<p>নীলফামারীতে পুকুরে ডুবে হুমায়রা আক্তার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারের ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়রা ওই এলাকার হারুনুর ইসলামের মেয়ে।</p> <p>স্থানীয়রা জানায়, বাড়ির পাশের পুকুরের কাছে খেলাধুলা করছিল হুমায়রা। খেলার এক পর্যায়ে সবার অজান্তে সে পুকুরে পড়ে যায়। পরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <p>টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’</p>