প্রাণঘাতী এইডসের বিস্তার রোধে কাজে আসতে পারে ফেইসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। গবেষকদলের সদস্য শন ইয়ং বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাস্থ্যবিষয়ক অনেক তথ্য প্রকাশিত হয়। অনেক ব্যবহারকারীই এসব তথ্য গুরুত্বের সঙ্গে নেয়। তবে সাধারণ তথ্য থেকে এইডস সম্পর্কিত তথ্য আলাদা করে প্রদর্শনের জন্য বিশেষ পদ্ধতি (টুলকিট) সংযোজন করলে ভালো ফল পাওয়া যাবে। এতে সামাজিক যোগাযোগ ব্যবহারকারীদের মধ্যে এইডস সম্পর্কে সচেতনতা বাড়বে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া