সোমবার অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছেন দক্ষিণ কোরিয়ান রোমান্টিক কমেডি সিরিজটি। হৃদয়বিদারক এক বিচ্ছেদের পর সবে উঠে দাঁড়িয়েছে চা জি-ইউন। তার বন্ধ হৃদয়ে আবারও আলোড়ন তোলে কাং সি-উ। রুক্ষ, স্পষ্টভাষী, আকর্ষণীয় চেহারা ও নিয়ন্ত্রিত জীবনযাপনের পরও অফিসে তার পরিচয় ‘সবচেয়ে বদমেজাজি মানুষ’। সি-উয়ের সঙ্গে জি-ইউনের সম্পর্ক এমনভাবে জড়িয়ে পড়ে, যা কেউই কল্পনা করেনি।
অনন্ত জলিলকে নোটিশ
অন্তর্জাল
সি ইউ অ্যাট ওয়ার্ক টুমরো

টিভি হাইলাইটস
সবচেয়ে দুর্বল ফুটবল দল

যখন সারা বিশ্বের নজর বিশ্বকাপে, ডয়চে ভেলে তখন নজর দিয়েছে ফিফা র্যাংকিংয়ের সর্বনিম্ন ২১১তম দল সান মারিনোর একমাত্র পেশাদার ফুটবলার নিকোলার দিকে। পৃথিবীর সবচেয়ে দুর্বল জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা কেমন? ‘হি প্লেজ ফর দ্য ওরস্ট ন্যাশনাল ফুটবল টিম অন আর্থ : সান মারিনো’, দেখা যাবে সকাল ১১টা ১৫ মিনিটে।
টিভি হাইলাইটস
হাবুর স্কলারশিপ

বৈশাখী টেলিভিশনে আজ রয়েছে ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’। প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হয় এটি। গল্প টিপু আলম মিলন, চিত্রনাট্য আহসান আলমগীর ও পরিচালনা আল হাজেন। অভিনয়ে রাশেদ সীমান্ত, তানজিকা আমিন, অহনা রহমান, নীলা ইসলাম, শফিক খান দিলু, বিনয় ভদ্র, ফাতেমা হীরা প্রমুখ।
আরো খবর

■ অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। গতকাল একটি প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন আরশাদ আদনান।
■ সম্প্রতি ব্যবসায়ী মির্জা আবুল বাশারের সঙ্গে অভিনেত্রী ইয়ামিন হক ববিকে নিয়ে বিভিন্ন পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে গতকাল প্রকাশ্যে ক্ষোভ ও অসন্তোষ জানিয়েছেন এই অভিনেত্রী। তাঁর দাবি, পুরো বিষয়টি বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।
■ ব্লকবাস্টার বলিউড ছবি ‘স্ত্রী ২’-এর সাফল্যের পর এবার নতুন ছবি ‘ইথা’ নিয়ে আসছেন শ্রদ্ধা কাপুর। গতকাল প্রকাশ্যে এসেছে ছবির প্রথম ঝলক। আর তাতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন অভিনেত্রী।
