বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে সাইবার অপরাধের সংখ্যাও। গত দুই বছরে বিভিন্ন দেশের প্রায় ১০০ আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়ে প্রায় শত কোটি ডলার হাতিয়ে নিয়েছে একদল সাইবার অপরাধী। শনিবার এ তথ্য জানিয়েছে অ্যান্টিভাইরাস নির্মাতা কাসপারস্কি ল্যাব। প্রতিষ্ঠানটির তথ্যমতে, 'কারবানাক' নামের সাইবার অপরাধীদের একটি দল আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ভুয়া ই-মেইল বা ফিশিং আক্রমণ চালিয়ে এমনটি করেছে। দলটিতে রয়েছে ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি রাশিয়া, ইউক্রেন এবং চীনের একদল সাইবার অপরাধী। ইন্টারপোল, ইউরোপোলসহ বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এসব তথ্য উদ্ঘাটন করা হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। সূত্র: ইন্টারনেট