• ই-পেপার

তাসকিনের চোট কতটা গুরুতর?

ফ্রান্সকে হারিয়ে চমক আইভরি কোস্টের

ক্রীড়া ডেস্ক
ফ্রান্সকে হারিয়ে চমক আইভরি কোস্টের
ছবি : রয়টার্স

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরুটা মোটেও সুখকর হলো না ফ্রান্সের জন্য। নঁতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে এগিয়ে থেকেও আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে গেছে দিদিয়ের দেশমের দল।

ম্যাচের প্রথমার্ধে আধিপত্য দেখিয়েছিল ফ্রান্স। শুরুতেই কিলিয়ান এমবাপ্পের শট দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা। পরে মার্কাস থুরাম ও আদ্রিয়েন রাবিওত সুযোগ পেলেও ব্যবধান গড়তে পারেননি।

আরো পড়ুন
আরো আত্মবিশ্বাসী হচ্ছেন ঋতুপর্ণা-আনিকারা

আরো আত্মবিশ্বাসী হচ্ছেন ঋতুপর্ণা-আনিকারা

 

বিরতির ঠিক আগে অবশেষে কাঙ্ক্ষিত গোল পায় ফরাসিরা। প্রথম শট প্রতিহত হওয়ার পর বল ফিরে পেয়ে দুর্দান্ত একক প্রচেষ্টায় জাল খুঁজে নেন রায়ান চেরকি। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।

তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৫৩তম মিনিটে নিকোলাস পেপের দারুণ থ্রু পাস থেকে একক প্রচেষ্টায় গোল করে সমতা ফেরান গুয়েলা দুয়ে।

আরো পড়ুন
নতুন কোচ পেল লিভারপুল

নতুন কোচ পেল লিভারপুল

 

এরপর দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ৮৪তম মিনিটে। দ্রুতগতির এক আক্রমণ থেকে প্রথম ছোঁয়ায় বল জালে জড়িয়ে আইভরি কোস্টকে এগিয়ে দেন আমাদ দিয়ালো।

শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি ফ্রান্স। ফলে বিশ্বকাপের আগে বড় এক চমক উপহার দেয় আফ্রিকার দলটি।

আরো আত্মবিশ্বাসী হচ্ছেন ঋতুপর্ণা-আনিকারা

গোয়া থেকে প্রতিনিধি
আরো আত্মবিশ্বাসী হচ্ছেন ঋতুপর্ণা-আনিকারা
ছবি : মীর ফরিদ

আগের দিন দুই দলই ফাইনাল নিশ্চিত করায় গতকাল গোয়ার প্লানেট হলিউড বিচ রিসোর্টেই সময় পার করেছেন ভারত ও বাংলাদেশের ফুটবলাররা। দুপুরের খাবারের পরপরই আইস বাথ নিয়ে হালকা রিকভারি করেছেন ঋতুপর্ণা চাকমা-আনিকা রানিয়া সিদ্দিকীরা। একই সময়ে দেখা গেল, ভারতের কয়েকজনকে হোটেলের লবিতে পুল ও টেবিল টেনিস খেলতে। পুরোটা দিনই দুই দলের ফুটবলাররা হোটেলে কাটিয়েছেন।

শিউলি আজিমের মায়ের মৃত্যুশোক ধীরে ধীরে কাটিয়ে উঠছেন মেয়েরা। সঙ্গে নেপালকে হারিয়ে যে বিশ্বাস ফিরেছে মেয়েদের মধ্যে সেটা আরো বাড়ছে দাবি সহকারী কোচ আবুল হোসেনের, ‘মেয়েরা এখন আরো উজ্জীবিত। গতকালকের ম্যাচের পর সবার মধ্যে আত্মবিশ্বাস দেখতে পাচ্ছি। এটা ধরে রাখতে পারলে আশা করি ভারতকে হারাতে পারব।’

ভারতের বিপক্ষে লড়াই সব সময় চ্যালেঞ্জিং হয়। আবুল হোসেনের মতে দুই দলের সামনেই ফিফটি-ফিফটি সুযোগ আছে, ‘ফাইনাল ম্যাচ যে কেউ জিততে পারে। কারণ এটা ফিফটি-ফিফটি ম্যাচ। দুই দলই ভালো। আগেভাগে কোনো কিছু বলা সম্ভব নয়।’

আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় গোয়ায় পণ্ডিত জওহয়ারেলাল নেহরু স্টেডিয়ামে হবে শিরোপা লড়াই।

সান মারিনোতে হামজাদের অনুশীলন

ইউরোপের কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ

ওরা ইউরোপের একটা দল, এটাই বড় কথা। এখানে র‌্যাংকিং কোনো ব্যাপারই না। আমাদের কঠিন একটা ম্যাচের জন্য তৈরি থাকতে হবে। সুজন হোসেন, গোলরক্ষক, বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
ইউরোপের কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইয়ে এবার রোমানিয়া, অস্ট্রিয়া, বসনিয়া-হারজেগোভিনার গ্রুপে ছিল সান মেরিনো। ইতালিকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেওয়া বসনিয়ার বিপক্ষে প্রথম লেগের ম্যাচটিতে তো ন্যূনতম ব্যবধানে হারে তারা। ভৌগোলিকভাবে ইতালির ঠিক কোলে থাকা দেশটি বিশ্বকাপ, ইউরো বাছাইসহ এমন নানা উপলক্ষে ইতালি, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, হাঙ্গেরি, বেলজিয়ামের মতো পরাশক্তিগুলোর মুখোমুখি হয় নিয়মিতই। ফিফা র‌্যাংকিংয়ে তাদের ২১১তম অবস্থান আজকের প্রতিপক্ষ বাংলাদেশের জন্য তাই বিভ্রম ছাড়া কিছু নয়। বাংলাদেশ দলও তা নিয়ে সজাগ।

গতকাল ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ যেমন বলেছেন, ‘ওরা একটা ইউরোপীয় দল। আর ইউরোপের বড় দলগুলোর বিপক্ষে সব সময় খেলার কারণে ওদের র‌্যাংকিং হয়তো বা এত পেছনে। তাই খাতা-কলমের হিসাব এখানে কাজে আসবে না। দেখতে হবে যে ওরা মাঠে কেমন করে আর আমরা কতটা ভালো খেলতে পারি।’

আরো পড়ুন
ভেঙে গেল জার্মান তারকার দুই দশকের সংসার

ভেঙে গেল জার্মান তারকার দুই দশকের সংসার

 

গোলরক্ষক সুজন হোসেনেরও মনে হচ্ছে এটা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হচ্ছে, ‘ওরা ইউরোপের একটা দল। এটাই বড় কথা। এখানে র‌্যাংকিং কোনো ব্যাপারই না। আমাদের কঠিন একটা ম্যাচের জন্য তৈরি থাকতে হবে।’ 
যদিও ঢাকা ছাড়ার আগে নতুন কোচ টমাস ডুলি, খেলোয়াড়দের দায়িত্ব দিয়ে রেখেছেন বাংলাদেশ র‌্যাংকিংয়ে কেন এগিয়ে সান মেরিনোর চেয়ে, সেটি মাঠে প্রমাণ করা। যুক্তরাষ্ট্রের হয়ে দুটি বিশ্বকাপ খেলা ডুলির কোচ হিসেবে বাংলাদেশ অধ্যায় শুরু হচ্ছে এই ম্যাচ দিয়েই। 

আরো পড়ুন
নতুন কোচ পেল লিভারপুল

নতুন কোচ পেল লিভারপুল

 

সান মেরিনো ম্যাচের আগে সহকারী কোচ হাসান আল মামুন তাঁর কাজের ধরন নিয়ে, ‘টমাসের (ডুলি) অধীনে আমরা ঢাকা থেকে অনুশীলন শুরু করি। অনেকগুলো সেশন হয়ে গেছে। তার যে আইডিয়া, গেম প্ল্যান এবং একটা কোচ থেকে আরেকটা কোচের অধীনে যাওয়ার বিষয়টি আমাদের খেলোয়াড়রা মানিয়ে নিয়েছে। সে (ডুলি) সিম্পল ফুটবল এবং বল পজিশন রাখতে পছন্দ করে। তা ছাড়া নিখুঁত এবং একসঙ্গে প্রেসিংয়ের ওপর জোর দিচ্ছেন।’

ইউরোপের মাটিতে ইউরোপীয় দলের বিপক্ষে বাংলাদেশের অভিষেক হতে যাচ্ছে তাই আন্তর্জাতিক ফুটবলে সমৃদ্ধ একজনের হাত ধরে। তবে ডুলি খুব বেশি দিন সময় পাননি পুরো দলটি নিয়ে কাজ করার। হামজা চৌধুরী, শমিত শোমরা সান মেরিনোতে দলের সঙ্গে যোগ হয়েছেন। গতকালই পুরো দল নিয়ে প্রথম অনুশীলন করেছেন। 

আজ একেবারে নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে বাংলাদেশ দলের। সেটি বিশ্বনাথের কথাতেও স্পষ্ট, ‘আমরা মূল দক্ষিণ এশিয়া বা তার আশপাশের দেশগুলোর বিপক্ষেই খেলে অভ্যস্ত। এখানে একেবারে নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে আমাদের। নতুন কোচও পেয়েছি আমরা, চেষ্টা করছি তাঁর খেলার ধরন, দর্শনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে। সান মেরিনো স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হতে যাচ্ছে ম্যাচটি।

ভেঙে গেল জার্মান তারকার দুই দশকের সংসার

ক্রীড়া ডেস্ক
ভেঙে গেল জার্মান তারকার দুই দশকের সংসার
সংগৃহীত ছবি

জার্মান ফুটবল থেকে এলো চমকে দেওয়ার মতো এক খবর। দীর্ঘদিন ধরে ইউরোপীয় ফুটবলের অন্যতম আদর্শ দম্পতি হিসেবে পরিচিত থমাস মুলার ও লিসা মুলারের দাম্পত্যজীবনের ইতি ঘটেছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বায়ার্ন মিউনিখ তারকা থমাস মুলার এবং তার স্ত্রী লিসা মুলার আর একসঙ্গে নেই। তাদের দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে।

আরো পড়ুন
নতুন কোচ পেল লিভারপুল

নতুন কোচ পেল লিভারপুল

 

এই খবর ফুটবলপ্রেমী ও মুলারের ভক্তদের জন্য বেশ অপ্রত্যাশিত। কারণ জার্মান তারকার ক্যারিয়ারের শুরু থেকেই লিসা ছিলেন তার জীবনের অন্যতম বড় সঙ্গী।

 

২০০৭ সালে সম্পর্ক শুরু হয়েছিল থমাস ও লিসার। এরপর প্রায় দুই দশক ধরে তারা একসঙ্গে ছিলেন। ফুটবলের আলোচিত অঙ্গনে থেকেও নিজেদের ব্যক্তিগত জীবনকে স্থিতিশীল রাখার জন্য তারা ব্যাপক প্রশংসা পেয়েছিলেন।

ফুটবল বিশ্বের অনেকের কাছেই তারা ছিলেন পারিবারিক মূল্যবোধ ও স্থায়ী সম্পর্কের এক উজ্জ্বল উদাহরণ। তাই তাদের বিচ্ছেদের খবরটি অনেকের কাছেই এসেছে বজ্রপাতের মতো।

তবে বিচ্ছেদের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। থমাস মুলার কিংবা লিসা—কেউই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

তাসকিনের চোট কতটা গুরুতর? | কালের কণ্ঠ