জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দুই দিনব্যাপী ‘তৃতীয় সংগীত উৎসব-২০১৯’ শেষ হয়েছে। দুই দিনব্যাপী বর্ণাঢ্য এই উৎসবের আয়োজক ছিল বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্বরে সংগীতবিষয়ক সেমিনারের মাধ্যমে এ উৎসবের সমাপনী দিনের কার্যক্রম শুরু হয়। সেমিনারে ‘রাগ সংগীত ও প্রকৃতি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. অসিত রায়। অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী ও রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হককে বিশেষ সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। স্বাগত বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের সহকারী অধ্যাপক আলী এফ এম রেজোয়ান ও মো. মাহমুদুল হাসান।