ফুটবল
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
পর্তুগাল-নাইজেরিয়া
সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ২
ইংল্যান্ড-কোস্টারিকা
সরাসরি, রাত ২টা, টেন ১

ফুটবল
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
পর্তুগাল-নাইজেরিয়া
সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ২
ইংল্যান্ড-কোস্টারিকা
সরাসরি, রাত ২টা, টেন ১

জয়ের দুর্দান্ত সুখস্মৃতি সঙ্গী করে বিশ্বকাপগামী বিমানে উঠেছে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। লিলেতে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দিদিয়ের দেশমের দল ৩-১ ব্যবধানে হারিয়েছে নর্দান আয়ারল্যান্ডকে। ফ্রান্সের হয়ে তিনটি গোল একা করেছেন মাইকেল ওলিসে। প্রথমার্ধের শেষ দিকে লক্ষ্যভেদের পর দ্বিতীয়ার্ধে আরো দুইবার বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন ওলিসে। রয়টার্স

বিশ্বকাপের প্রস্তুতিটা একেবারে খারাপ হয়নি ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনের। লামিন ইয়ামালসহ বেশ কয়েকজন তারকাকে ছাড়াই স্প্যানিয়ার্ডরা ৩-১ গোলে হারিয়েছে লাতিন আমেরিকান প্রতিপক্ষ পেরুকে। খেলার শুরুতে মাইকেল ওয়ারজাবাল, এরপর পেদ্রি এবং একটি আত্মঘাতী গোলে ৩-০ গোলে এগিয়ে যায় স্পেন। পরে একটি গোল শোধ দেয় পেরু। রয়টার্স

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদের দ্বিতীয় বৈঠক ছিল গতকাল। সেখানে স্ট্যান্ডিং কমিটি অুনমোদন করার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়েছে সভাপতি তামিম ইকবালের বোর্ড। সাবেক এই অধিনায়ক নিজের দায়িত্বে রেখেছেন দুটি কমিটি। একটি ওয়ার্কিং এবং অন্যটি ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট। তবে গুরুত্বপূর্ণ ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব এখনো কাউকেই দেননি তিনি।
বিপিএল ও গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান হয়েছেন সহসভাপতি ফাহিম সিনহা। এ ছাড়া গুরুত্বপূর্ণ বিভাগের মধ্যে ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু, গ্রাউন্ডস কমিটিতে শানিয়ান তানিম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, নারী ক্রিকেট বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং মিডিয়া বিভাগের চেয়ারম্যান হয়েছেন আসিফ রাব্বানী। তবে ২৫ জন বোর্ড পরিচালকের মধ্যে কোনো বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পাননি ছয়জন—সাকিফ সালাম, সুমিত ইসলাম শান্তনু, মিজানুর রহমান, মির্জা ফয়সাল আমিন, শফিকুল আলম এবং সরফরাজ আহমেদ।
এর পাশাপাশি পরিচালক পদ থেকে সরে দাঁড়াতে চিঠি জমা দেওয়া মীর শাকরুল আলমের পদত্যাগপত্র গৃহীত হয়েছে গতকালের বৈঠকে। ক্রিকেটারদের জন্য একটি টিম বাস কেনার প্রস্তাব যেমন পাস হয়েছে, তেমনি মিরপুর স্টেডিয়ামের দুটি ড্রেসিং রুমে আরো উন্নয়নমূলক কাজ করা হবে বলে বিসিবি এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে।
তবে কমিটি ভাগাভাগি নিয়ে পরিচালকদের মধ্যে মনোমালিন্যের কথাও গোপন থাকেনি। জানা গেছে, এত সিদ্ধান্ত নেওয়া বৈঠকটি মাত্র এক ঘণ্টার আলোচনায় শেষ হয়, যেখানে সভাপতি তামিম নিজেই লিখে নিয়ে আসেন, কাকে কোন বিভাগের চেয়ারম্যানের পদ দেবেন। ক্লাব সংগঠকরাও আশা করেছিলেন, ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হওয়া দক্ষ কোনো সংগঠককে সিসিডিএমের চেয়ারম্যান করা হবে। কিন্তু এই বিভাগের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কোটা থেকে পরিচালক হওয়া মঈনুদ্দিন চৌধুরী। যদিও ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটির দায়িত্ব পাওয়া আব্দুল্লাহ আল ফুয়াদের দাবি, ‘সভাপতি তামিম আমাদের সঙ্গে আলোচনা করেই স্ট্যান্ডিং কমিটি দিয়েছেন। এতে কেউ অখুশি হননি। কারো মন খারাপ করার সুযোগ নেই।’