বিনিয়োগকারীদের নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি’ পরিদর্শন করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ। বুধবার বঙ্গবন্ধু হাইটেক সিটির জন্য চালু হওয়া কমিউটার ট্রেনে চড়ে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনে যান তিনি। বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের দাবি পূরণ করতে ১ নভেম্বর উদ্বোধন করা হয় রেলস্টেশনটি। বর্তমানে ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি কমিউটার ট্রেন-১’ এবং ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি কমিউটার ট্রেন-২’ নামের দুটি ট্রেন দিনে চারবার ঢাকা থেকে কালিয়াকৈর যাতায়াত করছে। ফলে বিনিয়োগকারী এবং কর্মরত ব্যক্তিরা অল্প সময়ে হাইটেক সিটিতে যাতায়াতের সুযোগ পাচ্ছে।