• ই-পেপার

সরেজমিন : চাঁপাইনবাবগঞ্জ

জমি হারিয়ে দেশান্তরি হচ্ছে ক্ষুদ্রজাতি

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৫.৪ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩৩.২ডিগ্রি সে.। রাজশাহী ৩৭.৩ডিগ্রি সে.। রংপুর ৩৫.২ডিগ্রি সে.। খুলনা ৩৫.২ডিগ্রি সে.। বরিশাল ৩৫.০ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩৫.০ডিগ্রি সে.। সিলেট ৩৩.০ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৮.২ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৭.১ডিগ্রি সে.। রাজশাহী ২৭.৫ডিগ্রি সে.। রংপুর ২৮.৪ডিগ্রি সে.। খুলনা ২৭.৮ডিগ্রি সে.। বরিশাল ২৭.৪ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৮.০ডিগ্রি সে.। সিলেট ২৩.২ডিগ্রি সে.

 

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব আজ

শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব আজ

রাজধানীর তাঁতীবাজারের প্রাচীন শ্রীশ্রী জগন্নাথ জিঁউ ঠাকুর মন্দিরের শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব আজ সোমবার। এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রভাতি আরতির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর শ্রীশ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে দুর্গাপূজা প্রাঙ্গণে স্থাপিত স্নানমঞ্চে নিয়ে যাওয়া হবে। সকাল ১০টায় পবিত্র স্নান শুরু হবে। এতে প্রতিবারের মতো এবারও সহস্রাধিক ভক্তরা প্রভু শ্রীশ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে স্নান করাবেন। দুপুর আড়াইটায় ভোগ আরতি হবে। সন্ধ্যায় সংগীতানুষ্ঠানের পর রাতের আরতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে। সংবাদ বিজ্ঞপ্তি

 

মোহাম্মদপুরে পাটালি শামীমসহ ছয়জন অস্ত্রসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
মোহাম্মদপুরে পাটালি শামীমসহ ছয়জন অস্ত্রসহ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁরা ছিনতাইকারী দলের সদস্য। গ্রেপ্তারকৃতরা হলেন মো. শামীম ওরফে পাটালি শামীম, আরিফ, খোকন মুন্সী, সজীব ব্যাপারী, হৃদয় ও জুয়েল। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ গুলি ও চায়নিজ কুড়াল জব্দ করা হয়েছে। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গতকাল রবিবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন র‌্যাব-২-এর পরিচালক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

 

সাবেক এমপি নূর মোহাম্মদ তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
সাবেক এমপি নূর মোহাম্মদ তিন দিনের রিমান্ডে

রাজধানীর তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নূর মোহাম্মদকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। গত শনিবার রাজধানীর গুলশান থেকে  ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আসামিপক্ষের আইনজীবী কামরুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।  মামলার বিবরণে বলা হয়, গত ১৮ জুন তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনালসংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে নিষিদ্ধঘোষিত সংগঠনের কর্মী ও সাবেক সংসদ সদস্য মো. নূর মোহাম্মদ তাঁর ৩০-৩৫ জন অজ্ঞাতনামা সহযোগীসহ একটি অবৈধ মিছিল বের করেন।

 

জমি হারিয়ে দেশান্তরি হচ্ছে ক্ষুদ্রজাতি | কালের কণ্ঠ