্দেশ্যে মিছিলে অংশগ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানা ওসি মো. আবদুল বারী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং রাষ্ট্রবিরোধী বা উস্কানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামিদের কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।

নাচোলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
নাচোলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর রেলওয়ে ষ্টেশন প্লাটফর্ম সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর(৪০) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)।

মঙ্গলবার (৯জুন) সকাল ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে একটি ট্রেনের টিটির নজরে আসে মরদেহটি। এ বিষয়ে তিনি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।  

পুলিশ জানায়, মরদেহের গলায় আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে। মরেদেহের পাশে কিছু কাপড় পাওয়া গেছে যা ওই নারীর বলে ধারণা করা হচ্ছে।

জিআরপি চাঁপাইনবাবগঞ্জ ফাঁড়ির ইনচার্জ(আইসি) ও পুলিশ উপপরিদর্শক(এসআই) আশীষ সরকার বলেন, পুলিশের প্রাথমিক ধারণা, ওই নারীকে কেউ শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ প্লাটফর্ম লাগোয়া রেললাইনের প্রায় ৩ গজ দূরে হালকা ঝোপঝাড়ের মধ্যে ফেলে দিয়েছে। তবে তাঁকে ধর্ষণ করা হয়েছে কিনা এবং মৃত্যুর প্রকৃত কারণ  ময়নাতদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। 

তিনি আরও জানান, সিআইডির ক্রাইম সিন ইউনিট ও ফরেনসিক দল এ ঘটনায় তদন্ত  এবং মরদেহের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে। এ ব্যাপারে রাজশাহী রেলওয়ে থানায় (জিআরপি)  থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

দেশের একাধিক সীমান্তে আলো নিভিয়ে আবারও পুশইনের চেষ্টা বিএসএফের

জামালপুর প্রতিনিধি
দেশের একাধিক সীমান্তে আলো নিভিয়ে আবারও পুশইনের চেষ্টা বিএসএফের
ছবি : কালের কণ্ঠ

জামালপুরের দেওয়ানগঞ্জ ও কুড়িগ্রামের রৌমারী সীমান্তের আটটি পয়েন্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইনের চেষ্টা চালিয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাত সাড়ে ১২টার পর থেকে ভোর পর্যন্ত ভারতীয় অংশ থেকে ট্রাকযোগে লোকজন এনে সীমান্তে পুশইনের চেষ্টা চালানো হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিজিবি।

আরো পড়ুন
বিজিবি-গ্রামবাসীর পাহারায় আবারও ‘পুশ ইন’ চেষ্টা ব্যর্থ

বিজিবি-গ্রামবাসীর পাহারায় আবারও ‘পুশ ইন’ চেষ্টা ব্যর্থ

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেওয়ানগঞ্জ উপজেলার খেয়ারচর, পাথরেরচর, বাঘারচর, ঝাউডাঙ্গা ও সাতানীপাড়া এবং কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা, মোল্লারচর ও ইসলামারী সীমান্ত পয়েন্টে বিএসএফ সীমান্ত এলাকার আলো নিভিয়ে ট্রাকযোগে লোকজন এনে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়।

তবে বিজিবি সদস্যদের তৎপরতা এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে পুশইনের ওই প্রচেষ্টা সফল হয়নি বলে জানিয়েছে বাহিনীটি।

এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক হাসানুর রহমান বলেন, ‘সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। রাতে পুশইনের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। স্থানীয়রাও সতর্ক অবস্থানে রয়েছে।’