বাংলাদেশ এক নম্বর দল হবে—এই স্বপ্ন নিয়ে বেঁচে আছি
- একটা সময় ‘ক্রিকেট কোচ’ বললেই যাঁর ছবি ভেসে উঠত তিনি সৈয়দ আলতাফ হোসেন। সেই বিশাল পরিচয়ের ছায়ায় ঢাকা পড়ে আছে বলে অনেকে জানেনই না বাংলাদেশ থেকে পাকিস্তান টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া প্রথম খেলোয়াড়টি ছিলেন তিনি। এমন অনেক অজানা গল্পই নোমান মোহাম্মদ এবং কালের কণ্ঠ পাঠকদের শোনালেন এখন জীবনের শেষ প্রান্তে পৌঁছানো এই ক্রিকেট সেবক।
