১ জানুয়ারি জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ
রপ্তানিতে টানা তিনবার স্বর্ণপদক পাচ্ছে প্যাসিফিক জিন্স
বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের নির্বাহী কমিটির ৭৭তম সভা অনুষ্ঠিত হয়েছে

শাহ্জালাল ইসলামী ব্যাংক : সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের নির্বাহী কমিটির ৭৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির চেয়ারম্যান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের এমডি ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এমডি মো. রাফাত উল্লা খান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেসের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আইএফআইসি ব্যাংক

আইএফআইসি ব্যাংক : ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেসের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আইএফআইসি ব্যাংক। ব্যাংকের এমডি সৈয়দ মনসুর মোস্তফার উপস্থিতিতে এতে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশনস হেলাল আহমেদ এবং ইউনাইটেড হেলথ কেয়ারের এমডি ও সিইও মোহাম্মদ ফাইজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মো. জাকির হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি

