রাজ্জাক কিংবদন্তি নায়ক রাজ্জাক অতিথি চরিত্রে অভিনয় করেছেন বুলবুল আহমেদের ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’, নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘এক কাপ চা’ ও বাপ্পারাজের ‘কার্তুজ’ ছবিতে। রহমান হাফিজ উদ্দিনের ‘অবদান’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেন রহমান। ছবিটির প্রধান চরিত্রে ছিলেন জসীম, শাবানা ও জাফর ইকবাল। খসরু জহিরুল হকের ‘বিজয়’ ছবিতে বন বিভাগের একজন কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন এই নায়ক। জসীম আমজাদ হোসেনের ‘সুন্দরী’তে ববিতার বাবার চরিত্রে অভিনয় করেছেন এই নায়ক। ফ্ল্যাশব্যাকে তাঁকে দেখানো হয়। আফজাল হোসেন শহিদুল ইসলাম খোকনের ‘পালাবি কোথায়’ ছবিতে অতিথি হন। মুক্তি প্রতীক্ষিত ‘ঢাকা অ্যাটাক’ ছবিতেও তাঁকে অতিথি চরিত্রে দেখা যাবে। নূতন এ জে মিন্টুর ‘পিতা মাতা সন্তান’ ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন। সোহেল রানা রেদওয়ান রনির ‘চোরাবালি’ ছবিতে সত্ রাজনীতিবিদ, সাফি উদ্দিন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’র সূত্রধর হন এই নায়ক। ইলিয়াস কাঞ্চন ‘কে আপন কে পর’ ও ‘স্বর্গ থেকে নরক’ ছবিতে অতিথি হন। ববিতা সোহেল রানার সঙ্গে ববিতাও ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’র সূত্রধর হন। মৌসুমী এস এ হক অলিকের ‘হূদয়ের কথা’ ও অশোক পাতির ‘আশিকী’ ছবিতে অতিথি হয়েছেন। রিয়াজ মোস্তাফিজুর রহমান মানিকের ‘দুই নয়নের আলো’ ছবিতে ছোট্ট একটি চরিত্রে দেখা যায় তাঁকে। ছবির পাত্র-পাত্রী শাবনূর-ফেরদৌস ও শাকিল খান। শাকিব খান শাহীন-সুমনের ‘কে আপন কে পর’, নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘এক কাপ চা’, জাকির হোসেন রাজুর ‘দবির সাহেবের সংসার’ ও সর্বশেষ সাইফুল ইসলাম মান্নুর ‘পুত্র’ ছবিতে অতিথি হয়েছেন। ফেরদৌস মুশফিকুর রহমান গুলজারের ‘মন জানে না মনের ঠিকানা’ ও নাসির উদ্দীন ইউসুফের ‘গেরিলা’ ছবিতে অতিথি হয়েছেন। নিপুণ ‘পদ্ম পাতার জল’, ‘এই তো প্রেম’ ছবিতে অতিথি হয়েছেন এই নায়িকা। আরিফিন শুভ অমিতাভ রেজার ‘আয়নাবাজি’র একেবারে শেষে পুলিশ অফিসারের বেশে হাজির হন এই নায়ক। ইমন মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’ ছবিতে পুলিশ অফিসার চরিত্রে দেখা যায় এই নায়ককে। কায়েস আরজু অনন্য মামুনের ‘ভালোবাসার গল্প’ ছবিতে অতিথি হয়েছিলেন। আমান খান জাকির হোসেন রাজুর ‘প্রেমী ও প্রেমী’ ছবিতে তাঁকে দেখা গেছে খুবই ছোট তবে গুরুত্বপূর্ণ চরিত্রে। এক ছবিতেই এত অতিথি! কে আপন কে পর নায়ক অমিত হাসান প্রযোজিত এই ছবির গান ‘জমকালো এই সন্ধ্যায়’ অংশ নিয়েছিলেন ৪০ জন অতিথি! উল্লেখযোগ্য তারকাদের মধ্যে রয়েছেন সুভাষ দত্ত, এ টি এম শামসুজ্জামান, সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, প্রবীর মিত্র, আহমেদ শরীফ, জাভেদ, দিতি, চম্পা, অঞ্জনা, আমিন খান, মৌসুমী, রিয়াজ, শাকিল খান, শাকিব খান, রেসি, কেয়া, শাকিবা, জনা, ড্যানি সিডাক, আদিল প্রমুখ। এক কাপ চা ছবিতে রাজ্জাক ছাড়াও অতিথি হয়েছেন আরো ১৪ জন তারকা। এর মধ্যে রয়েছেন হুমায়ূন ফরিদী, আলমগীর, আঁখি আলমগীর, ঋতুপর্ণা সেনগুপ্ত, শাকিব খান, মীর সাব্বির, ইমন, নীরব, নিপুণ ও ফারহানা নিশো।