• ই-পেপার

খরচ ১০, আদায় ৫০০!

বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল
ছবি : ভিডিও থেকে নেওয়া

বগুড়ার শেরপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ভবানীপুর ইউনিয়নের ইটালী এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। পরে মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের ছেলে ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনির সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের শেরপুর উপজেলা শাখার সাবেক সভাপতি গালিব সরকারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

মিছিলকারীদের হাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন দেখা যায়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ‘এই মুহূর্তে দরকার, শেখ হাসিনার সরকার’ এবং ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ স্লোগানও শোনা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, সিএনজিচালিত অটোরিকশাযোগে একদল যুবক হঠাৎ ইটালী বাজার এলাকায় এসে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল শুরু করেন। কয়েক মিনিট মিছিল করার পর তারা আবার অটোরিকশাযোগে শেরপুর শহরের দিকে চলে যান।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, ‘বিক্ষোভ মিছিলের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

বদলগাছীতে ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
বদলগাছীতে ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধার
সংগৃহীত ছবি

নওগাঁর বদলগাছীতে ট্রাকচাপায় সামসুন্নাহার (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) বিকেল ৪টার দিকে বদলগাছী নদীর ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহাদেবপুর উপজেলার জন্তি গ্রামের মৃত নাজিম উদ্দিনের স্ত্রী সামসুন্নাহার ছেলের মোটরসাইকেলের পেছনে বসে বদলগাছীর দিকে আসছিলেন। এক পর্যায়ে নদীর বাঁধ এলাকা থেকে ব্রিজসংলগ্ন প্রধান সড়কে ওঠার সময় জয়পুরহাট থেকে আসা ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

এসময় সামসুন্নাহার মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার ৫

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার ৫
সংগৃহীত ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত জেলা ডাকাতচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। এ সময় তাদের কাছ থেকে একটি ছোরা, একটি ছ্যানা দা, একটি চায়নিজ কুড়াল, একটি ভোল্ট কাটার ও একটি স্টিলের কাঁচি উদ্ধার করা হয়।

রবিবার (১৪ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা জেলা ডিবির (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম সুমন।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. বাবু (২৭), মারুফ হোসেন মিল্টন (৪৫), মহিউদ্দিন আহম্মেদ শান্ত (২৯), মো. রিয়াজ শেখ (৪০) ও নিখিল মণ্ডল (৪২)।

ঢাকা জেলা ডিবির (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম সুমন জানান, গত শনিবার মধ্যরাতের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত জেলা ডাকাতচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে বাবুর কাছ থেকে একটি ছোরা, মিল্টনের কাছ থেকে একটি ছ্যানা দা, শান্তর কাছ থেকে একটি চায়নিজ কুড়াল, রিয়াজের কাছ থেকে একটি ভোল্ট কাটার এবং নিখিলের কাছ থেকে একটি স্টিলের কাঁচি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির সময় এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জামায়াতের ৩ নেতার পদ স্থগিত

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
জামায়াতের ৩ নেতার পদ স্থগিত
সংগৃহীত ছবি

যশোরের মণিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আহসান হাবিব লিটন, জেলা শুরা সদস্য মহিউল ইসলাম ও পৌর টিম সদস্য ফারুক হোসেনের দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দলীয় সূত্র জানায়, গত ৫ জুন অনুষ্ঠিত জরুরি দায়িত্বশীল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সম্প্রতি বিভিন্ন অভিযোগ ও ৩০ এপ্রিল বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তে উঠে আসার পর জেলা জামায়াত এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়। তবে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক বলেন, তিন নেতার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এটি দলের অভ্যন্তরীণ বিষয়।

এদিকে আহসান হাবিব লিটন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই।’

খরচ ১০, আদায় ৫০০! | কালের কণ্ঠ