সাত বছরে পদার্পণ করল জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড। এ উপলক্ষে গতকাল বুধবার দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিষ্ঠানটির চট্টগ্রাম কর্পোরেট অফিস, বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডীর ডকইয়ার্ড ও ঢাকা অফিসে। সকালে কোরআন খতম ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয় । এর পর এফএমসির কর্পোরেট অফিসে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন এফএমসি ডকইয়ার্ডের সিইও মোহাম্মদ ইয়াছিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, পরিচালক (অর্থ) খাতুনে জান্নাত, আম্বিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম রাজা, পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) মোহাম্মদ ইয়াসির রাব্বী, পরিচালক (প্রশাসন) সৈয়দ মোহাম্মদ শাহেদ, পরিচালক (মিডিয়া) মহসীন কাজী, বাংলা অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন হেলাল ও এফএমসি স্পোটর্সের সাধারণ সম্পাদক আবু শামা বিপ্লব। আর ডকইয়ার্ডে কেক কাটেন পরিচালক পঙ্কজ দত্ত ও ক্যাপ্টেন মহিবুল্লাহ মোরশেদ। ঢাকা অফিসে অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিচালক কাজী মোহাম্মদ মোরশেদুল আলম। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের সিইও মোহাম্মদ ইয়াছিন চৌধুরী বলেন, ‘একদল নিষ্ঠাবান কর্মীর অক্লান্ত পরিশ্রমের ফলে ছয় বছরের সাফল্যের ধারায় আমরা দেশের জাহাজ নির্মাণ শিল্পে শীর্ষস্থান দখল করতে সক্ষম হয়েছি। সাত বছরের যাত্রায় আমরা আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের সিঁড়িতে উঠতে শুরু করেছি।’ তিনি আরো বলেন, ‘ব্যাংকঋণের সুদসহ সার্বিকভাবে সরকারি প্রণোদনা পেলে আমরাসহ দেশের অন্য জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানগুলো জিডিপিতে আরো অধিকতর অবদান রাখতে সক্ষম হবে।’