<p style="text-align: justify;">ময়মনসিংহের মুক্তাগাছিতে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। </p> <p style="text-align: justify;">সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। </p> <p style="text-align: justify;">জানতে চাইলে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।</p>