ঢাকায় হয়ে গেল মজিলা ফায়ারফক্সের সর্বশেষ সংস্করণ 'ফায়ারফক্স ২৯'-এর স্থানীয় উদ্বোধনী (কমিউনিটি লঞ্চিং) অনুষ্ঠান। শুক্রবার মিরপুরে এ আয়োজন করে মজিলা বাংলাদেশ। অনুষ্ঠানে নতুন সংস্করণটির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হয়। মজিলা বাংলাদেশ টাস্কফোর্সের সদস্য ও প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মজিলা বাংলাদেশের কমিউনিটি লিড মাহে আলম খান জানান, ইন্টারনেট ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী ফায়ারফক্সে নতুন করে মেন্যু কাস্টমাইজ মোড, সিংক সুবিধা যোগ করার পাশাপাশি বাড়ানো হয়েছে নিরাপত্তাব্যবস্থা। www.mozilla.org/en-US/firefox/all থেকে সংস্করণটি ডাউনলোড করা যাবে।