• ই-পেপার

‘আগুন-সন্ত্রাস’ নিয়ে ১৮ মিনিটের ভিডিওচিত্রে যা আছে

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৬.৮ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩৪.৮ডিগ্রি সে.। রাজশাহী ৩৭.৯ডিগ্রি সে.। রংপুর ৩৭.৪ডিগ্রি সে.। খুলনা ৩৮.০ডিগ্রি সে.। বরিশাল ৩৬.৮ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩৫.৭ডিগ্রি সে.। সিলেট ৩২.৫ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৯.০ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৭.৩ডিগ্রি সে.। রাজশাহী ২৭.৫ডিগ্রি সে.। রংপুর ২৮.০ডিগ্রি সে.। খুলনা ২৮.২ডিগ্রি সে.। বরিশাল ২৭.৮ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৮.৫ডিগ্রি সে.। সিলেট ২৩.৩ডিগ্রি সে.

 

রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

হাদি হত্যা

বিচার দাবিতে আজ ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

ঢাবি প্রতিনিধি
বিচার দাবিতে আজ ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিল এবং আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করবে সংগঠনটি। গতকাল বুধবার (৩ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। দেশের বিভিন্ন স্থানেও এই কর্মসূচি পালিত হবে জানিয়ে জাবের বলেন, এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন একাধিকবার পিছিয়ে দেওয়া হয়েছে। আমরা আর কোনো বিলম্ব মেনে নেব না। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই বক্তব্য থেকে ধারণা করা যাচ্ছে, হত্যাকাণ্ডের পেছনে এমন কোনো ব্যক্তি বা সংস্থার সম্পৃক্ততা থাকতে পারে, যার পরিচয় প্রকাশ পেলে দেশে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।

 

সাইফুল হক

বিদ্যুতের মূল্যবৃদ্ধি কষ্ট আরো বাড়িয়ে দেবে

নিজস্ব প্রতিবেদক
বিদ্যুতের মূল্যবৃদ্ধি কষ্ট আরো বাড়িয়ে দেবে

বাজেটের আগে তড়িঘড়ি করে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী আখ্যায়িত করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আরেক দফা বিদ্যুতের মূল্যবৃদ্ধি দেশের স্বল্প আয়ের সাধারণ মানুষের কষ্ট আরো বাড়িয়ে দেবে। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে এমনিতেই সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস দেখা দিয়েছে, তখন বিদ্যুতের মূল্যবৃদ্ধি তাদের জীবনকে দুর্বিষহ
করে তুলবে।

গতকাল বুধবার এক বিবৃতিতে সাইফুল হক এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পাইকারি ও ভোক্তা পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেনি।

 

 

 

সাবেক সংসদ সদস্য রহমত উল্লাহ আর নেই

নিজস্ব প্রতিবেদক
সাবেক সংসদ সদস্য রহমত উল্লাহ আর নেই
এ কে এম রহমত উল্লাহ

সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমত উল্লাহ ইন্তেকাল করেছেন। গতকাল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। রহমত উল্লাহর মেয়ে মানসুরা রহমত উল্লাহ এ তথ্য জানিয়েছেন। গতকাল বিকেলে বেরাইদ রহমত উল্লাহ স্টেডিয়াম, বেরাইদ বড় মসজিদ মাঠ ও বেরাইদ খেলার মাঠে মাইকের মাধ্যমে সংযোগ রেখে একযোগে জানাজা শেষে বেরাইদ কবরস্থানে মা-বাবার কবরের পাশে রহমত উল্লাহর মরদেহ দাফন করা হয়।

‘আগুন-সন্ত্রাস’ নিয়ে ১৮ মিনিটের ভিডিওচিত্রে যা আছে | কালের কণ্ঠ