• ই-পেপার

লিফট কিনতে তুরস্ক যাচ্ছেন পাবিপ্রবির প্রো-ভিসিসহ ৬ জন

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত
সংগৃহীত ছবি

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ ‘জেনেটিক ও ক্লিনিক্যাল ডেটা ব্যবস্থাপনা’ বিষয়ক একটি ওয়ার্কশপের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়টি ‘হিট (HEAT)’ প্রকল্পের উইন্ডো-১ এর আওতায় ‘করোনাভাইরাসজনিত রোগের সংবেদনশীলতা, তীব্রতা এবং ফলাফলের সঙ্গে সম্পর্কিত হোস্ট জেনেটিক মার্কার শনাক্তকরণ: ভবিষ্যৎ মহামারি ব্যবস্থাপনায় এর প্রভাব’ শীর্ষক গবেষণা প্রকল্প (প্রকল্প পিন: ১১০৪৪) বাস্তবায়ন করছে। প্রকল্পের চতুর্থ ত্রৈমাসিক কার্যক্রমের অংশ হিসেবে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপের মূল উদ্দেশ্য ছিল শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীদের একত্রিত করে আধুনিক স্বাস্থ্যসেবা এবং বায়োমেডিকেল গবেষণায় জেনেটিক ও ক্লিনিক্যাল ডেটা ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা এবং এ বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানটি সমন্বয় করেন সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক এবং হিট (HEAT) প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক ড. নুসরাতুন নাহার। আয়োজক দলের অন্যান্য সদস্য ছিলেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. ইসরাত জাহান বুলবুল, সহকারী অধ্যাপক ইয়াসমিন বেগম, সহকারী অধ্যাপক ও প্রকল্পের আর্থিক ব্যবস্থাপক আব্দুল্লাহ আল হাসান এবং প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তা সাদিয়া উজমা সিদ্দিকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন হিট (HEAT) প্রকল্পের প্রকল্প পরিচালক ড. আসাদুজ্জামান, উপ-প্রকল্প পরিচালক মো. আসাদুজ্জামান এবং এটিএফ (ATF) সচিবালয়ের ড. হাসনাত এম. আলমগীর।

ওয়ার্কশপে প্রায় ৪০ জন গবেষণায় আগ্রহী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ নাজির হোসেন। তিনি জিনগত তথ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট নৈতিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন এবং গবেষণার তথ্য নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকরভাবে সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়।

জিনতত্ত্ব ও চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে গবেষণা সক্ষমতা বৃদ্ধি, তথ্য ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন এবং ভবিষ্যৎ গবেষণাকে আরও সমৃদ্ধ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে ওয়ার্কশপের সমাপ্তি ঘটে।

জাবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. শরিফুল হুদা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. শরিফুল হুদা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় উক্ত দায়িত্ব পালনের লক্ষ্যে তাঁর অনুরোধের প্রেক্ষিতে তাঁকে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব হতে অব্যাহতি প্রদানপূর্বক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্টের প্রথম সংবিধির ৮(২) ধারা অনুযায়ী ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদাকে যোগদানের তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন নিয়োগ করা হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

অফিস আদেশে বিদায়ি ও নবনিযুক্ত ডিনদ্বয়কে দায়িত্ব হস্তান্তর/গ্রহণের সার্টিফিকেটসমূহ যথাযথ কর্তৃপক্ষের নিকট জমাদানের জন্য অনুরোধ করা হয়েছে।

নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম

নোবিপ্রবি প্রতিনিধি
নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম
ছবি: কালের কণ্ঠ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। তিনি নোবিপ্রবির ফার্মেসি বিভাগের অধ্যাপক এবং ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্সের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নোবিপ্রবি আইন ২০০১ এর ১২(১) ধারা অনুযায়ী চার বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরে বিকেলেই তিনি ও নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর নিকট নবনিযুক্ত উপ-উপাচার্য যোগদানপত্র হস্তান্তর করেন।

উল্লেখ্য, শফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি বিভাগে বি.ফার্ম (B.Pharm) এবং এম.ফার্ম (M.Pharm)  ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষা ও পিএইচডি (Ph.D.) ডিগ্রী সম্পন্ন করেন এবং জাপানের শিমানে বিশ্ববিদ্যালয় থেকে অত্যন্ত মর্যাদাপূর্ণ JSPS পোস্ট ডক্টরাল ফেলোশিপ (২০১৪-২০১৬) সম্পন্ন করেন। তাঁর প্রধান গবেষণার ক্ষেত্র হলো ফার্মাকোলজি (Pharmacology) এবং ফার্মাকোজেনেটিক্স (Pharmacogenetics) । তিনি মূলত বাংলাদেশের মানুষের অটিজম স্পেকটার্ম ডিজঅর্ডার, সিজোফ্রেনিয়া, ডায়াবেটিস, জরায়ুমুখের ক্যান্সার এবং স্তন ক্যান্সারের ফার্মাকোজেনোমিক্স নিয়ে কাজ করছেন।

অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের ২০০ টি গবেষণা প্রকাশনা আছে। যার মধ্যে ১৮৮ টি আন্তর্জাতিক জার্নালে। তিনি গবেষণার জন্য ইউজিসি অ্যাওয়ার্ড পেয়েছেন এবং ৪০ টির ও বেশি আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করেছেন। তাঁর গুগল স্কলার সাইটেশন সংখ্যা ৪ হজার ৩৭০।

প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপ-উপাচার্য পেল নোবিপ্রবি

নোবিপ্রবি প্রতিনিধি
প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপ-উপাচার্য পেল নোবিপ্রবি
অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। সংগৃহীত ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইতিহাসে প্রথমবারের মতো নিজস্ব শিক্ষককে উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এ পদে নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।

অধ্যাপক শফিকুল ইসলাম বর্তমানে লাইফ সায়েন্স (জৈববিজ্ঞান) অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ১২ (১) ধারা অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, উপ-উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তিনি মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করবেন এবং ভাইস-চ্যান্সেলরের প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

লিফট কিনতে তুরস্ক যাচ্ছেন পাবিপ্রবির প্রো-ভিসিসহ ৬ জন | কালের কণ্ঠ