• ই-পেপার

নতুন নোটের ছবি প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক, কোন নোটে কোন ছবি

ঈদকে সামনে রেখে রেমিট্যান্সে বড় উত্থান

অনলাইন ডেস্ক
ঈদকে সামনে রেখে রেমিট্যান্সে বড় উত্থান

কোরবানির ঈদকে সামনে রেখে দেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। পরিবার-পরিজনের উৎসব উদযাপনের জন্য তারা ব্যাংকিং চ্যানেলে এই অর্থ পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ২৩ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৯৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার ডলার। রবিবার (২৪ মে) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য দেখা গেছে।

গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে দেখা যায়, এবারের রেমিট্যান্স প্রবাহ ৪১ দশমিক ৩১ শতাংশ বেশি। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার। অর্থাৎ, গত বছরের তুলনায় এবার মে মাসে প্রবাসীরা উল্লেখযোগ্য হারে বেশি অর্থ দেশে পাঠিয়েছেন। শুধু মে মাসেই নয়, পুরো চলতি ২০২৫-২৬ অর্থবছরের পরিসংখ্যানেও রেমিট্যান্সপ্রবাহের এই ইতিবাচক ধারা স্পষ্ট।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাস ২৩ দিনে (জুলাই থেকে ২৩ মে পর্যন্ত) দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ২৩০ কোটি ৯০ লাখ ৪০ হাজার ডলার বা ৩২ দশমিক ৩১ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ২৬ শতাংশ বেশি।

গত অর্থবছরের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২ হাজার ৬৬৪ কোটি ৩৪ লাখ ২০ হাজার ডলার বা ২৬ দশমিক ৬৪ বিলিয়ন ডলার।

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

অনলাইন ডেস্ক
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
সংগৃহীত ছবি

বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ক্রমাগত বিস্তৃত হচ্ছে। এই বর্ধিত বাণিজ্যিক লেনদেনকে সচল রাখতে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার ও এর প্রয়োজনীয়তা।

লেনদেনের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার রবিবার (২৪ মে, ২০২৬) বিনিময় হার—

মুদ্রার নাম বাংলাদেশি টাকা

ইউএস ডলার : ১২২ টাকা ৭৫ পয়সা
ইউরো : ১৪২ টাকা ৪১ পয়সা
পাউন্ড : ১৬৪ টাকা ৮১ পয়সা
ভারতীয় রুপি : ১ টাকা ২৮ পয়সা
মালয়েশিয়ান রিঙ্গিত : ৩০ টাকা ৯৪ পয়সা
সিঙ্গাপুরি ডলার : ৯৫ টাকা ৮৬ পয়সা
সৌদি রিয়াল : ৩২ টাকা ৭৫ পয়সা
কুয়েতি দিনার : ৩৯৫ টাকা ৯২ পয়সা
অস্ট্রেলিয়ান ডলার : ৮৭ টাকা ৪৪ পয়সা

*মুদ্রার বিনিময়হার পরিবর্তন হতে পারে।

প্রসঙ্গত, বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন।

ঈদের আগে রিজার্ভে বড় সুখবর

অনলাইন ডেস্ক
ঈদের আগে রিজার্ভে বড় সুখবর
সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহার আগে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো বেড়েছে। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমান ৩৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

শনিবার (২৩ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৩ মে পর্যন্ত দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৫৬৯ দশমিক ৩৮ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ৯১২ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে গত ২১ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৫৩৯ দশমিক ০৮ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৯ হাজার ৮৭৯ দশমিক ৫০ মিলিয়ন ডলার। মাত্র দুই দিনের ব্যবধানে রিজার্ভে কয়েক কোটি ডলার যোগ হওয়ায় অর্থনীতিতে ইতিবাচক বার্তা দেখছেন সংশ্লিষ্টরা।

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

অনলাইন ডেস্ক
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

ঈদুল আজহার আগে গতকাল শনিবার দেশের বাজারে সোনার দাম কমেছে। প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা, যা ওইদিন থেকেই কার্যকর হয়েছে। 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার এ নতুন দর নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন
ইরানের সাথে যুদ্ধ শেষ করার চুক্তি প্রায় চূড়ান্ত : ট্রাম্প

ইরানের সাথে যুদ্ধ শেষ করার চুক্তি প্রায় চূড়ান্ত : ট্রাম্প

 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। 

এর আগে, সব শেষ গত ২১ মে সকালে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।