কাল থেকে ফিফা বিশ্বকাপ। আজ থেকে নেটফ্লিক্সে দৈনিক টেলিভিশন শো হিসেবে হাজির হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া পডকাস্ট ‘দ্য রেস্ট ইজ ফুটবল’। ইংল্যান্ডের চার দশকের প্রতিনিধিত্বকারী তিন সাবেক পেশাদার ফুটবলার গ্যারি লিনেকার, অ্যালান শিয়ারার ও মিকাহ রিচার্ডস টুর্নামেন্টজুড়ে প্রতিদিন নিউইয়র্কের স্টুডিও থেকে অংশ নেবেন এই পডকাস্টে। আজ থেকে শুরু হয়ে এটি চলবে ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনাল ম্যাচ পর্যন্ত প্রতিদিন।
চলচ্চিত্র
বুকের ভিতর আগুন
অন্তর্জাল
দ্য রেস্ট ইজ ফুটবল

টিভি হাইলাইটস
মেড ইন জার্মানি

পরিবহন ব্যয়, কঠোর বিধি-নিষেধ এবং প্রতি কেজিতে সর্বোচ্চ ২২ ইউরো পর্যন্ত দাম—এসব চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতীয় ব্যবসায়ীরা পরীক্ষা করে দেখছেন, আমকে একটি বিশেষায়িত পণ্য হিসেবে ইউরোপে প্রতিষ্ঠা করা সম্ভব কি না। এ ছাড়া ডয়চে ভেলের আজকের ‘মেড ইন জার্মানি’তে থাকছে সৌরবিদ্যুৎ খাতে পাকিস্তানের দ্রুত উত্থানের গল্প। দেখা যাবে সকাল ১১টা ৩০ মিনিট ও বিকেল ৫টা ৩০ মিনিটে।
টিভি হাইলাইটস
অক্ষরের গল্প

আরটিভিতে বিকেল ৫টায় রয়েছে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ‘অক্ষরের গল্প’। কবি রেজাউদ্দিন স্টালিনের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে অংশ নেন শিল্প-সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা। আজকের পর্বের অতিথি কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন।
আরো খবর

■ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীদের অংশগ্রহণে আজ সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ‘বনলতা সেন’ চলচ্চিত্রটি দেখবেন ৭২ জন আইনজীবী।
■ বলিউড অভিনেতা সানি দেওল অভিনীত বহুল আলোচিত ছবি ‘লাহোর ১৯৪৭’ মুক্তি পাবে ‘বাটওয়ারা ১৯৪৭’ শিরোনামে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি মোশন পোস্টার প্রকাশ করে সানি দেওল ছবির নতুন এই নামের ঘোষণা দেন।
■ দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কয়েক মাস আগে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে যৌথভাবে নতুন অতিথি আসার সুখবর জানিয়েছিলেন তিনি। এবার বেবি বাম্প নিয়ে হাজির হয়েছেন সবার সামনে। ৮ জুন সন্ধ্যায় নিজেদের নতুন বাড়ির বারান্দায় একসঙ্গে দেখা যায় দীপিকা ও রণবীরকে।
