ব্যবহারকারীদের প্রফাইল সহজেই অন্যজনকে দেখার সুযোগ দিতে ‘নেইম ট্যাগ’ ফিচার রয়েছে ছবি বিনিময়ের অ্যাপ ইনস্টাগ্রামে। ফিচারটি চালুর জন্য ইনস্টাগ্রাম প্রফাইলে প্রবেশ করে ওপরে থাকা তিনটি লাইনমেন্যুতে ক্লিক করতে হবে। এরপর ‘Name tag’ অপশনে ক্লিক করলেই নতুন উইন্ডো চালু হবে। এবার পছন্দের ইমোজিতে ক্লিক করলেই আপনার প্রফাইলের নামসহ ‘নেইম ট্যাগ’-এর ছবি দেখা যাবে। ছবিটি স্ক্যান করলেই অন্যরা আপনার প্রফাইল দেখতে পারবে।