রবিবার ঢাকায় হয়ে গেল মুক্ত সফটওয়্যার নিয়ে সেমিনার 'ওপেন সোর্স ইন লিগ্যাল ওয়ার্ল্ড'। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সহযোগিতায় ঢাকা সেন্টার ফর ল অ্যান্ড ইকোনমিকস (ডিসিএলই) সেমিনারটির আয়োজন করে। এতে বাংলাদেশের ও আন্তর্জাতিক আইন অনুসারে মুক্ত সফটওয়্যার ব্যবহারের নিয়ম, এ ক্ষেত্রে তথ্য নিরাপত্তা এবং মুক্ত সফটওয়্যারের জন্য প্রযোজ্য ট্রেডমার্ক, কপিরাইট ও পেটেন্ট আইন নিয়ে আলোচনা হয়। সেমিনারে ব্যারিস্টার ফাতেমা আনোয়ার, ডিসিএলইর অধ্যক্ষ মো. নুরুল ইসলাম এবং বিডিওএসএনের কর্মসূচি সমন্বয়ক মো. আল রাব্বী উপস্থিত ছিলেন।