• ই-পেপার

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে খুবিতে বৃক্ষরোপণ

রিসার্চ ডটকম র‍্যাংকিংয়ে দেশসেরা শেকৃবি

শেকৃবি প্রতিনিধি
রিসার্চ ডটকম র‍্যাংকিংয়ে দেশসেরা শেকৃবি
ছবি : কালের কণ্ঠ

আন্তর্জাতিক একাডেমিক প্ল্যাটফর্ম ‘রিসার্চ ডটকম’-এর প্রকাশিত ২০২৫-২৬ সংস্করণের বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। রিসার্চ ডটকমের সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের র‍্যাংকিংয়ে দেশের ১২টি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং তৃতীয় স্থানে রয়েছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। এইচ-ইন্ডেক্সের ওপর ভিত্তি করে এই র‍্যাংকিং প্রকাশ করা হয়েছে। 

শেকৃবির এই অর্জনের পেছনে মূল ভূমিকা রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্তর্জাতিক মানের বৈজ্ঞানিক গবেষণা। সূচক অনুযায়ী, ৪ জন শীর্ষস্থানীয় স্কলার বা গবেষকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি থেকে মোট ৬৬০টি উচ্চমানসম্পন্ন গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। যার সম্মিলিত এইচ-ইনডেক্স স্কোর দাঁড়িয়েছে ১৬৫।

আরো পড়ুন
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে খুবিতে বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে খুবিতে বৃক্ষরোপণ

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, বর্তমান গ্লোবালাইজেশনের যুগে যেকোনো বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিংটা অনেক বড় একটা প্রাপ্তি। একটা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি হচ্ছে, যখন সেই বিশ্ববিদ্যালয়টা আন্তর্জাতিক মানের কোনো র‍্যাংকিংয়ে ঢুকবে। যে প্রতিষ্ঠানগুলো র‍্যাংকিং দেয়, তাদের অনেক জায়গায় আমাদের ডাটা ইনক্লুড ছিল না। তবে এখন আন্তর্জাতিক ওয়েবসাইটগুলোতে আমাদের ডাটা ইনক্লুড হওয়ায় ভবিষ্যতে আমরা আশা করি আরো অনেক জায়গায় ভালো ভালো র‍্যাংকিংয়ে আসবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, ‘আমি সেই সব শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিনন্দন জানাই, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এই সফলতা পেয়েছি। আশা করি, আগামী দিনে র‍্যাংকিংয়ে আরো অনেক ভালো জায়গায় অবস্থান করব।’

প্রসঙ্গত, শিক্ষা ও গবেষণাভিত্তিক এই ওয়েবসাইটটি এবার তৃতীয়বারের মতো তাদের বৈশ্বিক ও আঞ্চলিক র‍্যাংকিং প্রকাশ করেছে।

বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিলের খবর ভিত্তিহীন : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিলের খবর ভিত্তিহীন : শিক্ষামন্ত্রী

বাংলা, ইতিহাস, দর্শন বিষয় বাতিলের খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৯ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বাজারে যেসব বিষয়ে চাহিদা আছে, স্নাতক পর্যায়ের কারিকুলামে সেসব নিয়ে পর্যালোচনা চলছে। তবে বাংলা, ইতিহাস, দর্শন এসব বিষয় বাদ দেওয়া বা আসন সংখ্যা কমানো ইস্যুতে কোনো আলোচনা হয়নি।’ 

আরো পড়ুন
সব বিভাগেই ঝরবে বৃষ্টি, কোথাও ভারি বর্ষণের শঙ্কা

সব বিভাগেই ঝরবে বৃষ্টি, কোথাও ভারি বর্ষণের শঙ্কা

 

এর আগে অনার্স (সম্মান) পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিল করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়িয়ে পড়ে। পরে এ খবর ভিত্তিহীন বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি।
 
এ ছাড়া শিক্ষামন্ত্রীর একান্ত কর্মকর্তা নূরুল আফসার দীপু গণমাধ্যমকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। যে কোনো তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য জনগণের উচিত শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক সূত্রের ওপর নির্ভর করা।

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

অনলাইন ডেস্ক
আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ
সংগৃহীত ছবি

বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড আসন্ন আলিম পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে দেশের প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। সোমবার (৮ জুন) মাদরাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। 

এতে জানানো হয়েছে, পরীক্ষার হলসহ কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি পরীক্ষাকক্ষ, ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষ, অফিসকক্ষ এবং বিশেষ করে যে কক্ষে প্রশ্নপত্র খোলা হবে, সেই কক্ষটিকে অবশ্যই সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করতে হবে।

এতে আরো বলা হয়, যেসব কেন্দ্রে এখনো সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়নি, তাদের আগামী ২০ জুনের মধ্যে বাধ্যতামূলকভাবে ক্যামেরা স্থাপনের কাজ শেষ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সিসিটিভি ক্যামেরার প্রয়োজনীয় নির্দিষ্ট পদ্ধতিতে বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে এন্ট্রি ও সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ জন্য কেন্দ্র প্রধানদের বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে (www.ebmeb.gov.bd) প্রবেশ করে Alim >>>> eCIS >>>> 2026 সিলেক্ট করতে হবে। এরপর ‘Continue’ বাটনে ক্লিক করে সেন্টার কোড ও নির্ধারিত পাসওয়ার্ড দিয়ে লগইন করে ‘বিভিন্ন এন্ট্রি’ অপশন থেকে ‘কেন্দ্রের তথ্য’ সিলেক্ট করে সিসিটিভি সংক্রান্ত তথ্যগুলো সেভ করতে বলা হয়েছে। 

একই সঙ্গে পরীক্ষা সংক্রান্ত কড়াকড়ি আরো বাড়াতে ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেজারি থেকে যে সব শিক্ষক, ট্যাগ অফিসার বা কর্মকর্তা-কর্মচারী প্রশ্নপত্র গ্রহণ করবেন, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরিত পত্রে তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর বোর্ডের নির্ধারিত ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে।

এতে আরো উল্লেখ করা হয়, পরীক্ষার সার্বিক নিরাপত্তার স্বার্থে ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষার সব ভিডিও ফুটেজ যথাযথভাবে সংরক্ষণ করবেন এবং প্রয়োজন অনুযায়ী কর্তৃপক্ষকে সেই ফুটেজ সরবরাহ করতে বাধ্য থাকবেন। 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক
অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

অনার্স কোর্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৯ জুন) শিক্ষামন্ত্রীর একান্ত কর্মকর্তা নূরুল আফসার দীপু এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বা বিষয় বাতিলের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সঠিক নয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষা সংস্কার এবং শিক্ষাক্রম পর্যালোচনার বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও পর্যালোচনা চলছে। তবে বাংলা, ইতিহাস ও দর্শনের মতো মৌলিক বিষয়গুলোতে অনার্স শিক্ষা বন্ধ করার কোনো নীতিগত সিদ্ধান্ত সরকার নেয়নি।

নূরুল আফসার দীপু সামাজিক যোগাযোগমাধ্যমের এ গুজবে বিভ্রান্ত না হয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের আনুষ্ঠানিক সূত্র থেকে তথ্য নেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি ২০২৭ সালের শিক্ষাবর্ষের জন্য নতুন শিক্ষাক্রম সংস্কার এবং কয়েকটি নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে। তবে ওই সংস্কার পরিকল্পনার কোথাও অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস বা দর্শন বিষয় বাতিলের কোনো ঘোষণা বা প্রস্তাব দেওয়া হয়নি।