রিয়ালিটি শোটির প্রথম সিজন একতা কাপুর এনেছিলেন নিজের ওটিটি প্ল্যাটফর্মে, গতকাল শোটির দ্বিতীয় সিজন এসেছে নেটফ্লিক্সে। এই সিজনে দেখা যাবে, রাম কাপুর, শিবাঙ্গী যোশীসহ ১৪ জন জনপ্রিয় তারকা একটি নিয়ন্ত্রিত কারাগারে ছয় সপ্তাহের জন্য ‘বন্দি’ হিসেবে প্রবেশ করেন। বাইরের বিশ্বের সঙ্গে তাঁদের সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, কেড়ে নেওয়া হয় সব ধরনের আরাম-আয়েশ। তাঁদের একের পর এক কঠিন চ্যালেঞ্জে ফেলেন ‘জেলার’ রিতেশ দেশমুখ ও ফারাহ খান।
ইত্যাদিতে বন্যার দেশাত্মবোধক গান
অন্তর্জাল
লক আপ—সিজন ২

চলচ্চিত্র
সুজন মাঝি

অভিনয়ে ফেরদৌস, নিপুণ, কাজী হায়াৎ। পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। সকাল ১০টা, বৈশাখী টিভি।
গল্পসূত্র : আয়েশাকে কুপ্রস্তাব দেয় গ্রামের মাতবর সরকার। রাজি না হলে ভিটামাটি ছাড়ার হুমকি দেয়। আয়েশা নিজের পায়ের চপ্পল ছুড়ে মারে মাতবরকে। সেই চপ্পল দিয়েই ছোট দুই সন্তানের সামনে আয়েশাকে মারধর করে অসৎ মাতবর। আয়েশার বড় সন্তান সুজন সেই চপ্পল সযত্নে তুলে রাখে; একদিন মায়ের অপমানের যোগ্য জবাব দেবে বলে। সময়ের পরিক্রমায় সেই অত্যাচারী মাতবরের বিলেতফেরত মেয়ে পারুল প্রেমে পড়ে সুজনের।
টিভি হাইলাইটস
সিংহের সঙ্গে জীবন

এনিম্যাল প্লানেটে রাত ৮টা ৪৬ মিনিটে রয়েছে ‘লাইফ অ্যামং লায়নস’। এই প্রামাণ্যচিত্রে দক্ষিণ-পশ্চিম কেনিয়ার মাসাই মারা উপত্যকায় বসবাসকারী একটি সিংহের দলের জীবন অনুসরণ করেছেন নির্মাতা। দলের প্রতিটি সদস্যের স্বতন্ত্র বৈশিষ্ট্য, পারস্পরিক সম্পর্ক এবং প্রতিদিনের টিকে থাকার সংগ্রাম এতে জীবন্তভাবে তুলে ধরা হয়েছে।
টিভি হাইলাইটস
তোকেই মন ছুঁয়ে যায়

এনটিভিতে রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে একক নাটক ‘তোকেই মন ছুঁয়ে যায়’। রচনা মোসাব্বের হোসেন মুয়ীদ, পরিচালক মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে আরশ খান, ফারিয়া রহমান পারু, সারজিন হোসেন, রাশেদ এমরান প্রমুখ। কোরবানির ঈদের নাটকটি আজ আবার দেখাবে চ্যানেলটি।
