♦ ২০০৪ সালের ২৭ জানুয়ারি বাংলা উইকিপিডিয়া চালু ♦ ২০০৬ সালে ১০ হাজার নিবন্ধের মাইলফলক পূর্ণ, যা দক্ষিণ এশিয়ার অন্য ভাষার উইকিপিডিয়াগুলোর মধ্যে প্রথম ♦ ২০০৯ সালে ২০ হাজার নিবন্ধের মাইলফলক পূর্ণ ♦ ২০১১ সালের ৩ অক্টোবর উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্থানীয় চ্যাপ্টার বাংলাদেশে অনুমোদন ♦ ২০১২ সালে চট্টগ্রামে প্রথম বাংলা উইকিপিডিয়া আন-কনফারেন্স আয়োজন ♦ ২০১৩ সালের ১৩ নভেম্বর বাংলাদেশে অফিশিয়ালি উইকিপিডিয়া জিরো চালু ♦ ২০১৪ সালে বাংলা উইকিপিডিয়ার এক দশকে পদার্পণ ♦ ২০১৪ সালে বাংলাদেশের সরকার কর্তৃক উইকিমিডিয়া বাংলাদেশের নিবন্ধন লাভ ♦ ২০১৪ সালে প্রথমবারের মতো বাংলা উইকি ফটোগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত ♦ ২০১৫ সালের প্রথম দিকে উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলসের প্রথমবারের মতো বাংলাদেশে আগমন ♦ ২০১৫ সালের শেষের দিকে বাংলা উইকিপিডিয়ায় প্রথমবারের মতো নিবন্ধ লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত ♦ ২০১৬ সালে প্রথমবারের মতো উইকি লাভস মনুমেন্টে অংশগ্রহণ