• ই-পেপার

সাংবাদিকদের নিরাপত্তায় অভিন্ন নীতি কাঠামো চান সম্পাদকরা

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ২৯.৯ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৭.৮ডিগ্রি সে.। রাজশাহী ৩৩.২ডিগ্রি সে.। রংপুর ৩০.০ডিগ্রি সে.। খুলনা ৩১.৩ডিগ্রি সে.। বরিশাল ২৯.২ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩০.০ডিগ্রি সে.। সিলেট ২৭.০ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন ঢাকা ২৫.৩ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৫.৭ডিগ্রি সে.। রাজশাহী ২৭.৭ডিগ্রি সে.। রংপুর ২৫.৮ডিগ্রি সে.। খুলনা ২৭.০ডিগ্রি সে.। বরিশাল ২৬.১ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৬.০ডিগ্রি সে.। সিলেট ২৩.৫ডিগ্রি সে.

 

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ অন্য সংসদ সদস্যরা।

এর আগে গতকাল সকালেই সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন হাইকোর্ট। আদালতের এই আদেশের পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন কমিশন (ইসি) তাঁকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

 

মিরপুর সি ব্লকে তীব্র পানি সংকট

মিরপুর সি ব্লকে তীব্র পানি সংকট
মিরপুর সি ব্লকে তীব্র পানি সংকট থাকায় পানির পাম্প স্থাপনের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করে। ছবি : কালের কণ্ঠ

আসামিকে মারধরের অভিযোগে থানায় হামলা আহত পাঁচ পুলিশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আসামিকে মারধরের অভিযোগে থানায় হামলা আহত পাঁচ পুলিশ

বরিশালে চুরির মামলার আসামিকে গ্রেপ্তারের পর মারধরের অভিযোগে থানায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। প্রতিহত করতে গিয়ে পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার জেলার আগৈলঝাড়া উপজেলায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক ওমর ফারুক, সহকারী উপরিদর্শক আব্দুল হালিম, কনস্টেবল ফরহাদ হোসেন, লিমন ও আল আমিন। তাঁদের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খাঁন কালের কণ্ঠকে জানান, চুরির মামলার আসামি উপজেলার ফুল্লশ্রী গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে রিয়াজ ফকিরকে গত বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। রিয়াজ মাদকাসক্ত হওয়ায় তাঁকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর স্বজনরা থানায় এসে রিয়াজকে মারধর করে হাসপাতালে ভর্তি করা হয়েছে দাবি করেন।

ওসি মো. মাসুদ খাঁন আরো বলেন, আমরা তাদেরকে বুঝিয়ে নিবৃত করার চেষ্টা করি। কিছু বুঝে ওঠার আগেই থানায় বহিরাগত আরো লোকজন প্রবেশ করে হামলা চালায়। হামলায় এক উপপরিদর্শক, এক সহকারী উপপরিদর্শক ও তিন পুলিশ কনস্টবল গুরুতর আহত হন। তাঁদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

 

সাংবাদিকদের নিরাপত্তায় অভিন্ন নীতি কাঠামো চান সম্পাদকরা | কালের কণ্ঠ