• ই-পেপার

সাকিবের পর এবার বিগ ব্যাশে রুমানা-খাদিজা

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ট্রফি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শেষে আবারো ক্লাব ফুটবলের দিকে ঝুঁকছেন ফুটবলপ্রেমীরা। ইউরোপের শীর্ষ ঘরোয়া লিগগুলোর নতুন মৌসুম শুরু হবে আগস্টে। তবে বেশিরভাগ ফুটবলপ্রেমীর আগ্রহের কেন্দ্রে উয়েফা চ্যাম্পিয়নস লিগ।

ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরের বাছাই পর্ব এরই মধ্যে শুরু হয়ে গেছে। বাছাইয়ের প্লে-অফ শেষে শুরু হবে মূল আকর্ষণ লিগ পর্ব। এরই মধ্যে লিগ পর্বের ড্রয়ের তারিখও ঘোষণা করেছে উয়েফা।

আগামী ২৭ আগস্ট সুইজারল্যান্ডের নিয়নে অবস্থিত উয়েফার সদর দপ্তরে হবে বহুল প্রতীক্ষিত এই ড্র। সেদিন বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ড্র অনুষ্ঠান। সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস টেন ২

নতুন ফরম্যাট অনুযায়ী, এবারো ৩৬টি ক্লাব লিগ পর্বে অংশ নেবে। ড্রয়ের মাধ্যমে প্রতিটি ক্লাব তাদের ৮ প্রতিপক্ষ পাবে। প্রতিটি ক্লাব খেলবে ৪টি হোম ও ৪টি অ্যাওয়ে ম্যাচ।

ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি ও ফ্রান্সের শীর্ষ ক্লাবগুলোর পাশাপাশি প্লে-অফ পেরিয়ে আসা দলগুলোও ড্রয়ে জায়গা পাবে। প্লে-অফ শেষ হওয়ার পরই ৩৬ দলের পূর্ণ তালিকা নিশ্চিত হবে।

লিগ পর্বের খেলা শুরু হবে ৮ সেপ্টেম্বর থেকে; আগামী বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত। এরপর শুরু হবে নকআউট পর্ব। ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ জুন। ফাইনালের ভেন্যু স্পেনের রাজধানী মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়াম।

‘আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি’—স্কালোনির আবেগঘন চিঠি

ক্রীড়া ডেস্ক
‘আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি’—স্কালোনির আবেগঘন চিঠি
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের সপ্তাহখানেক পর এক আবেগঘন খোলা চিঠি লিখেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। নিজ শহর পুহাতো ছেড়ে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই আবেগী বার্তা দিয়েছেন। চিঠিতে ফাইনালে শিরোপা জিততে না পারার আক্ষেপের পাশাপাশি ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ক্ষমা চেয়েছেন স্কালোনি। 

বিশ্বকাপের পর পুহাতোয় ফিরে মানুষের অকুণ্ঠ ভালোবাসার অনুভূতি জানাতে গিয়ে স্কালোনি ইন্সটাগ্রামে লিখেছেন, ‘সবার আগে শুধু এটুকু বলতে চাই, আপনাদের আরেকটি ট্রফি জয়ের আনন্দ দিতে পারলাম না। যদি সেটা পারতাম, হয়তো অন্তত কয়েক দিনের জন্য হলেও জীবনের সব কষ্ট ভুলে থাকতে পারতেন। আমাকে ক্ষমা করবেন। তবে আমি চাই, আপনারা আমার যোদ্ধাদের মনে রাখুন। আমি আমার স্ত্রীকে ফুটবলারদের কথা বলার সময় যোদ্ধা নামেই সম্বোধন করি।’

সমালোচকদের উদ্দেশ্যে স্কালোনি লিখেছেন, ‘যারা আমাদের চেনেই না, তাদের কঠিন সমালোচনাও সহ্য করতে হয়েছে। শরীর যখন আর সাড়া দেয় না, তখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার সংকল্পই আমাদের কাছে আসল ট্রফি। আমার কোচিং স্টাফ, খেলোয়াড়, এএফএর সব কর্মকর্তা-কর্মচারী, যারা নীরবে আমাদের জন্য কাজ করে গেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই কোচ আরো লিখেছেন, ‘গত এক সপ্তাহ ছিল নানা অনুভূতির মিশেল। এখন একটু শান্ত হয়ে কয়েকটি কথা লিখতে বসেছি। আপনারা জানেন, সামাজিক যোগাযোগমাধ্যমে লিখতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করি না। তবু মনে হলো, আপনাদের কাছে আমার কথা পৌঁছে দেওয়ার জন্য এটাই হয়তো সবচেয়ে ভালো উপায়।’

স্কালোনি তার খোলা চিঠির শেষটা করেছেন এভাবে—‘যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে এক অমূল্য সম্পদ আছে।’

শাহরুখ খানের দলে খেলবেন পাকিস্তানের ‘বিতর্কিত’ স্পিনার

ক্রীড়া ডেস্ক
শাহরুখ খানের দলে খেলবেন পাকিস্তানের ‘বিতর্কিত’ স্পিনার
শাহরুখ খানের দলে খেলবেন পাকিস্তানি স্পিনার উসমান তারিক। ছবি: সংগৃহীত

এ বছর আইপিএলের আসর শেষ হয়েছে গত মে মাসে। পরের মৌসুম শুরু হবে আগামী বছরের মার্চে। কিন্তু কয়েক মাস আগেই আলোচনায় ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের নাইট রাইডার্স।

কারণ, শাহরুখের দলে দেখা যাবে পাকিস্তানের ‘বিতর্কিত’ স্পিনার উসমান তারিককে। পজ ডেলিভারি বা ব্যাটারের নড়াচড়া দেখে থেমে থেমে বল করার কারণে ৩১ বছর বয়সী এই অফব্রেক বোলারের বোলিং অ্যাকশন নিয়ে এখনো আলোচনা-সমালোচনা চলছে। 

খবরটা তাই জানার পর অনেকের অবাক হওয়ার কথা। কারণ, ভারতের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রীড়া ইভেন্ট আইপিএলে প্রায় দেড় যুগ ধরে পাকিস্তানি ক্রিকেটার ‘নিষিদ্ধ’। তাহলে উসমান তারিক কীভাবে নাইট রাইডার্সে জায়গা পেলেন?

আসলে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স নয়, উসমান তারিক খেলবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শাহরুখ খানের আরেক দল ত্রিনবাগো নাইট রাইডার্সে। 

গত মৌসুমেও ত্রিনবাগো নাইট রাইডার্সে খেলেছেন উসমান তারিক। দলকে চ্যাম্পিয়ন বানানোর অন্যতম কারিগর ছিলেন তিনি। ১০ ম্যাচে নিয়েছিলেন ২০ উইকেট। 

চ্যাম্পিয়ন দলে খুব বেশি বদল আনতে চাইছে না ত্রিনবাগো। এ কারণেই ট্রফি ধরে রাখার অভিযানে উসমান তারিকের ওপরই ভরসা রাখছে ফ্র্যাঞ্চাইজিটি।

সিপিএলের ১৪তম আসর শুরু হবে ৭ আগস্ট। উসমান তারিক বর্তমানে ইংল্যান্ডে বার্মিংহাম ফিনিক্সের হয়ে দ্য হান্ড্রেডে খেলছেন। 

কোন খেলায় কোন দেশ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক
কোন খেলায় কোন দেশ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন

বিশ্ব ক্রীড়াঙ্গনে প্রতি বছরই নানা খেলার বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারিত হয়। কোথাও ফুটবলের বিশ্বকাপ, কোথাও ক্রিকেটের বিশ্ব আসর, আবার কোথাও বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুট ওঠে নতুন কোনো দেশের মাথায়; যা কারো কারো কাছে অজানাই থেকে যায়।

অবশ্য সব খেলার বিশ্ব চ্যাম্পিয়ন সম্পর্কে একসঙ্গে জানা সহজ নয়। বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের ফুটবল ও ক্রিকেট নিয়ে আগ্রহ বেশি থাকায় অনেকে অন্য খেলার খোঁজখবরও রাখেন না। তবে কালের কণ্ঠের পাঠকদের জন্য সেটি এবার সহজভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, বর্তমানে ছেলেদের কোন খেলায় কোন দেশ বিশ্ব চ্যাম্পিয়নের মর্যাদা ধরে রেখেছে—

বিভিন্ন খেলার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন

খেলা বিশ্ব চ্যাম্পিয়ন
ফুটবল স্পেন
টেস্ট ক্রিকেট দক্ষিণ আফ্রিকা
ওয়ানডে ক্রিকেট অস্ট্রেলিয়া
টি২০ ক্রিকেট ভারত
বেসবল ভেনেজুয়েলা
রাগবি ইউনিয়ন দক্ষিণ আফ্রিকা
রাগবি সেভেনস ফ্রান্স
বাস্কেটবল জার্মানি
ফিল্ড হকি জার্মানি
ভলিবল ইতালি
টেনিস ইতালি
আইস হকি ফিনল্যান্ড
হ্যান্ডবল ডেনমার্ক
দাবা ভারত
ওয়াটার পোলো স্পেন
ব্যাডমিন্টন চীন
টেবিল টেনিস চীন
ল্যাক্রস যুক্তরাষ্ট্র
কার্লিং সুইডেন
আর্চারি দক্ষিণ কোরিয়া
ফুটসাল ব্রাজিল
সাকিবের পর এবার বিগ ব্যাশে রুমানা-খাদিজা | কালের কণ্ঠ