• ই-পেপার

ফরিদপুরে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা

  • এক ছিনতাইকারী আটক

সৌদিতে হৃদরোগে বাংলাদেশির মৃত্যু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
সৌদিতে হৃদরোগে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হৃদরোগ আক্রান্ত হয়ে মনির হোসেন (৪১) নামের এক বাংলাদেশি যুবক মারা গেছেন। গতকাল রবিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে আভা শহরে ঘটনাটি ঘটে। মনির হোসেন জেলার নবীনগর উপজেলার পৌর সদরের মাঝিকাড়া গ্রামের মৃত আছাব আলীর ছেলে। মনিরের বোন রাবিয়া আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার ভাই মনির হোসেন সাত বছর আগে সৌদি আরব যায়। সে কাজের প্রয়োজনে সৌদি আরবের বিভিন্ন শহরে থাকত। তবে রবিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে আভা শহরের একটি বাসায় হৃদরোগ আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে সৌদি আরবের পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখে। ভাইয়ের এক সহকর্মী সকালে আমাদের ফোন দিয়ে বিষয়টি জানায়।

দুই দিনের রিমান্ডে সেই শিবির নেতা

কুমিল্লা প্রতিনিধি
দুই দিনের রিমান্ডে সেই শিবির নেতা

ধর্ষণ ও ভ্রুণ নষ্টের অভিযোগে গ্রেপ্তার ইসলামী ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান মিয়া প্রধানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩-এর বিচারক তৈয়ব উদ্দিন এই আদেশ দেন। াদীপক্ষের আইনজীবী মনির হোসাইন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্র জানায়, গত ১১ জুন শিবির নেতা জিসান আহমেদ প্রধান নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। পরদিন এ বিষয়ে দাউদকান্দি মডেল থানায় জিডি করা হয়। ওই দিন রাতে জেলার লাকসাম জংশন এলাকা থেকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। একই দিন রাতে দাউদকান্দি থানায় ২৫ বছর বয়সী এক বিধবা নারী তাঁর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

 

 

 

কসবায় স্টেশন মাস্টার ও অফিসে হামলা, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
কসবায় স্টেশন মাস্টার ও অফিসে হামলা, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনের মাস্টারের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার সকাল পৌনে ৯টার দিকে এ হামলার সময় স্টেশন মাস্টারের কক্ষও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. সুমন মিয়া (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। গ্রেপ্তার হওয়া সুমন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রৌমান মিয়ার ছেলে। স্টেশন মাস্টার শফিকুর রহমান বাদী হয়ে তাঁর বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। স্থানীয় সূত্র জানায়, ট্রেনের লোকোমোটিভের (ইঞ্জিন) সামনে মাছের পোনা নিয়ে আসা এক ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ ওঠে। সুমন নামে ওই যুবক এ নিয়ে স্টেশন মাস্টার শফিকুর রহমানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে স্টেশন মাস্টারের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আব্দুল কুদ্দুস জানান, এ ঘটনায় স্টেশন মাস্টার বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা দায়ের করেছেন।

 

গুলি করে যুবদল নেতা হত্যা, আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
গুলি করে যুবদল নেতা হত্যা, আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে হত্যার ঘটনায় মামলার আসামি আইয়ুব আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে আইয়ুবকে ঘটনার সময় অস্ত্র হাতে দেখা গিয়েছিল। গত শনিবার সকালে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুপছড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলার ৯ নম্বর আসামি মো. আইয়ুব আলী (৪৫)। তিনি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের শমসেরপাড়া এলাকার মৃত আব্দুল মোনাফের ছেলে। র‌্যাব জানায়, ১৩ জুন দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারে গুলি করে হত্যা করা হয় রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে। এ ঘটনায় তাঁর বড় ভাই পেয়ারুল হক চৌধুরী রাউজান থানায় ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

 

 

ফরিদপুরে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা | কালের কণ্ঠ