• ই-পেপার

অ্যাশেজের আগে দুই দলের পারফর্মেন্সের কাটাছেঁড়া

ভেঙে গেল জার্মান তারকার দুই দশকের সংসার

ক্রীড়া ডেস্ক
ভেঙে গেল জার্মান তারকার দুই দশকের সংসার
সংগৃহীত ছবি

জার্মান ফুটবল থেকে এলো চমকে দেওয়ার মতো এক খবর। দীর্ঘদিন ধরে ইউরোপীয় ফুটবলের অন্যতম আদর্শ দম্পতি হিসেবে পরিচিত থমাস মুলার ও লিসা মুলারের দাম্পত্যজীবনের ইতি ঘটেছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বায়ার্ন মিউনিখ তারকা থমাস মুলার এবং তার স্ত্রী লিসা মুলার আর একসঙ্গে নেই। তাদের দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে।

আরো পড়ুন
নতুন কোচ পেল লিভারপুল

নতুন কোচ পেল লিভারপুল

 

এই খবর ফুটবলপ্রেমী ও মুলারের ভক্তদের জন্য বেশ অপ্রত্যাশিত। কারণ জার্মান তারকার ক্যারিয়ারের শুরু থেকেই লিসা ছিলেন তার জীবনের অন্যতম বড় সঙ্গী।

 

২০০৭ সালে সম্পর্ক শুরু হয়েছিল থমাস ও লিসার। এরপর প্রায় দুই দশক ধরে তারা একসঙ্গে ছিলেন। ফুটবলের আলোচিত অঙ্গনে থেকেও নিজেদের ব্যক্তিগত জীবনকে স্থিতিশীল রাখার জন্য তারা ব্যাপক প্রশংসা পেয়েছিলেন।

ফুটবল বিশ্বের অনেকের কাছেই তারা ছিলেন পারিবারিক মূল্যবোধ ও স্থায়ী সম্পর্কের এক উজ্জ্বল উদাহরণ। তাই তাদের বিচ্ছেদের খবরটি অনেকের কাছেই এসেছে বজ্রপাতের মতো।

তবে বিচ্ছেদের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। থমাস মুলার কিংবা লিসা—কেউই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

নতুন কোচ পেল লিভারপুল

ক্রীড়া ডেস্ক
নতুন কোচ পেল লিভারপুল
আন্দোনি ইরাওলা। ছবি : সংগৃহীত

নতুন মৌসুমের আগে নতুন প্রধান কোচের নাম ঘোষণা করেছে ইংলিশ ক্লাব লিভারপুল। ইংলিশ জায়ান্টদের দায়িত্ব নিয়েছেন স্প্যানিশ কোচ আন্দোনি ইরাওলা।

ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ২০২৬-২৭ মৌসুমের আগে চুক্তিতে সই করেছেন ইরাওলা। ইতোমধ্যে তিনি অ্যানফিল্ডে পৌঁছে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এবং নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত।

দায়িত্ব গ্রহণের পর নিজের উচ্ছ্বাসও লুকাননি স্প্যানিশ এই কোচ।

ইরাওলা বলেন, ‘আমি ভীষণ রোমাঞ্চিত। সবাই জানে লিভারপুল কত বড় একটি ক্লাব। বিশ্বের অন্যতম সেরা ক্লাব এটি। ভেতর থেকে ক্লাবটিকে আরো ভালোভাবে জানার পর আমি আবারও বুঝেছি, এটি সত্যিই বিশেষ কিছু।’

 

তিনি আরো বলেন, ‘লিভারপুলকে ভালোবাসার জন্য খুব বেশি কারণের প্রয়োজন হয় না। লিভারপুল তো লিভারপুলই।’

নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পেছনে ক্লাবের উচ্চাকাঙ্ক্ষা এবং সমর্থকদের ভূমিকার কথাও উল্লেখ করেছেন ইরাওলা। তার মতে, অসাধারণ সমর্থকগোষ্ঠী, বিশ্বমানের খেলোয়াড়দের নিয়ে কাজ করার সুযোগ এবং বড় শিরোপার জন্য লড়াই করার সম্ভাবনাই তাকে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে।

ইরাওলা বলেন, ‘এমন পরিবেশ, এমন সমর্থক এবং এমন উচ্চাকাঙ্ক্ষা আধুনিক ফুটবলে খুব কম জায়গাতেই পাওয়া যায়। আমি দলের সঙ্গে কাজ শুরু করার জন্য মুখিয়ে আছি।’

গোয়ায় বাংলাদেশের টিম হোটেলে ছারপোকার উৎপাত

ক্রীড়া প্রতিবেদক
গোয়ায় বাংলাদেশের টিম হোটেলে ছারপোকার উৎপাত
ছবি : এআই দিয়ে বানানো

আরব সাগরের তীর ঘেঁষে দক্ষিণ গোয়ার মনোরম প্ল্যানেট হলিউড বিচ রিসোর্ট। সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে এসে গত ২১ মে থেকে এখানেই ঠিকানা বাংলাদেশ দলের। 

স্বাগতিক ভারত, নেপাল এবং বাংলাদেশের জন্য বরাদ্দকৃত এই বিলাসবহুল রিসোর্টে সব কিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু টুর্নামেন্টের বহুল আকাঙ্ক্ষিত ফাইনালের ঠিক আগে অনাকাঙ্ক্ষিত এক বিপত্তিতে পড়েছে বাংলাদেশ শিবির। টিম হোটেলের কক্ষে ছারপোকার কামড়ে অসুস্থ হয়ে পড়েছেন দলের ব্রিটিশ হেড কোচ পিটার জেমস বাটলার।

নেপালকে হারিয়ে সেমিফাইনালের বাধা পেরোনোর পর বৃহস্পতিবার দিনটি ছিল ফুটবলারদের রিকভারি সেশন ও আইসবাথের। দলের মাঠে কোনো বাড়তি অনুশীলন বা অ্যাক্টিভিটি ছিল না। ফুরফুরে মেজাজের এই বিশ্রামের দিনেই হঠাৎ অস্বস্তিতে পড়েন হেড কোচ। জানা যায়, তার বরাদ্দকৃত কক্ষে ছিল ব্যাপক ছারপোকার উপদ্রব। বুধবার রাতে নিজ রুমে ঘুমানোর সময় ছারপোকার কামড়ে তার হাত থেকে শুরু করে সারা শরীরে মারাত্মক ক্ষত সৃষ্টি হয় এবং একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরিস্থিতি বিবেচনা করে দুপুরের দিকে টিম ম্যানেজার তড়িঘড়ি করে কোচকে নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের ছারপোকার কামড়ের ক্ষত দেখিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ নিয়ে হোটেলে ফেরেন তিনি।

টিম ম্যানেজমেন্টের হস্তক্ষেপে দ্রুততম সময়ের মধ্যে কোচের কক্ষ পরিবর্তন করে দেওয়া হয়েছে। শিরোপা নির্ধারণী হাই-ভোল্টেজ ম্যাচের আগে কোচের এমন অনাকাঙ্ক্ষিত অসুস্থতা দলের স্বাভাবিক ছন্দে কিছুটা হলেও অস্বস্তির জন্ম দিয়েছে।

বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ দেখা যাবে মাই রবি অ্যাপে

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ দেখা যাবে মাই রবি অ্যাপে

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে চলছে উন্মাদনা। বাংলাদেশেও ফুটবলপ্রেমীরা অপেক্ষায় আছেন সবচেয়ে বড় এই ক্রীড়া আসরের জন্য। 

সেই উন্মাদনা আরো বাড়িয়ে তুলতে রবি নিয়ে এসেছে বিশেষ আয়োজন। বিশ্বকাপের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপের মাধ্যমে। 

এই উদ্যোগের ফলে ফুটবলপ্রেমীরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে তাদের প্রিয় দল ও তারকা খেলোয়াড়দের খেলা উপভোগ করতে পারবেন। মাই রবি অ্যাপে বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত থাকবে হাতের মুঠোয়।

মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি জানিয়েছে, গ্রাহকদের জন্য সর্বাধুনিক ডিজিটাল বিনোদন সেবা নিশ্চিত করতে রবি সবসময় প্রতিশ্রুতি। বিশ্বকাপ উপলক্ষে এই বিশেষ উদ্যোগ সেই প্রতিশ্রুতির প্রতিফলন।

বিশ্বকাপ উপলক্ষে মাই রবি অ্যাপে গ্রাহকেরা কীভাবে লাইভ ম্যাচ দেখার সুযোগ পাবেন, এ ব্যাপারে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ, ফাইনাল হবে ১৯ জুলাই। ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপের আয়োজক দেশ তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। এবারের আসরে অংশ নিচ্ছে ৪৮টি দল।