• ই-পেপার

বাংলাদেশের রপ্তানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

আলিবাবা ডটকমের অনুমোদিত চ্যানেল পার্টনার স্প্রিংফিল্ড কর্পোরেশন

রেনেসন্স ঢাকায় শুরু হচ্ছে ম্যাজিক্যাল ফ্রাইডে ব্রাঞ্চ

প্রেস বিজ্ঞপ্তি
রেনেসন্স ঢাকায় শুরু হচ্ছে ম্যাজিক্যাল ফ্রাইডে ব্রাঞ্চ
সংগৃহীত ছবি

রেনেসন্স ঢাকা গুলশান হোটেলের বাহার রেস্টুরেন্ট নিয়ে এসেছে বিশেষ আয়োজন ‘ম্যাজিক্যাল ফ্রাইডে ব্রাঞ্চ’। ১২ জুন থেকে শুরু হয়ে মাসজুড়ে প্রতি শুক্রবার থাকবে এ আয়োজন। জনপ্রতি মূল্য ৩ হাজার ২৫০ টাকা, যেখানে গ্রামীণফোন স্টার ও বাংলালিংক অরেঞ্জ ক্লাব এলিট গ্রাহকরা, নির্বাচিত ব্যাংক কার্ডধারী এবং গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। 

পরিবারের সকল সদস্যের জন্য বিশেষভাবে সাজানো এই ব্রাঞ্চে থাকছে শিশুদের জন্য আলাদা কিডস অ্যাক্টিভিটি কর্নার, যেখানে থাকবে শেফের বিশেষভাবে প্রস্তুতকৃত শিশুদের মেন্যু। পাশাপাশি ছোটদের বিনোদনের জন্য থাকছে ম্যাজিক শো, পাপেট শো এবং ফেস পেইন্টিং, যা তাদের দিনটিকে আরও আনন্দময় করে তুলবে।

এই বিশেষ ব্রাঞ্চে অতিথিরা উপভোগ করতে পারবেন আন্তর্জাতিক ও দেশীয় নানা স্বাদের সমাহার। লাইভ গ্রিল স্টেশনে থাকছে গার্লিক প্রনস, হানি মাস্টার্ড সি বাস ইন বানানা লিফ, বিফ টেন্ডারলয়েন এবং মঙ্গোলিয়ান গ্রিলড ল্যাম্ব কোফতা। এ ছাড়া থাকবে স্মোকড স্যামন, বিভিন্ন ধরনের চিজ, সারকুটারি, অ্যান্টিপাস্তি এবং তাজা সালাদের সমৃদ্ধ আয়োজন।

হট বুফের আকর্ষণীয় পদগুলোর মধ্যে রয়েছে মাটন সুলেমানি কাবাব, বিফ বটি কাবাব, থাই গ্রিন বিফ কারি, অথেনটিক প্যাড থাই নুডলস, চায়নিজ স্টাইল চিলি চিকেন, মাটন বিরিয়ানি, বিফ মেজবানি, চিকেন ভুনা, ক্লাসিক বিফ গুলাশ, চিকেন পারমিজিয়ানা এবং মিক্সড সিফুড লাসানিয়া।

শিশুদের জন্য আলাদা বুফেতে থাকছে মিনি বিফ বার্গার, চিকেন নাগেটস, ম্যাক অ্যান্ড চিজ, মিনি চিকেন হট ডগ এবং ভেজিটেবল ফ্রাইড রাইস।

মিষ্টান্নপ্রেমীদের জন্য থাকছে চকলেট রাস্পবেরি ডিলাইট, বেকড চিজকেক, ব্ল্যাক ফরেস্ট কেক, রেড ভেলভেট কেক, ক্রেম ক্যারামেল, জাফরানি রসগোল্লা, রাইস পুডিং, পাশাপাশি লাইভ ওয়াফল ও প্যানকেক স্টেশন এবং বিভিন্ন স্বাদের আইসক্রিম কাউন্টার।

সুস্বাদু খাবার, মনোমুগ্ধকর বিনোদন এবং পরিবারের সকল সদস্যের জন্য আনন্দঘন অভিজ্ঞতার সমন্বয়ে ‘ম্যাজিক্যাল ফ্রাইডে ব্রাঞ্চ’ হতে যাচ্ছে ঢাকার অন্যতম আকর্ষণীয় উইকএন্ড ডেস্টিনেশন।

রিজার্ভেশন ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে হবে রেনেসন্স ঢাকা গুলশান হোটেলের হট লাইন নম্বরে: +৮৮০ ১৭০৪-১১২৬৪৮।

৪৬ যাত্রীর জন্য প্রাণ দেওয়া দুলালের পাশে সিয়েট ও ইয়ামাহা রাইডারস ক্লাব

৪৬ যাত্রীর জন্য প্রাণ দেওয়া দুলালের পাশে সিয়েট ও ইয়ামাহা রাইডারস ক্লাব

সম্প্রতি ৪৬ জন যাত্রীর জীবন রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন বাসের হেলপার দুলাল মিয়া। তার সেই সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছে সিয়েট বাংলাদেশ ও ইয়ামাহা রাইডারস ক্লাবের সদস্যরা।

শনিবার (৬ জুন) দুপুরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাড়িতে গিয়ে দুলালের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন সিয়েট বাংলাদেশ ও ইয়ামাহা রাইডারস ক্লাবের প্রতিনিধিরা। এসময় তার স্ত্রী মোছা. মসলিমা খাতুন ও পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ মে (শুক্রবার) রাতে ভূরুঙ্গামারী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আহসান পরিবহনের একটি বাস ধলেশ্বরী টোল প্লাজার কাছে পৌঁছালে হঠাৎ ব্রেক বিকল হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার মুখে পড়লে যাত্রীদের জীবন রক্ষায় এগিয়ে আসেন হেলপার দুলাল।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত বাস থামাতে তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে চাকার নিচে কাঠের গুঁড়ি ও ভারী বস্তু দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে বাসটি থেমে গেলেও চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার এই আত্মত্যাগে প্রাণে বেঁচে যান বাসে থাকা ৪৬ জন যাত্রী। 

স্থানীয়রা জানান, দুলালের পরিবারটি আর্থিকভাবে অসচ্ছল। পরিবহন খাতে কাজ করেই পরিবারের জীবিকা নির্বাহ হতো। তাঁর মৃত্যুর পর পরিবারটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

দুলালের স্ত্রী মসলিমা খাতুন বলেন, ‘স্বামীর আয়েই সংসার চলত। আমার চিকিৎসার জন্য প্রতি মাসে প্রায় ১০ হাজার টাকা লাগে। এখন সংসার কীভাবে চলবে, চিকিৎসার খরচ কীভাবে মেটাব, সেটাই ভাবছি।’

দুলালের পরিবারের অন্য সদস্যরা জানান, এই সহায়তা তাদের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

বিসিবি নির্বাচনে পোশাক শিল্প থেকে নির্বাচিত হয়েছেন ৪ উদ্যোক্তা

বিসিবি নির্বাচনে পোশাক শিল্প থেকে নির্বাচিত হয়েছেন ৪ উদ্যোক্তা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সদ্য অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হওয়ায় বিজিএমইএ-এর পরিচালক ও ফ্যাশন ওয়াচ লি. এর ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম, চৈতী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান, এবং আলফা প্যাটার্নস (বিডি) লি. এর পরিচালক (অপারেশন) ইসরাফিল খসরুসহ নবনির্বাচিত সকল বিসিবি পরিচালককে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এক বিশেষ বার্তায় পোশাকখাত থেকে নবনির্বাচিত পরিচালকদের অভিনন্দন জানিয়ে বলেন, বিসিবি নির্বাচনে তাদের এই গৌরবোজ্জ্বল জয় পুরো বিজিএমইএ পরিবারের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।

তিনি আশা প্রকাশ করে বলেন, আমাদের পোশাক শিল্পের উদ্যোক্তারা যেভাবে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন, ঠিক তেমনিভাবে তারা তাদের সুদীর্ঘ করপোরেট অভিজ্ঞতা ও ক্রিকেটপ্রেমকে কাজে লাগিয়ে বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বমঞ্চে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাবেন। বিজিএমইএ নবনির্বাচিত সকল বিসিবি পরিচালক এবং পুরো পর্ষদের সার্বিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছে।

বিকাশের ডিসবার্সমেন্ট সল্যুশনের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট সরাসরি প্রদান করবে গ্রামীণফোন

প্রেস বিজ্ঞপ্তি
বিকাশের ডিসবার্সমেন্ট সল্যুশনের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট সরাসরি প্রদান করবে গ্রামীণফোন
সংগৃহীত ছবি

এখন থেকে দেশের শীর্ষস্থানীয় টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশব্যাপী তার ডিস্ট্রিবিউটর ফিল্ড ফোর্সের ইন্সেন্টিভ সরাসরি প্রদান করবে বিকাশের মাধ্যমে। এর ফলে মাঠপর্যায়ে গ্রামীণফোন-এর আর্থিক ব্যবস্থাপনা হয়ে উঠবে আরো সহজ, স্বচ্ছ ও নিরাপদ। একই সাথে সুবিধাভোগীরা নিজ নিজ বিকাশ অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে ইনসেনটিভ গ্রহণ করে তা প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় ব্যবহার করতে পারবেন।

আরো পড়ুন
মা-বাবার ভরণপোষণের দায়িত্ব কার, ইসলাম কী বলে

মা-বাবার ভরণপোষণের দায়িত্ব কার, ইসলাম কী বলে

 

সম্প্রতি রাজধানীর জিপি হাউসে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান, চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. শরীফ মাহমুদ খান এবং ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান শেখ ইফতেখার আহমেদ। বিকাশ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, বিজনেস সেলস বিভাগের প্রধান মাসরুর চৌধুরী এবং টেলিকম পেমেন্টস বিভাগের ইভিপি ও প্রধান শাফায়াতুল ইসলাম খান।

এই চুক্তির অধীনে গ্রামীণফোন তার দেশব্যাপী ফিল্ড ফোর্সের (মাঠকর্মীদের) ইন্সেন্টিভ-এর অর্থ সরাসরি বিকাশ অ্যাকাউন্টে পাঠাতে বিকাশ-এর ‘ডিসবার্সমেন্ট সলিউশন’ ব্যবহার করবে। এর মাধ্যমে মাঠ পর্যায়ে আর্থিক ব্যবস্থাপনা যেমন দ্রুত, নিরাপদ ও কার্যকর হয় এবং পরিচালনগত জটিলতা হ্রাস পাবে।

আরো পড়ুন
সাভার ছাত্রদল নেতার তালাবদ্ধ ফ্ল্যাট থেকে স্ত্রীর লাশ উদ্ধার

সাভার ছাত্রদল নেতার তালাবদ্ধ ফ্ল্যাট থেকে স্ত্রীর লাশ উদ্ধার

 

এদিকে, এই সেবার সুবিধাভোগীরা দেশজুড়ে ছড়িয়ে থাকা বিকাশ এজেন্ট পয়েন্ট বা এটিএম বুথ থেকে সহজেই তাদের প্রয়োজনমত অর্থ যে কোন সময় ক্যাশ আউট করে নিতে পারবেন। ক্যাশ আউট-এর পাশাপাশি তারা বিকাশ দিয়েও বিভিন্ন ধরনের পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি সেবার ফি পরিশোধ, সেভিংস খোলা, লোন নেয়া, রেমিটেন্স গ্রহণ, ই-টিকেটিং, অনুদান প্রদানসহ বিভিন্ন ধরনের সেবা নিতে পারবেন প্রয়োজন অনুযায়ী।